somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"আরোগ্য'র" জন্মদিনে "সনেটিয় শুভেচ্ছা" ও একটি চিঠি।

১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জন্মদিনের শুভেচ্ছা

পৃথিবীতে কাটিয়েছো সাতাশ বছর
চলে গেছে কতো শত স্মৃতির প্রহর,
অতীতে কতো অর্জন দুঃখ বা বেদনা
নব ভোরের আলোয় মুছুক যাতনা।
জীবন যুদ্ধে একাকি ভেবনা নিজেকে
তাকিয়ে দেখ সতত পৃথিবীর দিকে,
কতো মানুষের নাই ঠিকানা আশ্রয়
আশা রাখি পূর্ণ হোক তোমার সাধনা।

আল্লাহতে কোনদিন হয়োনা হতাশ
যত আছে দুঃখ-শোক বেদনা হাজার
রহমান দূর করে কষ্টের পাহাড়।
জন্মদিনে নবদিনে নতুনত্বে বাঁচো
এই দোয়া সদা করি ঈমানেই থাকো
মুক্ত হও থেকে সব অকুল পাথার।


প্রিয় "আরোগ্য" ভাইয়া!

পত্রের প্রথমেই আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। জেনে খুবই খুশী হলাম আজকে আপনার "এক কুড়ি ও সপ্তম বর্ষ পূর্তি" হলো। এটা অবশ্যই আমার জন্য "আজকের তাজা খবর" পাবার মতো ব্যাপার। আপনার মতো "সাহিত্য প্রেমিক" মানুষের জন্য কিছু লিখতে পেরে আমার "অনুভূতির" "অশ্রুরা" খুশিতে টলমল করছে। আপনার ব্লগ থেকে জানতে পারলাম আপনি পুরাতন লেখা পড়তে ভালবাসেন। আমারও খুব ভালো লাগে। "রাকু হাসান" ভাইয়ের কাছ থেকে তেমন একটা "সমৃদ্ধ লিঙ্ক" পেয়ে গেছি আপনার কারনেই। অসাধারন "সেই লিঙ্কটা"।

"আব্রাহাম লিঙ্কন ও তাঁর বিখ্যাত ভাষণ" পেয়েছিলাম আপনার ব্লগ থেকেই। খুবই ভালো লিখেছিলেন। "নবজীবন" লাভের আকাঙ্খায় "ইসলামের পথে" "পথে" থাকুন প্রার্থনা করি।

প্রিয় আরোগ্য!

"পৃথিবীর" পথে পথে "পথিক" হয়ে হাঁটতে হাঁটতে আপনার জীবন থেকে "কালের প্রবাহে" আর একটি বছর চলে গেলো। আমরা যতোই শুভেচ্ছা জানাই না কেন আসল কথা হচ্ছে "জন্মদিন মানে নির্ধারিত বয়স থেকে আর একটি বছর চলে গেল। ভাবতেই কেমন লাগে। যত দিন যাচ্ছে ততোই আমরা মৃত্যুর কাছাকাছি চলে আসছি"। যার আমল যত সুন্দর মৃত্যুতে তাঁর ততোই লাভ। আমরা কি পেরেছি সে রকম জীবন গড়তে? সে যাই হোক, অতীতে "জীবনের যে স্বাদ" আপনি পেয়েছেন তাঁর চেয়ে "অনন্য" কিছু পাবেন এই কামনা করি।

"মধ্যযুগের ইসলাম" "কাঠের উপর খোঁদাইকৃত কোরআন" "যুদ্ধ দেখেছো কি, যুদ্ধ?"
এবং "ইংরেজি লেখকদের বিখ্যাত কিছু উক্তি" লেখা পড়েই আপনার প্রতি ভালোলাগা আমার। "বিলাস রমনী""ব্যর্থ নারী" লেখা দুটিও অসাধারণ হয়েছিলো। ১ মাস ৩ সপ্তাহে মূল্যবান ২৩ টি ব্লগ উপহার দিয়েছেন আমাদেরকে। আপনার কাছ থেকে আরো নতুন নতুন লেখা পাবো সেই আশা রইলো। "আজকের দিনটা" আপনার জন্য অনেক অনেক আনন্দময় হোক সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করি।

পরিশেষে একটাই কামনা, "অবাস্তবকে" দূরে ঠেলে বাস্তব নিয়ে বেঁচে থাকার আকুতিতে সদা আরোগ্য থাকুন।

"সুজনে সুযশ গায় কুযশ ঢাকিয়া,
কুজনে কুরব করে সুরব নাশিয়া।"



ইতি,
আপনার প্রতিবেশি


সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৭
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×