somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ প্রতিদিনের হলুদ সাংবাদিকতার শিকার মোহাম্মাদ আরাফাত কোথাও সজীব ওয়াজেদ জয়ের বন্ধু হিসাবে বিজ্ঞপ্তি দেন নি ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :







বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত মোহাম্মদ এ আরাফাত কে নিয়ে ভ্রান্ত, মিথ্যা এবং বানোয়াট প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়েছেন সাম্পানের আহ্বায়ক ওমর ফারুক শিকদার। প্রতিবেদনটিতে পলিটিক্যাল রিসার্চ অর্গানাইজেশন ‘সাম্পান’ এবং তাদের আয়োজিত একটি সেমিনারের আলোচ্য বিষয়কে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিকৃত করে উপস্থাপিত হয়েছে বলে প্রতিবাদ-লিপিতে উল্লেখ করেন।



‘সাম্পান’ একটি পলিটিক্যাল রিসার্চ অর্গানাইজেশন হিসেবে ‘বাংলাদেশের অমর-সমকালীন জাতীয় নেতৃত্ব ও তাঁদের আদর্শ এবং করণীয় দিক’ শীর্ষক তিনটি সেমিনার আয়োজন করার প্রস্তুতি গ্রহণ করেছে। তিনটি সেমিনারের প্রথমটি দেশের শীর্ষ পর্যায়ের যুব রাজনৈতিক প্রতিনিধিবর্গ নিয়ে, দ্বিতীয়টি দেশের প্রবীণ রাজনীতিবিদবর্গ নিয়ে এবং সর্বশেষ সেমিনারটি নবীন-প্রবীণের অংশগ্রহণে আয়োজন করার কথা।

গত ৫ ফেব্রুয়ারি ২০১২, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে প্রথম সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারটি সফল ও অর্থবহ করার জন্য গণমাধ্যমের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল। জনাব আরাফাত উক্ত সেমিনারের একজন আমন্ত্রিত অতিথি ছিলেন, আয়োজন ছিলেন না।একজন অতিথি হিসেবে মোহাম্মদ এ আরাফাত এ বিষয় অবগত থাকার কথাও নয়। সর্বোপরি সেমিনার-সংক্রান্ত আলোচক হওয়ার পূর্বে তার সঙ্গে সাম্পানের কোন আনুষ্ঠানিক সম্পর্কও ছিল না।

বিভিন্ন সেমিনার, সভা, সিম্পোজিয়াম ছাড়াও প্রায় সকল টেলিভিশন চ্যানেলেই আলোচক ও বিশ্লেষক হিসেবে জনাব আরাফাত একজন পরিচিত মুখ। ইতোপূর্বে তিনি কখনোই কোন অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধুর দৌহিত্র কিংবা মাননীয় প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের বন্ধু হিসেবে নিজেকে উপস্থাপন করেননি।

প্রতিবাদে আরও বলা হয় মোহাম্মদ এ আরাফাত যুক্তরাষ্ট্র থেকে উচ্চ শিক্ষা সমাপ্ত করেছেন এবং তিনি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় আইইউবির একজন প্রতিভাবান শিক্ষক, সুচিন্তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক যার অন্যতম কর্ণধার জনাব সজীব ওয়াজেদ। সুচিন্তা ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক ইস্যুতে সচেতনতা বৃদ্ধি, যুবসমাজকে প্রগতিশীল ধারায় পরিচালিত করা ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশের লক্ষ্যেই প্রতিষ্ঠিত। তাছাড়া বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডও পরিচালনা করছে। এই সংগঠন সংশ্লিষ্ট কোন সদস্য সম্পর্কেও কোথাও কিংবা কারো কোন প্রকারের অভিযোগ নেই যার দৃষ্টান্ত বিরল।



তাকে ব্যক্তিগতভাবে ও সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করার জন্য প্রথম পৃষ্ঠায় স্থান পেয়েছে সংবাদটি। এ ছাড়া সংবাদে বলা হয়েছে, বক্তারা জাতীয় নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন যা সম্পূর্ণ বিভ্রান্তিকর সংবাদ। আলোচক হিসেবে ‘গড়ব বাংলাদেশ’-এর কামরুল হাসান নাসিম ছাড়া বর্তমান জাতীয় নেতৃত্বের প্রতি কেউ অনাস্থা রাখেননি। অন্যান্য আলোচকরা তাদের নিজ নিজ দলের অবস্থান তুলে ধরে বক্তব্য রাখেন। কোন একজন ব্যক্তির মন্তব্যের দায়-দায়িত্ব অবশ্যই অন্য কোন আলোচক এমন কি আয়োজকরাও নিতে পারেন না। তাছাড়া আলোচকদের কেউই ‘গড়ব বাংলাদেশ’ সংশ্লিষ্ট নয়।

জনাব আরাফাত অন্য সকল আলোচনাসভার মতই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে সকলকে ঐক্যবদ্ধ হবার প্রয়োজনীয়তা উল্লেখ করে অমর জাতীয় নেতাদের আদর্শ অনুসরণের জন্য ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আহবান জানান। উল্লেখ্য জনাব আরাফাতের কোন বক্তব্য নিয়ে ইতোপূর্বে কখনোই কোন প্রকার বিতর্ক সৃষ্টি হয়নি।

প্রতিবাদ লিপিতে মোহাম্মদ এ আরাফাতকে সাম্পানের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে হলুদ সাংবাদিকতা প্রতিহত করতে সুচিন্তা ফাউন্ডেশন যেন আগামীতে কর্মসূচির উদ্যোগ নেয়, সেই আহবান জানান।

প্রেস বিজ্ঞপ্তি সম্পর্কে আমাদের মন্তব্য

সুচিন্তার বিজয় উৎসবে জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব শিমুলের উপস্থাপনায় রেল-মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত, জেনারেল শফিউল্লাহ ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে জনাব আরাফাতকে একজন আলোচক আরাফাত রহমান এবং সুচিন্তা ফাউন্ডেশনের সভাপতি হিসেবে অভিহিত করে মন্তব্য রাখেন।
বক্তার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য কি জনাব আরাফাত দায়ী?

জনাব আরাফাত একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে মন্তব্য করে বাংলাদেশ প্রতিদিন কি রুচিবোধের পরিচয় দিয়েছে!

বাংলাদেশ প্রতিদিন ইতোপূর্বেও তাকে নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। সংবাদমাধ্যম গণতন্ত্রের অন্যতম ভিত্তি। একটি জাতীয় দৈনিক যদি ব্যক্তিগত কোন আক্রোশ চরিতার্থ করতে চায় তবে পক্ষান্তরে তারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল নয় এই মনোভাবেরই পরিচয় দিচ্ছে।

এ রিপোর্টটি করার পূর্বে তার বা আয়োজক সাম্পানের মতামত না জেনে তারা চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। তাছাড়া উক্ত অনুষ্ঠানের ধারণকৃত ভিডিও-চিত্রও রয়েছে। প্রকাশিত সংবাদের কারণে জনাব আরাফাতকে হেয় করার যে চেষ্টা করা হয়েছে সত্যতা নেই বিধায় এর প্রভাব সাময়িক কিন্তু একটি সংবাদমাধ্যম হিসেবে বাংলাদেশ প্রতিদিন যে হলুদ সাংবাদিকতার পরিচয় দিয়েছে তার মাধ্যমে নিজেদের বস্তুনিষ্ঠটা ও গ্রহণযোগ্যতারই অপূরণীয় ক্ষতি করলো।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৩৪
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×