somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা সব সময় বেআদবের পক্ষে ও একটি ১৮+ কৌতুক ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




একটি ফল দোকান ।
এক ছেলে দশাসই এক আপেল নিয়ে কামড় দিতে দিতে চলে যেতে উদ্যত ।
দোকানি টাকা চাইলো । ছেলেটি টাকা দিবে না । এই নিয়ে তর্কাতর্কি , হাতাহাতি । দু চার জন পথচারী দোকানীর
পক্ষে দাঁড়িয়ে যাওয়ায় ছেলেটা পিঠ টান দিল । ছেলেটিকে কয়েক ঘা দেয়ায় , সবাই দোকানীকে বাহবা দিচ্ছিল ।

বাংলা সিনেমায় একটা কমন ডায়লগ আছে , '' আইন নিজের হাতে তুলে নিবেন না ।'' এটা শুধু সিনেমার সংলাপ নয় ।
এটা আইনের কথা , রাষ্ট্রীয় আদবও বটে । দোকানী এই আদবের বরখেলাপ করেছে । অর্থাৎ বেআদবি করেছে । অথচ মানুষ অবলীলায় বাহবা দিয়ে এই বেয়াদবিকে সাপোর্ট দিচ্ছে ।

কম্যুনিস্টদের একটা জনপ্রিয় স্লোগান আছে , সেল্প ডিফেন্স নেভার বিং বায়োলেন্স ।'' এর আলোকে এই ক্ষেত্রে আমিও না হয় দোকানীকে বাঁচিয়ে দিলাম ।

এবার পরের দৃশ্যে আসি ।

দশ বার জন ছেলে । হাতে লাঠি ,কিরিচ । সম্মুখে আপেল খেকো । দোকানীকে বেদম মাইর ,পালিয়ে প্রান রক্ষা । দোকান লনড ভণ্ড ,
ফল মুল রাস্তায় গড়াগড়ি ।

পরিস্থিতি শান্ত হলে দোকানীর প্রত্যাবর্তন । উৎসুক জনতার অভাব নাই । দোকানীকে উদ্দেশ্য করে সবার এক কথা ,
'' তুই ব্যাটা বিরাট অন্যায় করেছিস , সামান্য একটা আপেলের জন্য ছেলেটার গায়ে হাত দিতে গেলি কেন ? এবার হলতো !
যে ঘটনার জন্য পাবলিক একটু আগে দোকানীকে বাহবা দিচ্ছিল , সেই একই ঘটনার জন্য একই পাবলিক এখন উল্টো দোকানীকে দোষারোপ করছে ।

দেখা যাচ্ছে , কে সঠিক এই মানদণ্ড নির্ণীত হচ্ছে '' বেআদবির '' স্কেলে । যে বেয়াদবি করতে পারছে সেই সঠিক ।
যা আমরা দেখেছিলাম ৯৬ সালের আগে পরে । জামাত আওয়ামীলীগ জোট লাগাতার হরতাল , অসহযোগ , অবরোধ দিয়ে , যানবাহন পুড়িয়ে ,
রেল লাইন উপড়ে , লঞ্চ বন্ধ করে , সচিবালয় কর্মকর্তাকে দিগম্বর করে সারা দেশে এক ত্রাসের রাজত্ব তথা বেয়াদবির চরম দৃষ্টান্ত স্থাপন করেছিল ।
সে সময় সাধারণ পাবলিক তো বটেই , আমি অনেক বিএনপি সমর্থকদেরও বলতে শুনেছি , '' খালেদা জিয়া ক্ষমতা থেকে নামেনা কেন ?''

বর্তমানেও দেশে বিএনপি জোটের ডাকে লাগাতার অবরোধ হরতাল চলছে । অথচ মহাসড়ক গুলোতে রীতিমত যানজট । শহর গুলির চিত্রও একই ।

সরকার সংবাদ পত্র , ইলেক্ট্রনিক মিডিয়ার কণ্ঠরোধ করে , বিরোধী মত প্রকাশের সকল মাধ্যম বন্ধ করে দিয়ে , বিরোধী নেতা কর্মীদের গুম ,খুন , ক্রসফায়ারে দিয়ে , গ্রহনযোগ্য নির্বাচন পদ্ধতি বাতিল করে , অগন্তান্ত্রিক আর স্বৈরাচারী কায়দায় যখন ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতা পাকা পোক্ত করতে চাইছে । তখন নিরুপায় বিএনপির হাতে গণতান্ত্রিক ব্যাবস্থায় স্বীকৃত প্রতিবাদের ভাষা অবরোধ , হরতাল দেয়া ছাড়া অন্য কোন পথ খোলা নাই ।

এমতাবস্থায়ও বিএনপির ন্যায্য কর্মসূচীর সাথে জনগন একাত্ম না হয়ে , অবরোধ ভঙ্গ করছে , বিষয়টা কি ?

