কীসের কাব্যকথা--
ব্লগে বরং প্যাঁচাল লেখো, রাষ্ট্রকথকতা।
শোষক-ঘোষক দ্বন্দ্ব আনো টেনে,
সত্যমিথ্যা ইতিহাসের গলিঘুঁচি ছেনে।
কাব্য কে চায় ব্লগে,
বরং একটা গল্প লেখো যৌনতা রগরগে!
হাসো এবং হাসাও তুমি হালকা কিছু নিয়ে
ইনিয়ে বিনিয়ে।
কমেন্ট চাও তো ধর্ম নিয়ে বলো,
ব্যস্, ওতেই হলো।
মুক্তচিন্তা শিল্পকলা অরণ্যে রোদন
ওসব রাখো শিকেয় তুলে, ব্লগে নিষ্প্রয়োজন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



