জীবনের শেষ পরীক্ষার প্রখমটা আজ দিয়াই ফালাইলাম।
কয়েকদিন যাবত এই theory নিয়া ভয়ে আছিলাম। ব্লগাইতে ও পারতাছিলামনা। কারণ আমি জীবনেও পরীক্ষার আগে ছাড়া পড়িনা।
যাইহোক পরীক্ষা নিয়া জীবনে অনেক কাহানি আছে। ssc পরীক্ষার সময় মাত্র ৩ খান essay পড়ছিলাম (এইডা অহনও আমার বাসার কেউ জানেনা)। কেমনে যেন ১খান কমন পাইছিলাম।
আবার খারাপ ঘটনাও আছে
এইডা হইল হারানোর ঘটনা। 4th year final এর সময় admit card তুলতে যাইয়া দেখি আমার ভর্তির রিছিট হারাই ফেলছি
এই ১৯ তারিখ হলে ফিস্ট আছিল। খাবার আনার আগে দেখলাম আমার টোকেন হারাই ফেলছি। কি আর করা হলের শেষ ফিস্টটাও মিস করলাম।
নিজেরে বইসা বইসা গালি দিলাম।
তারাতাড়ি ঘুমাইতে গিয়া ঘুম ও আসেনা
এইসব কাহানী করনের পর সকাল ৮.৫৫তে exam hall এ গেলাম। কি আর কমু!!! আমার ডেস্কের সামনে ৭টা ডেস্ক এবং পিছনে দেয়াল পর্যন্ত আমি একা। ২ পাশেও কেউ নাই।
জীবনে প্রথম ৪ ঘন্টাব্যাপী পরীক্ষা দিলাম। ৩ ঘন্টা হবার পর আমার অবস্থা খারাপ। কেমনে যে ৪ঘন্টা বইসা পরীক্ষা দিলাম আল্লাই জানেন। তয় পরীক্ষা তো একখান দিলাম।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





