ফিরে ফিরে যায় হাওয়া
১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধীর মধ্য দুপুর বেলা
বাজে পাতায় হলুদ রাগ
কার নরম জুতার সোলে
আঁকা মলিন দিনের দাগ
গুনি একশো রূপোর আনি
ছিল বুকের মাঝে জমা
এক বন্ধ দুয়ার খুলে
খুঁজি হারানো তিলোত্তমা
বেলা নামছে ধীর পথে
তরী হাওয়ায় মসগুল
বায়ু দিচ্ছে তাদের তাড়া
বুকে আতশি দিনের ফুল
কোন জাদুস্থানের মেঘে
বাজে বিস্মরণের স্বর
খুঁজি পারিজাতের হাওয়ায়
এক প্রাজ্ঞ জাতিস্মর
পায়ে বাল্য রঙের জুতা
হাঁটি পুরোনো গানের সুরে
যাবো ধূলোর জামানায়
হৃত অস্তপুরের দ্বারে
নিধি বুক পকেটে জমা
হাতে স্বরগ্রাম ঠিকানা
রোদ যাচ্ছে আঙুল গলে
বাজে অস্তরাগের বীণা
আমি ঠিক পৌঁছে যাবো
বেত ফলের বনছায়
গায়ে ইশকুল দিনের জামা
হাতে স্বরবর্ণ পরিচয়।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)
তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?
তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন