আমাদের এখনকার ছোট ছোট ঘটনাগুলো ভবিষ্যৎ জীবনে হয়ত আনন্দ দিবে হয়ত কষ্ট দিবে---এই চিন্তা করে তো আর থেমে থাকা ঠিক হবেনা।
আমার জর্মান স্যার বলতেন আমরা আর কতদিনই বা বাচঁব। সবসময় এত সিরিয়াস হলে জীবনটা পানসে হয়ে যাবে--------- স্যারের এই কথাকে অমর বাণী মনে করে আমি জীবনটাকে এখন একদম সিরিয়াসলী নিই না। সমস্যাগুলিকে মনে হয় জীবনের একটা অংশ। যে কারণে সমস্যাকেও আর সমস্যা মনে হয়না। উদ্ভট উদ্ভট চিন্তাগুলোতে বেশ মজা পাই। আর মজা পাই কাজে ফাকি দিতে
১৩ জুলাই থেকে অফিস যাইনা পরীক্ষার জন্য(যদিও একদম পড়িনাই। পইড়া পইড়া ঘুমাইছি
তো সেদিন অফিসে আসলাম। আইসা দেখি সবাই কাজ করতেছে। দীর্ঘদিন পর colleague দের সাথে দেখা হওয়ায় বেশ ভাল লাগছিল। তবে সবাই কেমন এক অবাক দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছিল !!!!
এইচ আর এর রুমে গিয়ে বসের সাথে দেখা করলাম। বস আমাকে খুব মজার বিষয়টি জানাল যে আমার চাকরীটা আর নেই
বিক্ষিপ্ত মন নিয়া হলে ফিরলাম। next পরীক্ষার জন্য পড়তে হবে।
ঘুমটা ভেঙে গেল। সঙ্গে সঙ্গে অফিসে ফোন দিয়া জিগাইলাম চাকরীডাকি আছে???
এইচ আর কয় কি ব্যাপার আপনি এখনও অফিসে আসেন না কেন??
আমি কইলাম তাইলে চাকরী যায় নাই?? উনি কিছু না বুইজা কয় মানে???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


