somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৭১-এর অপরাধের বিচার কি আওয়ামীলীগের রাজনৈতিক আক্রোশ?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা কথা অসংখ্যবার বলেছি বিভিন্ন যায়গায় তারপরেও বার বার সেই একই প্রশ্নের সামনে ছাগুরা ফেলে দেয়। সাঈদী, কাদের মোল্লা, মুজাহিদ, গোলাম,সাকা, আলীম, নিজামী গংদের বিরুদ্ধে রাজাকারির অভিযোগ আজকের নয় একেবারেই। আওয়ামীলীগ হঠাৎ করে এদের আবিষ্কার করেনি।

১৯৮১ সালে কাজী নুরুজ্জামানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল একটি দূর্বার আন্দোলন গড়ে তোলেন এবং এদের বিচার দাবী করেন সে সময়ের রাষ্ট্রপতি জিয়ার কাছে। জিয়া অবস্থা বেগতিক দেখে কাজী নুরুজ্জামান এবং মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাথে বৈঠকে বসে। জিয়া এরপর তার মন্ত্রী মাজেদুল হককে এই বিষয়টি দেখার দায়িত্ব দেয় এবং সে সময় কিন্তু উল্লেখিত ঐসব রাজাকারদের বিচারের বিষয়টি তীব্র ভাবে সামনে আসে। জিয়ার মৃত্যুর পর বিষয়টি হঠাৎ থেমে যায়।

জিয়ার মৃত্যুর পর এরশাদের আমলে সময়ে সময়ে বিক্ষিপ্ত ভাবে এই উল্লেখিত ব্যাক্তিদের বিচারের ব্যাপারটি আবার সামনে আসে এবং ১৯৮৭ সালে মাসিক নিপুন পত্রিকার অগাস্ট সংখ্যায় সাঈদীর অপকর্মের বিস্তারিত বিবরণ প্রকাশিত হয়। মনে রাখতে হবে যে, তখনও কিন্তু আওয়ামীলীগ ক্ষমতায় যায়নি।

এরপর ১৯৯২ সালে শহীদ জননীর নেতৃত্বে আন্দোলনে এই অপরাধীদের বিচার নিয়ে যে গণ আন্দোলন হয়েছে সেটি আপনারা সবাই জানেন। ১৯৯৩ সালে এই অপরাধীদের বিচারের জন্য গন তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়। মনে রাখতে হবে যে, তখনও কিন্তু আওয়ামীলীগ ক্ষমতায় যায়নি।

এটি রাজনৈতিক বিচার অবশ্যই কেননা এরা অপরাধ করেছে একটি রাজনৈতিক অবস্থার বিরোধিতা করতে গিয়ে ৩০ লক্ষ মানুষকে নির্বিচারে হত্যা করে। কেউ যখন অপরাধ করে কোনো রাজনৈতিক ছাতার নীচে আশ্রয় নিয়ে বলে থাকে যে, এই অপরাধের বিচার সেই রাজনৈতিক দলের ক্ষতি সাধনের জন্য করা হচ্ছে, তখন সেই প্রচারের নামে প্রোপাগান্ডা। বুঝে নিতে হবে সেটি ইন্ডিভিজুয়াল অপরাধের বিচার। যার যতটুকু প্রাপ্য, আইনের মাধ্যমে ততটুকুই প্রয়োগ হবে।

আমার স্ট্যাটাসের বিষয়বস্তু খুব পরিষ্কার। দুইটা পরিষ্কার কথাঃ

১) এই বিচার লীগ সরকার ২০১০ থেকে স্বচ্ছ ভাবে শুরু করবার আগেই ১৯৭৫ এর পর থেকেই এই বিচারের দাবীতে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে বার বার যখন লীগ ক্ষমতায় আসেনি। [১৯৭২ থেকে দালাল আইনে তো বিচার হচ্ছিলোই। জিয়া আইন বাতিল করেছিলো কেন? এই কথা ওরা বলে না] সুতরাং যৌক্তিক ভাবেই এখানে রাজনৈতিক আক্রোশ নেই বলে মনে করি। এটা জনতার দাবী। এই বিচার করা হোক, এই দাবী তুলেই জনতা লীগকে ম্যান্ডেট দিয়েছে। সুতরাং এই বিচার হচ্ছে জনতার দাবীর প্রেক্ষিতে। দলের আক্রোশের প্রেক্ষিতে নয়।

২) অপরাধের বিচার হলে যদি একটি দল ভেঙ্গে চুরে যায়, সেখানে লীগের দোষ কি? ১৯৭১ সালে অপরাধ করবার সময় হাসিনা কি কানে কানে বলে দিয়ে এসেছিলো যে, "এই যা, খুন করে আয়"? রাজনৈতিক আক্রোশের গপ্পো শোনাবার আগে নিজেকে প্রশ্ন করুন। অপরাধ করতে বলেছে কে? অপরাধ করলে শাস্তি হবে।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×