ঘোর পূর্ণিমায় হেটে চলেছি আমি একেলা। আকাবাঁকা মেঠোপথ। দু'পাশে বাঁশঝাড় এলোমেলোভাবে ঝুঁকে পড়েছে। থেকে থেকে শেয়ালের ডাক.....কেমনযেন গা ছমছম করা একটা অনুভূতি। আমি একেলা হেটে চলেছি উদ্দেশ্যহীন ভাবে। কার যেন আমার পাশে থাকার কথা ছিল। চারপাশে তাকাচ্ছি উদ্ভ্রান্তের মত। কই কেউতো নেই আমার হাত ধরবার----- আমাকে বলার তুমি একলা নও.......আমি আছি তোমার পাশে। আমৃত্যু থাকব।
একসময় মেঘের আড়ালে চাঁদ ঢাকা পড়ল। অন্ধকার আমাকে গ্রাস করে ফেলল--- আমি চিতকার করে ডাকি তুমি কই???,,,,তোমরা কই???
কই কেউ তো নেই।
থেকেথেকে শুধু শেয়ালের ডাক।
আমার ঘুম ভেঙে গেল। ডুকরে কেদে উঠি।
অভাগা দেশ আমার!!!!!
দিচ্ছে কাটাতার, দিচ্ছে বাঁধ আর কেড়ে নিচ্ছে তোমার মাটি---- দক্ষিণ তালপট্টি দ্বীপ।
শত্রুরা কুরে কুরে খাচ্ছে কিন্তু আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি।প্রতিবাদের ভাষা নেই,,, নেই প্রতিরোধ করার ক্ষমতা। শুধু চোখের দু'ফোটা তপ্ত অশ্রু। এরই নামকি স্বাধীনতা?
আমি আছি মা,,, আর কেউ না থাকুক,,, কি যায় আসে তাতে?? রবি ঠাকুরের ঐ বিখ্যাত গানটি আওড়াব===========
"যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলরে"_____________________
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০০৯ দুপুর ২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


