somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেমের ব্যাকরণ

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সমাসঃ
...............................................
তুমি-আমি যেন আজ মানিকজোড়া-
ঠিক যেন "দ্বন্দ্ব সমাসের" মতো,
"দিগু সমাসের" মতো প্রেম বিলাবো মোরা;
এক আকাশ প্রেম দু' সাগর ভালোবাসা যত।

প্রেমের ব্যাকরণে কে যে "কর্মধারয়" কে বা "তৎপুরুষ"-
কি করে তা আলাদা করি বলো,
কখন যে কি করি; পাইনা আমি হুশ;
মাতাল তোমার প্রেমে; অজানাতে হারিয়ে যাই চলো।

"অব্যয়ীভাব" প্রেম তোমায় বিলাবো নিরবধি-
"বহুব্রীহি" যেন আজ জীবনের ছন্দ,
আমি চাই ভালোবাসা- চাইনা তো প্রেমের গদি;
এ মনের সুখ-দুঃখ সবি এক লাগে; বুঝিনাতো ভাল-মন্দ।

কারকঃ
..................................................
আমাদের প্রেমে তুমি কর্তা তাই তুমি "কর্তৃকারক"-
আমাকে ঘিরে করো কর্ম সম্পাদন,
মনে হয় আমি অধম "কর্মকারক";
ভেঙেছো এ অবুঝ মন।

আমাকে কতো ব্যবহার করিয়াছো-
বানিয়েছো আমাকে "করন",
যা কিছু আমার সব কেড়ে নিয়েছো;
জোর করে আজ সৃজিলা "অধিকরন"।

"অপাদান" আমি যেখানে প্রেমের ঝর্ণাধারা-
অবিরাম বহিয়াছে স্রাত,
প্রেমের কলসি নিয়েছো উঠায়ে ত্বরা;
আজ আমি শোকে তাই ভূত।

বিভক্তি/প্রকৃতি-প্রত্যয়/ পুরুষ/ বচনঃ
......................................................
ব্যাকরণিক প্রেমে আমি চাইনা কোন "বিভক্তি"
কিংবা "প্রকৃতি-প্রত্যয়",
যদি তুমি দূরে যাও অথবা ফেলি হারিয়ে
আজ তাই জেগেছে মনে ভয়।

আমি "উত্তম পুরুষ" আর তুমি "মধ্যম" হয়ে
ভালোবাসার সাগরে করবো স্নান,
"একবচন" বা "বহুবচন" বুঝিনা তো
চলো না দু'জনে ধরি প্রেমের গান।


পদে পদে প্রেমঃ
..............................................

নারী নামক এই ছোট্ট "বিশেষ্যের" গুনে,
প্রতিটি অধ্যায়ে তার কি মায়া যে দেখে,
তুমি আজ ধরেছো আমার মনে;
অসম প্রেম তাই নিলাম গায়ে মেখে।

সুন্দরী তুমি কিংবা রূপবতী; কতো যে "বিশেষণ"-
কি করে স্থির থাকি আমার স্থানে বলো,
তুমি কেড়ে নিলে আমার মন;
প্রেম বিলাবো অনেক আজ অজানাতে যাই চলো।

তুমি নামক দু' অক্ষরের "সর্বনামের" প্রেমে-
জীবনের ব্যাকরণ পাল্টে গেল আজ,
জনশূন্য ট্রেন- নির্জন স্টেশনে আছে থেমে;
বর্ণিল হলো দেখ বেরঙা জীবনের ভাঁজ।

ভালবাসি কথাটি আজ "অব্যয়ের" মতো-
হয়ে গেল জীবনের অন্যতম অধ্যায়,
পরিবর্তন হবেনা তার দুঃখ আসুক শত;
নির্ভয়ে থাকো সদা যাব না ফেলিয়া তোমায়।

প্রেমটাকে আজ মনে হয় আমার "অসমাপিকা ক্রিয়া"-
যত ভালবাসি ভরেনা আমার মন,
তোমার রুপে মুগ্ধ হলাম প্রিয়া;
কবে রবে তুমি কাছে আমার, আসবে যে শুভক্ষণ।

উপসংহারঃ
.....................................
এত ঘটা করে যে প্রেমের শুরু-
যে প্রেমের এত আয়োজন,
বেঁচে থাক ভালোবাসা শুদ্ধ-সঠিক;
এ যেন প্রেমের ব্যাকরণ।
.......................................

ছবি সূত্র: bp.blogspot.com
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৭
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×