আজ মনে পড়ে গেলো সেই ছোটবেলার কথা, শুধু আমার না আমাদের সবার ছোটবেলার কথা। সেই ছোটবেলাতে মায়ের কোলে শুয়ে রাজা-রানীর কিচ্ছা, ভূতের কিচ্ছা, বলদের কিচ্ছা, আরো কত কত কিচ্ছা। আর কিচ্ছা শুনতে শুনতে কখন মায়ের কোলে ঘুমিয়ে পড়তাম টেরই পেতাম না। মা-বাবা, দাদা-দাদী, নানা-নানী, আর ভাইবোনদের কাছ থেকে কত কিচ্ছা যে শুনেছি তা হিসেব করে বলতে পারবো না। আর একই কিচ্ছা কতবার শুনেছি তারও কোন ইয়াত্তা নেই, যতবারই শুনতাম ততোবারই নতুন মনে হতো কারণ একই কিচ্ছা এক এক জনের বলার ভঙ্গির ভিন্নতার কারনেও মজা পেতাম। কিচ্ছা শুনতে শুনতে হারিয়ে যেতাম অজানা এক ভূবনে আর সেখানে কিচ্ছার প্রতিটি চরিত্র আঁকতাম আপন মনে, সে এক অন্য রকম অনুভূতি।
আজ হঠাৎ মনে হলো আমি আমর অতীতকে হারিয়ে ফেলেছি অনেক আগেই। সময়ের ব্যবধানে কখন সব হারিয়েছি তা জানিনা, তবে এটা বুঝতে পারছি পরবর্তী প্রযন্মের জন্য কিছুই রেখে যেতে পারবো না আমি এবং আমরা। অনেক চেষ্টা করলেম অন্তত একটা কিচ্ছা মনে করার কিন্তু পারলাম না। খুব ইচ্ছা করছে একটা কিচ্ছা শুনতে।
জানতে খুব ইচ্ছা হয় আজও গ্রামে মায়ের কোলে শুয়ে শিশুরা কি কিচ্ছা শুনে??? শহরের কথা বাদ এমনিতেই পড়ে যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

