আজ ইত্তেফাকের এক প্রতিবেদনে দেখলাম, ২৬২ টি কোম্পানির ওষুধের মান পরীক্ষা করে দেখা
গেছে ২৪০ টি কোম্পানির ওষুধে ভেজাল রয়েছে ।
কয়েক বছর আগে এক সাপ্তাহিকে দেখেছিলাম, একটা সংস্থা বাজারে প্রচলিত সব পারাসিটামল
ট্যাবলেট ল্যাবরেটরিতে টেস্ট করে দেখেছে মাত্র ২ টা ওষুধ
(গ্লাক্সোর প্যারাপাইরল, আর গণস্বাস্থ্য ফার্মাসিউটিকালস এর জি- পারাসিটামল)
ছাড়া আর কোন ওষুধে অনুমোদিত জেনেরিক উপাদান সঠিক ভাবে পায়নি ।
লোভী ডাক্তারদের প্রেস্ক্রিপসান ফলো করতে গিয়ে ,গাঁটের পয়সা
খরচ করে জীবন রক্ষাকারী ওষুধের বদলে বাজার থেকে আমরা কি কিনছি ?
আসুন আমরা ওষুধ কেনার সময় অন্ধের মত প্রেস্ক্রিপসান ফলো না করে,
লোভী ডাক্তারদের লেখা বাজে কোম্পানির ওষুধ না কিনে;
ওই একই ওষুধ ভাল কোম্পানিরটাই কিনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


