ফান করার জন্যে আপনার হাতে কি কিছুটা সময় আছে ? যে কঠিন সময় যাচ্ছে আপনার ঘরে -বাইরে, দেশে, রাজনীতিতে, মাছের আর শেয়ার বাজারে ইত্যাদি ইত্যাদি । এসব ঝামেলা থেকে সরে একটু ফুঁচকার মতো মচমচে কিছু পরখ করে দেখুন ।
তাহলে পড়ুন…… খুব ছোট কিন্তু মধুর ….
সময় যদি আপনার জন্যে অপেক্ষা না করে , ডোন্ট অ্যরী । শুধু ঘড়ি থেকে ব্যাটারীটা খুলে ফেলুন..... এনজয় ইওর লাইফ !
আশা করে আছেন পৃথিবীর মানুষ আপনাকে ফেয়ারলী ট্রিট করবে কারন আপনি খুব ভালো মানুষ । এটা হবে সেই রকম আশা করা , সিংহ যেন আপনাকে না খায় কারন আপনি নিরামিশ ভোজী, একজন “ভেজিটারিয়ান” ।
আপনি এটা প্রায়ই বলে থাকেন যে, বাইরের আদল আর পোষাক পরিচ্ছদের বাহার দিয়ে কারো সৌন্দর্য্য বিচার করা ঠিক নয় , সৌন্দর্য্য হলো মানুষের মনের ভেতরে । তাইনা ?
তাহলে এক কাজ করুন, কাল সকালে পোষাক পরিচ্ছদ ছাড়া, মানে বুঝতেই পারছেন.... বাইরে বেড়িয়ে পড়ুন । দেখবেন, লোকে কতো সৌন্দর্য্য দেখতে পাবে আপনার ভেতরে !
এমোন ভাবে রাস্তায় হাটবেন না, যেন আপনি দুনিয়া শাসন করছেন । হাটুন এমোন একটা ভাব নিয়ে যে, আপনি থোড়াই কেয়ার করেন কোন ব্যাটা শাসন করছে দুনিয়াটা । এটাকে বলে “Attitude” । কিপ অন রকিং .....
প্রতিটি নারী (মা) ই আশা করেন, তিনি যেমন পুরুষটিকে বিয়ে করেছেন তার মেয়েটি যেন তার চেয়ে ভালো একজন পুরুষকে বিয়ে করে ।
আর তিনি নিশ্চিত যে, তার ছেলেটি পৃথিবীর কোথাও এমোন একটি বউ খুঁজে পাবেনা ছেলের বাবা যেমনটি পেয়েছেন ।
আপনি একজন ভালো মানুষ । কখোনও সিগারেট খাননি, মদ জাতীয় কিছুর সাত হাতের মধ্যে দিয়েও হাটেননি জীবনে , ঘরের পয়সা জুয়ার টেবিলে ভুলে ফেলে আসেননি কখোনও , আপনার নারী ঘটিত কোনও বদভ্যাসও ছিলোনা ।
আপনি যখন পটল তুলবেন মানে ইন্না লিল্লাহে ..... হবেন তখোন কিন্তু ইন্স্যুওরেন্স কোম্পানী আপনার ক্লেইম রিফিউজ করবে । তারা এটা বলবে - যে লোক জীবন থাকতে বেঁচেই ছিলোনা সে আবার মরলো কিভাবে ?
যন্ত্রনা আর কাহাতক সহ্য করা যায়! তাই স্ত্রীকে ধরে কুমীর ভর্তি নদীতে ফেলে দিলেন । বেঁচে গেলেন ভাবছেন ?
নাহ, এ্যানিমল রাইটস এ্যাক্টিভিস্টদের নিশ্চিত খপ্পরে পরবেন “বিয়িং ক্রুয়েল টু দ্য ক্রোকোডাইলইস” এই অভিযোগে ।
আত্মহত্যা করবেন ভাবছেন ?
বিষ আছে , ঘুমের বড়ি আছে , দড়ি আছে ঝুলে পড়তে পারেন । একটু সাহসী হলে বাড়ীর সাততলা থেকে ঝাঁপ দিতে পারেন , ট্রেনের চাকার তলায় শুয়ে পড়তে পারেন । ঝামেলা অনেক , পুলিশের হয়রানী সইতে হবে ।
বিজ্ঞজনেরা বলেছেন , পুলিশের ঝামেলা এড়াতে আর ধীরে কিন্তু নিশ্চিত আত্মহত্যা করতে হলে একটা বিয়ে করে ফেলুন ।
প্রতিটি ব্লগারই তাকিয়ে থাকেন তার লেখাটি এই “হিট” হলো বলে । কিন্তু ফেৎনায় যে টান পড়েনা । মাছের ভুল খাদ্য লাগিয়েছেন যে বড়শীতে ! ১৮ প্লাস দিয়ে আবার বড়শী ফেলুন ...
ছিপ শুদ্ধু টান পড়বে !
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১২ সকাল ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



