হার্ডডিস্ক বিকল হয়ে গেলে বা যে কোনো কারণে কাজ না করলে অথবা অনেক সময় ব্যবহারকারীর অবহেলায় যে কোনো মুহূর্তেই মূল্যবান সব তথ্য হারিয়ে যেতে পারে। এই তথ্য পুনরুদ্ধারের জন্য রয়েছে বেশ কিছু সফটওয়্যার। তবে ডাটা রিকভারের আগে মনে রাখতে হবে, ডাটা হারিয়ে যাওয়ার পর কম্পিউটারে নতুন কোনো ডাটা সংরক্ষণ যেন না করা হয়। আর হার্ডডিস্কটি কোনোভাবেই ফরম্যাট করা যাবে না।
এই কাজের জন্য বেশকিছু কম্পিউটার সার্ভিসিং প্রতিষ্ঠান থাকলেও তাদের পেছনে বেশ ভালো অংকের টাকা খরচ করতে হয়। আবার গুগল সার্চে ডাটা রিকভার লিখে সার্চ দিলে পাওয়া যাবে নানা ডাটা রিকভারি সফটওয়্যার। তবে এর অধিকাংশই টাকা দিয়ে কিনতে হয়। অবশ্য কিছু ফ্রি সফটওয়্যারও রয়েছে। ডাটা রিকভারের যত ফ্রি সফটওয়্যার রয়েছে, তার মধ্যে ইজি ডাটা রিকভার, গেট ডাটা ব্যাক, টেস্ট ডিস্ক, স্ক্রাউঞ্জ এনটিএফএস ইত্যাদি উল্লেখযোগ্য।
টেস্ট ডিস্ক : এই টুলটি ব্যবহার করে উইন্ডোজের পাশাপাশি লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহূত কম্পিউটার থেকে ডাটা রিকভার করা যায়। এটি ফ্যাট ১২, ১৬, ৩২, লিনাক্স, লিনাক্স সোয়াপ ইত্যাদি পার্টিশনের ক্ষেত্রে কাজ করে। ডাটা রিকভারে খুবই নির্ভরযোগ্য একটি টুল এটি।
স্ক্রাউঞ্জ এনটিএফএস : এনটিএফএস ফরম্যাটে থাকা হার্ডডিস্ক থেকে ডাটা খুঁজে আনার আরেক চমত্কার সফটওয়্যার এটি। টুলটি হার্ডডিস্কের প্রতিটি ব্লক স্ক্যান করে সেখান থেকে হারানো তথ্য বের করে আনে। এটি দিয়ে ডাটা রিকভার করতে হলে স্টার্ট সেক্টর, ক্লাস্টার সাইজ, ইন্ড সেক্টর, ব্লকে ডাটার আকার ইত্যাদির পরিস্কার ধারণা থাকতে হবে। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্যও এতে কিছু অপশন রয়েছে। ব্যবহারকারী কিছু না বুঝে কমান্ড প্রম্পটে শুধু scroungeyntfs yl disk ইত্যাদি লিখে দিলেই ডাটার লিস্ট দেখাবে।
গেট ডাটা ব্যাক : আগের দুটি বিনামূল্যের হলেও এটি ব্যবহার করতে হলে অর্থ খরচ করতে হবে। অবশ্য ডেমো ভার্সনে ডিলেটেড বা ফরম্যাটেড ডাটা দেখাবে, কিন্তু রিকভার করতে দেবে না।
হার্ডডিস্ক থেকে ডাটা রিকভারের ক্ষেত্রে মনে রাখতে হবে, এনটিএফএস ফরম্যাটে থাকা হার্ডডিস্ক থেকে ডাটা রিকভার খুব তাড়াতাড়ি ও সহজ হয়। আর যারা কম্পিউটারে গুরুত্বপূর্ণ কাজ করেন, তাদের অবশ্যই হার্ডডিস্কে ডাটা সংরক্ষণের পাশাপাশি এক্সটারনাল হার্ডডিস্ক ও সিডিতে সেই ডাটার কপি সংরক্ষণ করতে হবে। এতে কম্পিউটারের হার্ডডিস্ক থেকে কোনো কারণে তথ্য হারিয়ে গেলেও তার কপি ঠিকই থাকবে আপনার কাছে। ঝামেলা থেকে মুক্তি পাবেন।
এইখান থেকে।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



