দৈনিক আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ওই পত্রিকার প্রকাশক হাসমত আলী প্রতারণার অভিযোগে মামলা করেন। মঙ্গলবার রাতে শিল্প এলাকা তেজগাঁও থানায় তিনি দণ্ডবিধির ৪১৯/৪২০/৫০০ ধারায় এ মামলাটি দায়ের করেন। প্রকাশক হাসমত আলীর প্রতারণা মামলার ভিত্তিতে পত্রিকাটির প্রকাশনা বন্ধের নির্দেশ দেয়া হলো।
মঙ্গলবার সন্ধ্যায় পত্রিকাটির প্রকাশক হাসমত আলী হাসু মাহমুদুর রহমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। এরপর রাতেই বাতিল করা হয় পত্রিকাটির ডিক্লারেশন। রাত ১০টায় ডিক্লারেশন বাতিল সংক্রান্ত আদেশে জেলা প্রশাসক স্বাক্ষর করে তা পত্রিকা অফিসে পাঠিয়ে দেয়।
প্রকাশনা বাতিল হওয়ার পরপরই পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের লক্ষ্যে শত শত পুলিশ আমার দেশ পত্রিকার কার্যালয়ে অভিযান চালায়। কিন্তু পত্রিকার সংবাদকর্মীরা তাঁদের সম্পাদককে গ্রেপ্তারে পুলিশকে বাধা দেন। এ সময় পুলিশ জানায়, তারা মাহমুদুর রহমানকে গ্রেফতার না করে ফিরে যাবেন না। এরপর সাংবাদিকদের হঠাতে বিপুল দাঙ্গা পুলিশ নিয়ে আসা হয়। রাত দুইটা পর্যন্ত কয়েক দফা পুলিশের সংখ্যা বাড়ানো হলেও কর্মীদের অনড় অবস্থান ও লিফট বন্ধ করে দেয়ার কারণে পুলিশ ভেতরে ঢুকতে পারেনি। কিন্তু অবশেষে রাত ৩.৪০ মিনিটে মাহমুদুর রহমানকে গ্রেফতার করে একটি সাদা জিপে করে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, তাকে ক্যান্টনমেন্ট থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তিতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হন -- সাংবাদিকরা ঐ মাঝ রাতে মাহমুদুর রহমানের জন্য এমন বেপরোয়া হয়ে উঠল কেন ? মাহমুদুর রহমান কি সাংবাদিক ছিল ? আমার দেশে চাকরী করে এমন অনেক সাংবাদিক আছে যারা বছরের পর বছর বেতন পায়না । আমার চেনা একজন ৩০ হাজারেরও উপরে টাকা পায় । ঐ টাকা আর পাওয়ার আশাও নাই । তবে এই মাঝরাতের সাংবাদিকরা (!) কারা ??
আমার মাথায় আরো কিছু প্রশ্ন জাগে । আসেন মাথা খাটাই আপ্নারা কেউ পারলে উত্তর দিয়েন তো
** মাহমুদুর রহমান অ্যারেস্ট হবার সাথে সরকারের সংবাদমাধ্যমকে গলা টিপে ধরার কি সম্পর্ক ??
** প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা কেন সংবাদপত্র খুলে বসে ? কি তার কারন কি তার মোটিভ ?
** সজীব ওয়াজেদ জয় আর তৌফিক এলাহীর নামে যে নিউজ ছাপিয়েছিল তা অন্য কোন পত্রিকায় আসলোনা কেন ? তবে কি সরকারদলের নামে মিথ্যা তথ্য দিয়ে প্রোপাগান্ডা চালাতেই এই আমার দেশ পত্রিকার জন্ম ?
** মাহমুদুর রহমানের গ্রেপ্তারে মাঝরাতে শত শত সাংবাদিক হাজির হওয়া একটা জিনিষ আপাতপক্ষে বলা যায় যে সে সাংবাদিকদের নয়নের মনি । তার গায়ে ফুলের টোকা লাগুক তা কেউ চায় না । তাই যদি হয় তবে সজীব ওয়াজেদ জয় আর তৌফিক এলাহীর নামে যে নিউজ মাহমুদুর রহমানের পত্রিকা করেছিল তা আর কোন পত্রিকা কেন করলনা ?? তখন এই বুদ্ধিজীবীর (!) শত শত সাংবাদিক ফলোয়ার কোথায় ছিল ? আর তখন যদি এরা না থেকে থাকে তবে এই মাঝরাতে তারা কোথা থেকে নাজিল হল ??
** উত্তরা ষরযন্ত্রের মূল কন্টেনটা কি ছিল ? একজন জ্বালানী উপদেষ্টার সাথে একজন পত্রিকার সম্পাদকের সাথে ঐ ঘটনার কি সম্পর্ক থাকতে পারে ? উত্তরা ষরযন্ত্রের দিন সাংবাদিকদের উপস্হিতিতে যে আচরন উপস্হিত নিশাচর বুদ্ধিজিবীরা করেছিল তার সাথে একজন জ্বালানী উপদেষ্টার , একজন পত্রিকার সাংবাদিকের যে সম্পর্ক তাকে কি বলা যায় ??
** মাহমুদুর রহমানের গ্রেপ্তারে হিযবুত তাহরীর ক্ষেপে উঠল কেন ? হিযবুত তাহরীর যে রেজোন্যান্স মাহমুদুর রহমানের জন্য করেছে তা নিজামী মুজাহিদের জন্য কেন করলনা ??
** ইসলামে মদ খাওয়া কিভাবে দেখে ? হিযবুত তাহরীর , ইসলামী ছাত্রশিবির , জামাত ইসলাম মাহমুদুর রহমানের মদ খাওয়া কিভাবে দেখে ? মানে মাহমুদুর রহমানের মদ খাওয়া জামাত শিবির কিভাবে জাস্টিফাই করে ??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



