২১ আমাদের চেতনা, আমাদের কষ্ট , আমাদের বেদনা , আমাদের স্বীকৃতি।
প্রথমেই শ্রদ্ধা জানাই সকল ভাষা শহীদ ও সকল ভাষা সৈনিকদের প্রতি যাদের ত্যাগের বিনিময়ে আজ বাংলা ভাষা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত।
তাদের ত্যাগের ইতিহাস সবাই জানে আমি নতুন করে আর কি জানাবো। তাই আমার নিজস্ব কিছু ভাবনা আপনাদের সাথে আলোচনা করতে চাই ।
২১ এর আমাদের চেতনা ...... কিসের চেতনা , আমাদের কয়জন নবপ্রজ্নম তা জানে আমি সন্দিহান। একটা ঘটনা বলি আপনাদের,
২০০৪ এর ২১শে ফেব্রুয়ারী । প্রতি বছরের মত যাচ্ছি প্রভাতফেরীতে হঠাৎ একটা অদ্ভূত দৃশ্য চোখে পড়ল ... একটা ১৫/১৬ বছরের ছেলে এসেছে প্রভাতফেরীতে যার পড়নে একটা ৩ কোয়ার্টার প্যাণ্ট ( আমি অবাক হয়ে ভাবি এখনো এই ঠান্ডায় ঐ প্যাণ্ট পড়ে কি করে সে হাট ছিলো), চামড়ার জ্যাকেট , পায়ে কেড্স ( যেখানে সবাই খালি পায়ে), কানে হেডফোন লাগানো। খুব ইচ্ছে করছিলো তাকে ডেকে প্রশ্ন করি কোথায় জাচ্ছে সে কি তা জানে কিনা। জানতে ইচ্ছে করছিলো সে কি করতে যাচ্ছে তা কি সে জানে কি না । তবে সবচেয়ে বেশী ইচ্ছে করছিলো তার বাবা মা কে প্রশ্ন করতে যে তারা কি তাদের সন্তানকে জানিয়েছে ২১ এর ইতিহাস কি , ২১ এর কি তাৎপর্য ?
আমার কাছে ঐ ছেলেটা আমাদের নতুন প্রজন্মের প্রতীক যারা আমাদের এই দেশের ভবিষ্যৎ খুব কষ্ট লাগে যখন দেখি তাদের বাবা মা নিজেদের সংস্কৃতি , নিজেদের কষ্ট, বেদনা , অর্জনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে ব্যর্থ হচ্ছে । যারা নিজেদের ইতিহাস ভুলে যায় , ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে ব্যর্থ হয় নিজেদের ইতিহাস , ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলে বিদেশী সংস্কৃতির ছায়ায় তাডের কে কি নব্য রাজাকার বলা কি ভুল হবে? ধিক্ !!!!!
আমি ক্ষমা চাই সেই সব শহীদের কাছে " আমাদের ক্ষমা করো তোমরা.... আমরা পারিনি তোমাদের রক্তের বিনিময়ে অর্জনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে, আমাদের ক্ষমা করো আমরা শুধুই একদিনের জন্যে তোমাদের মনে করি , একদিনের জন্যেই আমাদের মনে পড়ে তোমাদের ত্যাগের কথা, আমরা একদিনের জন্যে তোমাদের প্রতি শ্রদ্ধাবনত হয়ে যাই.... পরেরদিন ভুলে যাই তোমাদের ...... তোমরা আমাদের ক্ষমা করো "
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



