শাফিক আফতাব-------
লাঙলের মুঠি দেবে ধরি,
মৃত্তিকার গভীরে ঢুকে সে চষে আবহমান ধান
ক্রমশ হিমশীতল হয়ে আসে উর্বর ভূমির প্রাণ
পাতায় পাতায় মর্মরি।
এক অদৃশ্য গাইয়ের কাধে বাধিঁ শক্ত জোয়াল
আয়তক্ষেত্র এক ভূমি পেয়ে যাই লিজ
এক অদৃশ্য কারিগরকর্তৃক সংগোপণে সৃজ্য মুড়াল
এক যাদুকর সংগোপণে দেয় কোটি কীটের বীজ।
দেহ থেকে প্রাণ উবে গেলে পড়ে থাকে বিরান কঙ্কাল
লাঙলও বেকার পড়ে থাকে, জোয়াল নিষ্প্রয়োজন
কী এক অদৃশ্য ভ্রণের প্রজনন
তারি লীলাখেলা ; যিনি আদি অনন্ত বিরাট বিশাল।
লাঙলের পর লাঙল জন্মে, চষে কঙ্কাল-ভূমি
প্রেম থাকে কাম থাকে, শুধু মরে ভূত তুমি আমি।
২৩.০৫.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


