somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্র রাজনীতির অতীত ও বর্তমান

২৯ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের ইতিহাস বরাবরই গর্ব করার মত। ৫২তে যেমন দেখিয়েছিলাম, ৭১রেও ঠিক তেমনটি ঘটেছিল। এর পেছনে ছাত্রদের কৃতিত্বকে খাট করে দেখার কোন অবকাশ নেই। আমি ছাত্র রাজনীতির সুবর্ণ সময়ের কথা বলছি। ছাত্র রাজনীতি তখনও ছিল আজও আছে। ছাত্ররা তারুণ্যের প্রতীক। পৃথিবীতে অনেক পরিবর্তন এসেছে ছাত্রদের হাত ধরে। আরও আসবে। আমরা দেখেছি মেধাবীরা যুগে যুগে নেতৃত্ব দিয়েছে সমাজকে। তাদের কর্মকান্ড ছিল ব্যক্তি গত স্বার্থের উর্ধ্বে থেকে। আজও ছাত্র রাজনীতি হচ্ছে। ছাত্র নেতার নাম করে পেশি শক্তির বলে পার হয়ে যাচ্ছে মহাবিদ্যালয়ে দরজা। তারপর বছরের পর বছর বিশ্ববিদ্যালয়ের দরজায় ক্ষমতা আকড়ে বসে থাকার লড়াই। এই লড়াইয়ে যদি পাড়াগাঁয়ের মেধাবী তরুণটির বলি দিতে হয় ঠাকুমার ঝুলির সেই তান্ত্রিকটির মত, তাতে কীবা আসে যায়। আমার ক্ষমতায় টিকে থাকাটাই বড় কথা। আমার নিয়ন্ত্রন থাকবে অফিস পাড়ায়, আদালত পাড়ায়, মহান মানমন্দির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এই হচ্ছে ছাত্র রাজনীতি। দোষটুকু তথাকথিত নেতাদের নয়্ এর সম্পূর্ণ দায়ভার আমাদেরই। আজ আমি এই কথা বলছি, কাল হয়ত স্বীয় স্বার্থ উদ্ধারের জন্য আমিও এই একই পথ গ্রহণ করব। এই অবস্থার উত্তরনের জন্য প্রয়োজন আত্ম সচেতনতার এবং পাশাপাশি প্রয়োজন পৃষ্ঠপোষকদের সচেতন হওয়ার। বুঝতে হবে তাদের হাতেই আমাদের ভবিষৎ। অতীতের নেতারাও ছাত্রদের হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন এবং তা কেবলমাত্রই ছিল জাতীয় স্বার্থে। ব্যাক্তি স্বার্থেতো নয়ই। বর্তমান চিত্র সম্পূর্ণ উল্টো। আমরা কতই না বোকা এই সভ্য জগতে একজন শিক্ষিত যুবক হয়ে অনায়াসে জ্বি হুজুরগীরি করি আত্মসন্ম্মানের বিসর্জন দিয়ে, ক্ষুদ্র স্বার্থ অজর্নের লক্ষ্যে। আমাদের এরূপ দৃষ্টি ভঙ্গির প্রতি সমর্থন দিয়ে যদি আমরা সাফাই গাই, তাহলে বলতে হয় আমাদের অতীতের ছাত্রনেতারা কতই না বোকা ছিল!
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৩৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×