somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি করলে ঝগড়া শুরু হবে ------

০৯ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কি করলে ঝগড়া শুরু হবে ------

** বেশ রাত । আপনারা স্বামী–স্ত্রী দুজনে বিছানায় শুয়ে আছেন । আপনার স্ত্রী টেলিভিষনে ষ্টার প্লাস এর সিরিয়াল দেখছেন । এমন সময় আপনি তাকে বললেন, “টিভিটা অফ করে একটু কাছে আসোনা”। স্ত্রী বললেন – এখন হবেনা । আপনি অভিমান করে বললেন – এটাই কি তোমার শেষ উত্তর ? আপনার দিকে না তাকিয়েই সিরিয়ালে মগ্ন আপনার স্ত্রীর সাফ জবাব- হ্যা, ফাইনাল ।
তখন যদি আপনি বলেন - ঠিক আছে আমি না হয় আমার বান্ধবীর সাথে একটু টেলিফোনে কথা বলি ….
ব্যাস….. তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল । আপনি ফাইনাল .....



** শাশুড়ীর জন্মদিনে আপনি শাশুড়ীকে একখন্ড “কবরের জমি” গিফট হিসেবে কিনে দিলেন । পরবর্তী জন্মদিনে আপনি শাশুড়ীকে কোন গিফট দেননি বলে আপনার স্ত্রী যখন জানতে চাইবেন, কেন গিফট দিলেন না; তখন যদি বলেন – গতবারের জন্মদিনে যে গিফটটি কিনে দিয়েছি তা তো তোমার মা এখনও ব্যবহার করেননি……
আর দেখতে হবেনা ………………..



** আজাইররা প্যাচাল জাতীয় পোষ্ট দেয়া ব্লগারদের সঠিক এবং সত্য সমালোচনা করবেন যখন , তখন । ব্ব্যাস ..আপনার হয়ে গেল … দেখবেন আপনার উপর দিয়ে ব্লগে গালাগালি আর ঝগড়ার সুনামী বয়ে যাচ্ছে ।

** যে কোনও ব্লগে “নাস্তিক” রা যে ঠিক নয় এমোন একটি পোষ্ট লিখবেন আবার “আস্তিক”রা ও যে আসলে আস্তিক নন লিখবেন এমোন কথাও । মৌচাকে ঢিল পড়বে ...

** প্রচন্ড গাদাগাদি করা বাসের মধ্যে আপনি বসে আছেন । ভীড়ের মাঝে বুড়ো থেকে তরুন সবাই আছেন । সবাইকে বাদ দিয়ে আপনি একজন তরুনীকে আপনার ‘সীট”টি ছেড়ে দিলে মন্তব্য উঠবে । যদি সে মন্তব্যের প্রতিবাদে মুখটি খুলতে যান.... তবেই দেখবেন শুরু হয়ে গেছে ।

** লঞ্চে, ট্রেনে, বাসে (এ্যারোপ্লেনে পারবেন না । হা...হা...হা )বিনা টিকিটের যাত্রীদের যদি হিতোপদেশ দিতে শুরু করেন তবে .... লেগে গেল ...



** রাস্তা জুড়ে বিড়ি-সিগ্রেট ফুঁকতে ফুঁকতে চলা আজাইররা প্যাচালরত একদঙ্গল ছাত্রভাইদের যদি পথচারীদের অসুবিধার কথা বলতে যান...............

** ন্যাংটো বয়স থেকেই আপনার জিগরী দোস্ত সামছু । অনেকগুলি টাকা ধার নিয়েছে সামছু আপনার কাছ থেকে , দিচ্ছি দিচ্ছি করেও দিচ্ছেনা । যেদিন আপনি বলতে গেলেন, কিরে সামছু টাকাগুলি তো আর বোধহয় পাবোনা । সেদিনই ........




