somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দাদাবাবুদের মহানুভবতা

২৯ শে মার্চ, ২০০৮ সকাল ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি প্রতিবেশী রাষ্ট্রের দাদাবাবুদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। কারণ তারা আমাদের মহান মুক্তিযুদ্ধে যথেষ্ট সহযোগিতা করেছেন। শুধু তাই নয়, স্বাধীনতার পর থেকেই বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করে আসছেন। মাঝে মাঝে তারা সহযোগিতার জন্য আমাদের সাথে চুক্তি পর্যন্ত করেছেন।

এই তো সেদিন- আমাদের বাংলাদেশের মত ছোট্ট দেশের ক্ষুদ্র একদল সেনাবাহিনীর অধিনায়ক (জোর করে নেয়া পদবী) জেনারেল মইন উ আহমেদ দাদাদের বাটী বেড়াতে গেলেন। এত ছোট একটা পদের মানুষ হওয়া সত্ত্বেও দাদাবাবুরা তাকে কত না খাতির যত্ন করলেন। মইন সাহেব, ছোট দেশের ছোট মানুষ, যদিও মনের খায়েস ছিল বলিউডের কোন নায়িকা পছন্দ করবেন, কিন্তু এত বড় সাহস তার গ্রো করেনি। শেষ পর্যন্ত তার মন কেড়ে নিল দাদাবাবুদের পালের ৬টি ঘোড়া। কি আর করা, ঘোড়াগুলি তিনি দাদাবাবুদের কাছে ভিক্ষা চাইলেন। অন্তত কলকাতার পত্রিকা পড়ে তাই জানা গেল। আর দাদাবাবুরা চাওয়া মাত্র মইন সাহেবকে সেই দাগড়া ৬ ৬টি ঘোড়া দান করলেন। এখানে দাদাবাবুদের বিশাল মনের পরিচয় পেয়েছি নতুন করে।

অতঃপর উপর্যুক্ত ঘটনার আগে থেকেই আমাদের দেশে যে চাল সংকট শুরু হয়েছে। পৃথিবীর কোন দেশ এগিয়ে না আসলেও দাদাবাবুরা দায়িত্বটা কাধে নিলেন। তারা সানন্দে চাল দেয়া শুরু করলেন তাদের দেশের প্রচলিত বাজারের চেয়েও কিছুটা কমে। আমরা তাদের মহানুভবতার দৃষ্টান্ত দেখে পাগলপ্রায়। অন্য কোন দেশের কাছে আর ধর্না দিতে গেলাম না। যাব কেন? আমাদের দাদাবাবুরা আছেন না। এডিবি সাহায্য করতে চেয়েছিল, কিন্তু আমরা ঐসব বর্গিদের আর বিশ্বাস করি না।

চাল আনার এক পর্যায়ে দাদাবাবুরা হঠাৎ করেই চালের দাম বাড়িয়ে ধরলেন ৫০০ থেকে ৬৫০ ডলারে। কি আর করবো? আমাদের খাদ্য সংকটে তারা যে আমাদের দিচ্ছেন এই তো বেশি। ১৫০ ডলার বাড়িয়েছে, তাতে কোন সমস্যা নেই। কিন্তু গতকাল আবার জানলাম অতটুকু দাম বাড়িয়েও দাদাবাবুরা সন্তুষ্ট হতে পারেননি। তাই আমাদের খাদ্য সংকটের কথা মাথায় রেখে, ঠান্ডা মাথায় বিবেচনা করে, আমাদের প্রতি মহানুভবতার নিদর্শন স্বরূপ নতুন করে ৩৫০ ডলার দাম বাড়িয়ে ১০০০ ডলারে উন্নিত করা হয়েছে। সত্যি, দাদাবাবুরা অনেক উদার। চিন্তা করছি যে সামনে দাদাবাবুরা চালের পরিবর্তে আমাদের সীমানার কিছু অংশ চেয়ে বসেন কি না। চাইলে অবশ্য দিতেই হবে। কিছু করার থাকবে না। আপনাদের কি কিছু করার থাকবে?
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×