somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিল গেটস কে “অ-মেইল” করা একটা চিঠি

০১ লা জানুয়ারি, ২০১২ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিল গেটস কে “অ-মেইল” করা একটা চিঠি
লেটেষ্ট খবর - নতুন বছরে বাংলাদেশে বিল গেটস নতুন ইন্ডাষ্ট্রি খুলছেন .............

জনাব গেটস ,
ছালাম নেবেন ।
পর সমাচার এই যে, ঘরে চালানের লইগ্গা একটা কম্পিউটার কিন্না বহুত ঝামেলায় পড়ছি । অনেক সমস্যা এইহানে । সমস্যাগুলার জন্যই আমনহেরে অধমের এই নিবেদন –

আদার ব্যাপারী জাহাজ বানাইলে যা হবার তাই অইছে । সমস্যা হওয়ার এডাই কারন । আমনহের নাম হইলো গিয়া “গেটস” কিন্তু বানাইতে আর ব্যাচতে শুরু করছেন “ উইন্ডোজ” । নামের লগে কামের মিল নাই, তাই সমস্যা তো অইবেই । তাই নীচে সমস্যাগুলা তুইল্লা ধরলাম -

১ নম্বর –
এহানে “Start” নামে একখান বোতাম আছে । কিন্তু কোতাও “Stop” বোতাম পাইলাম না । আশা করি এই ভুল শোধরাইবেন ।

২ নম্বর –
সন্দেহ হইতাছে এইহানে “'re-scooter' এই বোতামখানা দিতে ভুইল্লা গ্যাছেন । হ্যাতে মোর সমস্যা অইতেছে । কারন এহানে আমনহে হুদা
're-cycle' বোতাম লাগাইছেন । কিন্তু মোর বার্তে যে একখান “scooter” আছে !!!!

৩ নম্বর –
আমনহের 'Find' বোতাম দিয়াও কোনও কাজ অইতেছেনা । গত কাইল মোর মাইয়ার মায়ে ঘরের চাবিডা হারাইয়া ফ্যালাইছে ।আমনহের 'Find' বোতাম দিয়া বহু খোঁজাখুজিঁ কইররাও চাবি পাওয়া যায় নাই । কি মুছিবতে ফালাইছেন, কন চাইন দেহি । এই সমস্যাডা ঠিক করা যায় না ?

৪ নম্বর –
মোর মাইয়াডা ইতিমদ্যে 'Microsoft word' শিইক্কা ফ্যালাইছে । হে এহোন 'Microsoft sentence' শেখতে চায় । কিন্তু অনেক হাতড়াইয়াও একখান 'Microsoft sentence' এর দেহা মেলে নাই । আমনহে কহন এইডা লাগাইবেন ?

৫ নম্বর –
মুই এই কম্পিউটারের লইগ্গা CPU, Mouse আর Key Board কিনছি । কিন্তু কম্পিউটার খুললে ক্যাবল 'My Computer' এই রহম একটা লেহা দেহা যায় । বাকীগুলার কতা লেহা নাই ।বাদ পড়ছে ভুলে ।এই কতাগুলা লাগাইলে আমার মনে অয় আমনহে বেশী ব্যাচতে পারতেন । লাগানের অপেক্ষায় রইলাম ।

৬ নম্বর –
আশ্চার্য্যের ব্যাপার, আমনহের উইন্ডোতে মোরে না জিগাইয়া “MY Pictures' দেছেন কিন্তু মোর কোনও Pictureই দ্যান নাই । এতো ভুল হইলে ক্যামনে চলে ? কবে মোর ছবি দেতে পারবেন ?

৭ নম্বর –
এহানে 'MICROSOFT OFFICE' পাইছি । কিন্তু 'MICROSOFT HOME' পাই নাই । অফিস দিয়া মোর কাম নাই, মুই যে এডা বাসায় ব্যাভার করি ! মাইয়াডায় ও করে……হের লইগ্গা 'MICROSOFT SCHOOL' যদি দেতেন....

৮ নম্বর –
আমনহে এহানে ‘My Recent Documents' দেছেন । কবে ‘My Past Documents' দিতে পারবেন জানাইয়েন ।

৯ নম্বর –
মাতা খাডাইয়া খ্যালতে হয় এমুন “Games” দেছেন অনেক । কিন্তু শরীলডা খাডাইয়া খ্যালতে হয় এমুন কোনও “Games” দ্যান নাই । ব্যাবসা তো এইহানেই ফেল মারছে……..

১০ নম্বর –
এডা খুবি ভালো হইছে যে আমনহে এহানে 'My Network Places' দেছেন । দোহাই আল্লার, কোনওদিন এহানে 'My Secret Places' দেবেন না । বোজতেই পারছেন, মোর বউ যদি জানতে পারে অফিসের পরে মুই কোতায় কোতায় যাই তাইলে ঘরেই ঢোকতে দেবেনাহানে । আর মুই ঘরে ঢোকতে না পারলে আমনহের কম্পিউটার চালামু ক্যামনে ? কামে না লাগলে তো ওডারে বেইচ্চা দিতে অইবে ।
ব্যাবাক পুরুষ মাইনষে যদি এইরাম ভাবে কম্পিউটার বেইচ্চা দিতে থাহে আর না কেনে ; তয় আমনহের ব্যাবসা তো লাডে ওডবে ।

আশা করি, আমনহে সমস্যাগুলার গুরুত্ব বোজতে পারতেছেন । মোর মনে অয়, বাংলাদ্যাশের হগল কম্পিউটারেই এই সমস্যা । আমনহের একজন শুভাকাঙ্খী বইল্লা কইতেছি, আমনহে বাংলাদ্যাশে একখান ফ্যাক্টোরী খোলেন । দ্যাহেন নাই, বাংলাদ্যাশের হগলডির হাতে চাইরডা মোবাইল ? এইরাম সমস্যা ছাড়া কম্পিউটার বানাইতে পারলে আমনহেরই লাভে লাভ । সস্তায় বানাইতে পারবেন আর চায়নারেও ভি বীট দিতে পারবেন !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
কাষ্টমার আছে ঘরে ঘরে । ভাপা পিডার মতো গরম গরম ব্যাচতে পারবেন । বানাইয়া কুলাইতে পারবেন না ……………………….

মুই আছি, যা সাহায্য লাগবে খালি আ্ওয়াজ দেবেন, জায়গা মতো পুইচ্ছা যাইবে ।।।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১২ রাত ৯:৫৫
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ মায়া

লিখেছেন সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩


মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন

×