আমার এই পোষ্টটি একজন অসুস্থ মুক্তিযোদ্ধাকে নিয়ে লেখা।
আমরা আজ বাংলাভাষায় ব্লগ লিখছি, কথা বলছি--এটা যেমন ভাষাসৈনিকদের অবদান,,,তেমনি আমাদের স্বাধীনতায় অবদান মুক্তিযোদ্ধাদের। তাঁরা আমাদের দেশ দিয়েছে কিন্তু আমরা তাঁদের কি দিয়েছি?
আমি মুক্তিযোদ্ধা এ জে এস এম খালেদ এর কথা বলছি। যাঁর হাত দিয়ে CUET, শান্ত-মরিয়ম থেকে বেরিয়েছে মেধাবী ছাত্ররা। যিনি অ্যাপারেল ইন্ডাস্ট্রির অমূল্য পাঠ্যবইগুলোর জনক তিনি আজ লড়ছেন ব্লাড ক্যান্সারে সাথে।
তানভীরের আমন্ত্রণে গত ১২ জুলাই একজন অসুস্থ মুক্তিযোদ্ধার জন্য জাদুঘরে চ্যারিটি শো দেখতে গেলাম। ও জানাল আমরা ৫জন চাইলে যেতে পারি। organizer কে ওর নাম বললেই হবে। সন্ধ্যা ৭টায় শুরু হবে। অফিস থেকে ৪টায় বের হলাম। যাইহোক ৭টায় আমরা ৫ বন্ধু গেলাম।
পোষ্টটি রিভিউ করছি।
বন্ধু উদাসী স্বপ্ন এর কিছু তথ্য এখানে যোগ করলাম। :
"এ জে এস এম খালেদ টি সেল লিমফোমায় ভুগছেন এবং প্রফেসর সামিউল হকের তত্বাবধানে আছেন। যতদূর মনে পরে সাবিনা ইয়াসমিনেরও একই রোগ হইছিলো এবং পরে সিংগাপুরে উনার একটা থেরাপী দিতে হইছিলো যেটা মূলত টোটাল বডি ইলেক্ট্রন বীম আর এক্সট্রা ভার্কুলার ফটো থেরাপী দরকার। বাংলাদেশে ফটো থেরাপী দেয়া গেলেও টোটাল বডি ইলেক্ট্রন বীম থেরাপীর কোনো ব্যাবস্হা নেই যার জন্য সিংগাপুর বেস্ট, আমেরিকা হলেতো কথাই নেই।
তবে অসম্পূর্ণ চিকিৎসার জন্য এসব রোগীর দিনে দিনে রক্তের হোয়াইট সেলগুলোয় ক্যান্সার ছড়িয়ে পড়তে থাকে।
উনার ব্যাক গ্রাউন্ড ঘেটে যতদূর জানলাম উনি গার্মেন্টস শিল্পের টেকনোলজীকাল দিকের সাথে ওতোপ্রোত ভাবে জড়িত ছিলেন!""
আসলে আমাদের প্রজন্মের কাছে স্বাধীনতাকে খেলো করে ফেলেছে রাজনৈতিক দলগুলো। কতশত মুক্তিযোদ্ধা কত নিদারুণ কষ্টে দিনাতিপাত করছে তার খবর রাখার সময় কি আমাদের আছে?মুখে মুখে যত দেশপ্রেমের কথা বলি।
যাইহোক। অনুষ্ঠানে কৃষ্নকলি, লিলি ইসলাম, খুরশিদ আলম, শাম্মী আক্তার সহ আরও অনেক নামী শিল্পিরা এলেন। আব্দুল হাকিম এর বাশির সুরে। চোখ বন্ধ করে বাশির সুর শুনতে শুনতে কখন যে চোখ গড়ায়ে দু'ফোটা জল পড়ল বুঝতে পারিনি।
কিছু প্রশ্ন আমাকে কুরে কুরে খাচ্ছিল____
যাদের কারনে আমরা স্বাধীনতা ভোগ করি..... তাদের প্রতি আমাদের এতটুকু অনুভূতি নেই??
আমরা বাদের করুণা করি কিন্তু আমাদের তো তাদের শ্রদ্ধা করা উচিত।
আব্দুল হাকিম এর একটি কথা এত আবেগস্পর্শী ছিল--------- "রাজাকারদের চিকিতসার জন্য ভীক্ষা করতে হয়না কিন্তু মুক্তিযোদ্ধাদের চিকিতসার জন্য ভিক্ষা করতে হয়।"
প্লিজ আমরা উনার বেঁচে থাকার সঙ্গী হই। যে যতটুকু পারি সহায়তা করি।
বাংলাদেশ ব্যাংক একাউন্ট
A.J.S.M. Khaled
Account no : 1510200470775001
Swift code :BRAKBDDK,
BRACK BANK, Uttara Branch Dhaka.
দেশের বাইরে থেকে ডোনেট করার জন্য
পে-প্যাল ইউজার আইডি:
[email protected]
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