** আয়না দেখতে দেখতে আপনার স্ত্রী ক্যাজুয়ালি বললেন, কি বুড়ি বুড়ি লাগছে দেখতে.... ।আর সেই সময় আপনি যদি বলে ওঠেন তোমার চোখের দৃষ্টি একদম পারফেক্ট আছে, তাহলেই.......

** আপনার বাগানের ঘাস কাটার “লন মোয়ার” টি নষ্ট হয়ে পরে আছে অনেকদিন । পৈ পৈ করে আপনাকে বলেও কোনও ফল হয়নি ।
একদিন দেখলেন, স্ত্রী বেচারী আপনার আক্কেল কতোখানি বোঝাতে তার ম্যানিকিওর বক্সের ছোট কাঁচিখানি দিয়ে বাগানের ঘাস কাটছেন । আর তখন যদি আপনি একটা টুথব্রাশ তার হাতে দিয়ে বলেন – ঘরটা ঝাঁট দিতে , তখন .............

** বাচ্চাদের মতো আদর করে যদি আপনার উনি বা তিনিকে বলেন – “টুইংকল টুইংকল লিটল ষ্টার ।।য়্যু শুড নো হোয়াট য়্যু আর ...... ।। ব্যা...আ.....আ...আ...স



** সোহরোয়ার্দী কিম্বা চন্দ্রিমা উদ্দ্যানে বসে আপনারা দু’জনে ঘাস চিবুচ্ছেন ।এমন সময় দেখলেন আপনাদের অনতিদুরেই আর একটি জোড়া বসে আছে, চেনা চেনা মনে হয় । আপনার সঙ্গিনী গদগদ হয়ে বললেন – “জানো, একদিন না ঐ তমাল আমার পিছে পিছে কতো ঘুরেছে” । আর আপনিও নিজের কারিশমা দেখাতে বলে বসলেন, “সে তো জিনিয়াও আমার পিছে পিছে ঘুরেছে কতো .........”
ব্যাস.... আপনার দিন শেষ .......

** ভুলেও আপনার “উনি”কে যদি বলেন – একটু দাঁড়াও তো, তমালিকা একটা নোট দেবে বলেছিলো নিয়ে আসি ......




** ঘরে একটাই টিভি । আপনি জম্পেশ করে বসে বসে অষ্ট্রেলিয়া বনাম শ্রীলংকার টেষ্ট ক্রিকেট দেখছেন .. । ওদিকে শুরু হয়েছে “কৌন বনেগা ক্রোড়পতি” । স্ত্রী বললেন, রিমোটটা এদিকে দাও তো । আপনি কিছু একটা বলতে হা করলেই .........




** আপনাদের বিয়ে বার্ষিকী । স্ত্রী আবদার করলেন একটা “এক্সপেন্সিভ” জায়গাতে নিয়ে যেতে ।
“এক্সপেন্সিভ” ভেবে আপনি যখন তাকে নিয়ে মাছের বাজারে ঢুকবেন ......



আর ঝগড়া শুরু করতে এগুলোই সব শেষের কথা নয় । শেষের আগেও আছে আরো একটা –
** আহমেদ. জী. এস যখোন লেখেন – “ কি করলে ঝগড়া শুরু হবে ---”
তখন অট্টহাসি দিয়ে তার ফাটাফাটি মন্তব্য করতে গিয়ে এই রাত্তিরে যেই আপনি কম্পিউটারে আর কী-বোর্ডে ব্যস্ত হয়ে পড়লেন আপনার উনি কিম্বা তিনি .... (বুঝতেই পারছেন কি বলতে চাচ্ছি !!!!!!!!!) :D:((

[ মূলকথা – সম্পুর্ণ ভাবেই এটা একটা ফান পোষ্ট । একটি বাদে এর সব ঘটনা আর চরিত্রই কাল্পনিক ।
আপনাদের সাথে শুধু মজা ভাগাভাগি করতেই লেখা ।
]
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৪১
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ মায়া

লিখেছেন সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩


মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন

×