প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময় ১১ জানুয়ারি হায়দারাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রকাশিত ৫০ দফার যৌথ ইশতেহার ঘোষনা করা হয় । এই বাস্তবায়ন-প্রক্রিয়া সমন্বয় করার জন্য প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমানকে নিযুক্ত করা হয়েছে। ।
বর্তমান সরকার বলছেন, ট্রানজিট নিয়ে যারা রাজনৈতিক বিতর্ক করতে চায় তারা আসলে প্রতিবেশি দেশগুলোর সাথে সম্পর্কের উন্নয়ন চায় না, বরং ভোটের সুবিধা আদায়ের জন্য সস্তা রাজনীতির অংশ হিসাবে তারা ট্রানজিট প্রসঙ্গে রাজনৈতিক বক্তব্য দেয়।
ইনডিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, ট্রানজিট সুবিধা দিলে বাংলাদেশ বিরাট অংকের টাকা পাবে। যেমন, পশ্চিমবঙ্গ থেকে ঢুকে প্রতিদিন উত্তর-পূর্বাঞ্চলে প্রায় এক হাজার ট্রাক যাবে। প্রতিটি ট্রাক যদি ট্রানজিট ফি হিসাবে এক হাজার টাকা দেয় তাহলে বছরে এই টাকার পরিমাণ দাঁড়াবে ৩৬ কোটি টাকা। এছাড়া যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ভারত অর্থ বিনিয়োগ করবে। ট্রানজিট সংশ্লিষ্ট কর্মসংস্থান হবে, বাংলাদেশি নাগরিকরা নিয়োগ পাবে। তাছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্যের সাথে সরাসরি বৈধ বাণিজ্য চালু হবে এবং বাংলাদেশও এর থেকে সুবিধা নিতে পারবে।
যৌথ ইশতেহারের ২২ নম্বর দফায় আশুগঞ্জ বন্দরকে শুধু ওডিসি পরিবহনের জন্যই নয়, বরং ‘পোর্ট অব কল’ ঘোষণা করে সার্বক্ষণিক পণ্য পরিবহনের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে। সেই আলোকে এই দফার বাস্তবায়ন করতে দুই দেশের মধ্যে বিদ্যমান নদীপথে ট্রানজিটের প্রটোকল সংশোধন করা হয়েছে খুবই দ্রততার সঙ্গে। এখন ওডিসি পরিবহনের লক্ষ্যে আশুগঞ্জ থেকে ত্রিপুরা পর্যন্ত সড়কপথ প্রস্ত্তত করা হচ্ছে। ওডিসি পরিবহনের পর থেকেই সব ধরনের পণ্য ট্রানজিটের লক্ষ্যে এই পথ খুলে দেওয়া হবে।
যৌথ ইশতেহারের ২৩ নম্বর দফায় ভারতকে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর ব্যবহারে অনুমতি দেওয়া হয়েছে। এই দুটি বন্দর ব্যবহার করে পণ্য পরিবহন করতে ভারতকে সড়ক ও রেলপথ ব্যবহারের অনুমতি দেওয়ার কথাও এই দফায় বলা হয়েছে। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং আশুগঞ্জ নদীবন্দর ব্যবহারের মাধ্যমে ভারত যাতে ট্রানজিট কার্যকর করতে পারে তার বাস্তবায়নে কোনো প্রকার বিলম্ব না করে কারিগরি সব প্রস্ত্ততি সম্পাদন করছে বাংলাদেশ।
প্রোগ্রামটা দেখার পরে কারো আলোচনা থাকলে ব্লগে শেয়ার করতে পারেন ।
ধন্যবাদ ।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


