somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানবিক সাহায্যের জন্য আবেদন

০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা কলেজের সম্মান ৩য় বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র মো: আমির হামজা গতকাল সকালে ঢাকার মডার্ন হাসপাতালে মারা গেছেন। তিনি অনেক দিন যাবৎ হেপাটাইটিস বি রোগে ভুগছিলেন। পরবর্তিতে গত ০১-০৮-০৯ তারিখ তাকে মডার্ন হাসপাতালে ভর্তি করা হয় এবং পরদিন সকালে তিনি মারা যান।

কিন্তু তার পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়াতে হাসপাতালের পাওনা ৭৩,০০০/= তারা পরিশোধ করতে পারেনি বিধায় হাসপাতাল কর্তৃপক্ষ তার লাশ দিতে অস্বীকার করে। এবং তার লাশটি কোন রকম সংরক্ষণের ব্যবস্থা না করে বেড থেকে নামিয়ে নিচে রেখে দেয়। পরবর্তিতে তার পরিবারের সদস্যরা ঢাকা কলেজের শিক্ষকদের সাথে যোগাযোগ করলে শিক্ষকরা হাসপাতালে যান এবং দেখতে পান লাশটি নিচে ফেলে রাখা হয়েছে এবং লাশ থেকে গন্ধ বেরুচ্ছে, তাই শিক্ষক-ছাত্র মিলে সামান্য কিছু টাকা যোগার করে এবং অনুরোধ করে লাশটি ছাড়ানোর ব্যবস্থা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে দাফন করা হয়েছে। কিন্তু হাসপাতালের দেনা তার পরিবারের পক্ষে দেওয়া সম্ভব না তাই আমরা ছাত্র শিক্ষকরা মিলে কিছু সাহায্য করার চেষ্টা করছি কিন্তু তা অতি সামান্য। তাই ব্লগারদের প্রতি আমার আবেদন পারলে কিছু সাহায্য করে অন্তত আমির হামজার ঋণ পরিশোধ করি এবং তার পরিবারের আর্থিক সাহায্যে এগিয়ে আসি।

আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি। আপনারা যারা সাহায্য করতে চান তারা সরাসরি ঢাকা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগে যোগাযোগ করতে পারেন, অথবা নিচের ব্যাংক হিসাবে জমা দিতে পারেন।

ডাচ্‌ বাংলা ব্যাংক লিঃ
Sumon Talukder
Account no. 126-101-20632

বিঃদ্রঃ সম্ভবত আগামি বৃহস্পতি বার ঢাকা কলেজে আমির হামজার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হবে। আপনারা যারা পারবেন উপস্থিত হবেন। সময় পরিবর্তন হলে জানিয়ে দেব।
২১টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×