আগেই বলেছি দেশের মানুষ সব সময় বেয়াদবের পক্ষে । এই ক্ষেত্রে তারা এখন পর্যন্ত সরকারকেই এগিয়ে রাখছে ।
তাই তারা সরকারের পক্ষেই তাদের অবস্থান জানান দিচ্ছে । আর বিরোধী জোট যদি বেয়াদবিতে সরকারকে টেক্কা দিতে পারে , তবেই পেতে পারে জনগনের স্বতঃস্ফূর্ত (?) সমর্থন । যদিও কোন পক্ষের বেয়াদবিই আমাদের কাম্য নয় ।

পরিশেষে একটি এডালট জোক - টেকনোলোজিতে পৃথিবীর বিস্ময় জাপান । এখানে প্রচুর ভূমিকম্প হয় । জাপানের পরিশ্রমী অধিবাসীদের সাথে ''অলস'' বিশেষণটি যায় না । গল্পের প্রয়োজনে আমাদের আলোচিত জাপানিটি মহা অলস ।

এই জাপানী বাসর ঘরে গেছে ।
সে তার জেন্ডার নির্ধারণকারী শারীরিক অংশটি যথাস্থানে প্রয়োগ করে পড়ে আছে । কাঙ্ক্ষিত তৎপরতা না দেখে স্ত্রী জানতে চাইলো বিষয় টা কি ?
জাপানীটি জানালো , '' শুধু শুধু পরিশ্রম করে লাভ কি ? আমি ভূমিকম্পের অপেক্ষায় আছি , ভূমিকম্প শুরু হলে ও কাজ এমনিতেই হয়ে যাবে ।''

বিএনপির অবস্থাও হয়েছে এমন । তারা অবরোধ নামক দণ্ডটি যথাস্থানে প্রবেশ করিয়ে , কাঙ্ক্ষিত লক্ষ অর্জনে কোন তৎপরতা না দেখিয়ে , ''ভূমিকম্পে''র অপেক্ষায় আছে ।
জাপানী ভদ্রলোক আর বিএনপির প্রতি আমাদের অনুরোধ থাকবে ,আপনাদের কাঙ্ক্ষিত সময়ে ভূমিকম্প নাও হতে পারে । ভূমিকম্পের আশায় পড়ে না থেকে , হয় দণ্ডের কর্মক্ষমতা দেখান অথবা দণ্ডটি বের করে আক্রান্ত কে নিষ্কৃতে দিন ।
( সূক্ষ্ম রুচিবোধ সম্পন্ন পাঠকরা ক্ষমা করবেন । )


১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

কৃষ্ণকান্তের উইল ও তৎকালীন নারী সমাজের প্রতিচ্ছবি

লিখেছেন মৌরি হক দোলা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:০৩




দেশ-কাল-জাতি নির্বিশেষে প্রায় সব সাহিত্যেই নর-নারীর সম্পর্কের জটিল রসায়ন একটি জনপ্রিয় বিষয়। বাংলা সাহিত্যের ঊনবিংশ শতকের বিখ্যাত ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কৃষ্ণকান্তের উইল উপন্যাসেও এ চিরায়ত বিষয়টি উঠে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

এনসিপি: বাংলাদেশের রাজনীতিতে নতুন উদীয়মান শক্তি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৫০


২০২৬-এর ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল যখন বের হলো, তখন দেশের রাজনৈতিক মহলে একটা চাঞ্চল্য পড়ে গেল। জাতীয় নাগরিক পার্টি: যাদের আমরা এনসিপি বলে ডাকি—প্রথমবারের মতো নির্বাচনে নেমে ৩০টা... ...বাকিটুকু পড়ুন

প্রথমেই বিএনপির যে কাজগুলো করা জরুরি

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৬


বিএনপির প্রথম কাজ হলো তারা যে “অত্যাচারী” নয়, তা মানুষের কাছে প্রমাণ করা। "ক্ষমতাশালী" মানে যে ডাকাতি, লুটপাট এবং মাস্তানির লাইসেন্স পাওয়া নয়, এটা নিশ্চিত করা। এর জন্য তাদের... ...বাকিটুকু পড়ুন

×