somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যখন কেউ আমাকে পাগল বলে ------/ যাপিতানু রম্য ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




১/
সকালে ঘুম ভাঙ্গার পর বিছানায় আলস্য ত্যাগ করছি । গিন্নিও ।
- ইয়াসমিনটার জন্য একটা ছেলে দেখনা ?
- আমি কি ঘটক পাখী ভাই ?
- না , তুমি পশু ভাই , ঠিকাছে ?
- ভারতে কুত্তা টুত্তার সাথেও মেয়েদের বিয়ে হয় বলে শুনেছি । কোন পশু ভাইয়ের বউ হতে চাইলে , তুমি ইন্ডিয়া গিয়ে ট্রাই মারতে পার ।
- দেখো , সকাল বেলা মেজাজ খারাপ করে দিও না । যা বলছি তা শুনো ।
- আচ্ছা ।
একটু নীরবতা --------।
- মেয়েটার চেহারা সুরতও ভাল না , কার যে পাইলো ? ক্যামনে বিয়ে হবে আল্লা জানে ।
- চিন্তা করো না, তোমারই যেখানে বিয়ে হয়ে গেছে -----
দুদ্দাড় করে গিন্নি উঠে গেলেন । যাওয়ার সময় বিড়বিড় করে বলে গেলেন -
- আস্ত একটা পাগল !

২/
পিতা পুত্র প্রাতঃ ভ্রমন শেষে বাসায় ফিরেছি ।
গিন্নী দৌড়ে এলেন ,
- দেখ আমি কি পাগল । চা পাতা মনে করে কালিজিরা পাতিলে দিয়ে আধা ঘণ্টা ধরে ফুটাচ্ছি । হিহিহি --
- নিজের স্বরূপ উদ্ঘাটন করিতে পারিয়াছ দেখিয়া প্রীত হইলাম ।
তিনার হাসি মিলাইয়া গেলো ।
তোমার সাথেও মানুষ কথা বলে ? পা---গল ।

৩/
বাথ রুম থেকে বেরিয়ে দেখি , মাতা - পুত্র কন্যা সহযোগে আনন্দ আলো পত্রিকার উপর ঝুঁকে আছে ।
আমার ডাক পড়লো । দেখলাম , মিস ফটোজেনিক প্রতিযোগিতা । দশটি পরীর ছবি । আমাকে জিজ্ঞাসিলো বল তো ,কোনটা ফার্স্ট হবে বা কোনটা বেশি সুন্দরী ?
এ কি বিপদে পড়লাম ! আমার কাছেতো সকল মেয়েকেই বিশ্ব সুন্দরী বলে মনে হয় !
একটার চমৎকার চুল দেখে বললাম , এইটা ।
হোহো করে হাস্যরোল উঠলো ।
গিন্নি বললেন- তোমার কোন চয়েজই নাই ।
কাচু মাচু হয়ে বললাম - তা ঠিক , চয়েজ থাকলে কি আর তোমারে----- ----
গিন্নি বললেন- পাগলটার মাথা পুরাই গেছে ! আস্ত পাগল !!!

আমি মান্না দে হয়ে গেলাম - ''যখন কেউ আমাকে পাগল বলে ---------- ''



সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৪
৪৩টি মন্তব্য ৪৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মোল্লাতন্ত্র ধর্ষণ-হত্যা ও নারীর প্রতি সহিংসতা বন্ধের সমাধান নয়, বরং তা বৃদ্ধির একটি কারণ

লিখেছেন শ্রাবণধারা, ২১ শে মে, ২০২৬ সকাল ৮:৪২


সাত বছর বয়সের ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ করে গলা কেটে হত্যার ঘটনার সমাধান হিসেবে, মোল্লাতন্ত্রের মুখপাত্র আহমাদুল্লাহ হুজুর পুরাতন এক ফতোয়া নিয়ে হাজির হয়েছেন। এইসব নৃশঃসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র... ...বাকিটুকু পড়ুন

বেজন্মা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২১ শে মে, ২০২৬ সকাল ১১:৪১


হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে... ...বাকিটুকু পড়ুন

ভালো থাকো ছোট্ট মা এই অনিরাপদ শহরে

লিখেছেন সামিয়া, ২১ শে মে, ২০২৬ দুপুর ১:৫৫




মাঝে মাঝেই মনে হয়, পৃথিবীতে আমি যদি সত্যি কাউকে নিঃশর্ত ভালোবেসে থাকি, তবে সে আমার মেয়ে।
ওকে প্রথমবার কোলে নেয়ার দিনটার কথা আমাকে আবেগ প্রবণ করে তোলে ছোট্ট একটা উষ্ণ... ...বাকিটুকু পড়ুন

খালাশ

লিখেছেন মায়াস্পর্শ, ২১ শে মে, ২০২৬ দুপুর ২:৪৬

ছবি : এ আই

জোর জবরদস্তি,
উঠিত লিঙ্গের দুই মিনিটের সুখ
তারপর ???
গরম, মাথা গরম।
কোপ, কল্লা মাথা আলাদা,
শেষ, নিথর নিশ্চুপ দেহ,
খণ্ডিত ছিন্নভিন্ন।

লাল রক্ত কালচে হওয়ার আগেই... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র কেন রামিসাদের রক্ষা করতে ব্যর্থ?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২১ শে মে, ২০২৬ বিকাল ৩:১০


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।... ...বাকিটুকু পড়ুন

×