মোবাইল এ সুন্দরবন কে ভোট দেয়ার কার্যক্রম উদ্ভধনি অনুষ্ঠানে আমাদের টেলি যোগাযোগ মন্ত্রী
বলেছিলেন, ১ জন মোবাইল গ্রাহক যদি ২০ টি করেও ভোট দেয় তাহলে--------মন্ত্রীমহোদয়এর
কথায় উদবুধধ হয়ে
আমি আমার মোবাইল থেকে এ পর্যন্ত গোটা বিশেক ভোট দিয়েচি।
ব্লগে এই মাত্র এক জনের লেখায় জানতে পারলাম ১ টি মোবাইল থেকে মাত্র ১ বার ভোট দেয়া যাবে।
(''১ টি মোবাইল থেকে মাত্র ১ বার ভোট দেয়া যাবে'' ব্লগে এই লিখাটি আমি পডার পর পর ই দেখি লিখা টি উধাও)
আমি কি প্রতারিত হলাম ?
মোবাইল কম্পানি গুলো না হয় গ্রাহক ঠকিয়ে টুপাইস কামানোর জন্য গ্রাহকদের কিছু জানায়নি,
কিন্তু আমাদের মন্ত্রীমহোদয়ও কি না জেনে কথাটি বললেন?
পরিশেষে মোবাইল কম্পানি ও টেলি যোগাযোগ মন্ত্রী এর দৃষ্টি আকর্ষণ করে বলছি সামাজিক দায়বদ্দতা থেকেই মোবাইল এ সুন্দরবন কে ভোট দেয়ার এস, এম, এস চার্জ ফ্রি করে দেয়া হোক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



