somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“ননেট” - ইচ্ছাবৃত্ত কবিতা !!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



[ মুখবন্ধ : কবিতায় “সনেট” না হয়ে “ননেট” কি ও কেন তা বুঝতে হলে অবশ্যই আপনাকে এটা পড়তে হবে । ]

কবিতা লেখার নাকি অনেক আইন আছে । কিন্তু যদ্দুর জানি, এই আইন ভাঙার তেমন কোনও ফাইন নেই । ফাইন আদায়কারী কোনও কর্তৃপক্ষও নেই মনে হয় । তাহলে কবিতা লিখতে বসলেই ঐ সব আইনের বা ব্যাকরণের ঝৈ-ঝামেলায় পড়ে আপনার মাথার চুল ছিড়তে হবে কেন ?

তাহলে শুনুন ---আমাদের নাগরিক দিনগুলো কি রাষ্ট্রীয় সংবিধান অক্ষরে অক্ষরে মেনে চলে ? চলেনা । তা হলে কবিতা লিখতে গেলে কবিতার সংবিধান লাইন বাই লাইন কেন মানতে হবে ? আর সংবিধান মানেই তো আইন কানুন । আর এই আইন কানুন প্রণয়ন তো বিশেষ গোষ্ঠীকৃতই হয় । মানুষেই করে । এই লিখিত সংবিধানের বাইরে কি পৃথিবীতে আর কোনও আইন নেই ? সবাই-ই তো যার যার মতোই আইন বানায় , তাইনা ? এই যেমন, ব্লগের আইন হলো অশ্লীল মন্তব্য করলে ব্যান খেতে হবে । এই আইন ব্লগ কর্তৃপক্ষের বানানো, জাতীয় সংসদ বানিয়ে দেয়নি । দেয়ালে আইন লেখা থাকে - “এখানে পেসাব করিবেননা । করিলে ১০টাকা জরিমানা” । এটা পাবলিকের বানানো আইন । সুতরাং আইন তো যে কেউ বানাতে পারে তার প্রয়োজন অনুযায়ী ! না কি পারেনা ?

তাই কবিতা বোদ্ধারা কবিতাকে নিয়ম কানুনের ফাঁসের দড়িতে কষে বেঁধে যতোই সনেট, অমিত্রাক্ষর, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত ইত্যাদির শূলে চড়িয়ে দিতে চান , কেউ কেউ তো তা না ও চাইতে পারেন ! কবিতা বোদ্ধারা যদি আইন বানাতে পারেন, তবে অ-বোদ্ধারা তা পারবেননা কেন ? কৃষকটি কি কৃষিবিদ্যার বই পড়ে পড়েই চাষাবাদ করে ? সে চাষাবাদ করে তার নিজের মতো করে । কৃষিবিদ্যার বইয়ের মতো চাষ করেনি বলে তার উৎপাদিত ধান থেকে কি চাল হবেনা ? হবে এবং তাতে ভাত ও হবে ! সেই ভাত খেয়ে আপনার গায়ে-গতরে জোরও হবে ! কবিতা লিখতে জোশ পাবেন !

আমিও তাই নিজের মতো করে ইচ্ছাবৃত্তের ঢংয়ে এই ননেট বানালুম । নয় লাইনের কবিতা । প্রতি লাইনে নয়টি অক্ষর দিয়ে সাজানো। সনেটের আট লাইনের বদলে ছয়টি লাইন নিয়ে সাজানো হয়েছে প্রথম স্তবক এবং ছয় লাইনের বদলে তিন লাইন নিয়ে শেষ স্তবক।

( আমার মতো ন-কবিরা এবার জোরসে তালিয়া বাজাতে পারেন ।)


" তুমি আর নেই সে তুমি......"

তোমার আমার সকাল
ও মিষ্টি রোদের বিকাল
একসাথে আর রয়না ।
কখন কোথায় হারায়
সে অন্য মনের পাড়ায়
দুঃখ যে আর সয়না ।

যেদিন এমনি করেই
ঐ গেলে হারিয়ে ঝড়েই
দেখাই তো আর হয়না ।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৯
৫৫টি মন্তব্য ৫৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন যখন শুকায়ে যায়

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:২৩


জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো
পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে জানা গেল লিম্বস কলাপসের টেস্টটার খরচ পড়বে পাঁচ হাজার ৫০০ টাকা। তমাল কাকাত ভাইয়ের সাথে পরামর্শ করে গেল পান্ত ডায়াগনস্টিক সেন্টারে।... ...বাকিটুকু পড়ুন

কালো রাজনীতি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৩৪



হাজার হাজার বছর ধরে কালো রাজনীতি বহমান। কোনো ধর্ম কোনো রাজনৈতিক প্রধান হাতিয়ার বা রাজনৈতিক প্রধান সূত্র হতে পারে না, হওয়া উচিত না। বলা হয়ে থাকে ধর্মের কাজ নাকি... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা’তেই আস্থা । আওয়ামী লীগ তার নিজের শক্তিতেই ফিরে আসে।

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:১৯



এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একটি ভাষণ দেখছিলাম। বক্তব্যের বিষয় ছিল আওয়ামী লীগ। তার দাবি—
জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল, আর সেই সুযোগ দেওয়ার কারণেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ তিন পুরুষ

লিখেছেন ইসিয়াক, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৫


কলিং বেল বাজাবে, না-কি ফোন দেবে? এ ব্যপারটা নিয়ে রায়হান খানিকক্ষণ ভাবলো।কিছুটা সঙ্কোচ আর  কিছুটা দ্বিধা কাজ করছিল তার মধ্যে ।একবার তো ভাবলো ফিরেই যাবে। এত দিনের অনভ্যাস,সম্পর্কটাও যখন... ...বাকিটুকু পড়ুন

ইরানের পাঁচ শহরে ক্ষেপণাস্ত্র হামলা

লিখেছেন জ্যাক স্মিথ, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৫



আজ শনিবার দুপুর ১২ টা ৫০ মিনিটে কে বা কারা ইরানের পাঁচটি শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায় নি। ইরান এই... ...বাকিটুকু পড়ুন

×