আমার প্রিয় পোস্ট

একজন খাঁটি ভন্ড!

এইসব ব্যান, আনব্যান, এইসব ভাললাগা।

২৯ শে মে, ২০০৮ দুপুর ১২:২১

শেয়ারঃ
0 0 0

সামহয়ারে কেন আসি?

সেই প্রশ্নে পরে আসলাম না হয়। আমার নিজের ল্যাপটপ নেই। রুমমেটের ল্যাপটপ ব্যবহার করি। কিছুদিন হল তার ল্যাপটপ খারাপ হয়ে গেছে।তাই লাইব্রেরীতে গিয়ে কম্পিউটার ইউজ করতে হয়। সামার ভ্যাকেশান চলতেছে। আমার কাজকর্ম নেই বললেই চলে। লাইব্রেরী আমার বাসা থেকে পাক্কা আধা ঘন্টার হাটার পথ। গাড়ী থাকলে ৩/৪ মিনিট লাগে। আমার গাড়িও নেই। তবুও প্রতিদিন ৩০ মিনিট হেঁটে লাইব্রেরীতে যাই। বন্ধুরা যখনই ফোন করে আমি বলি লাইব্রেরীতে আছি। তারা মনে করে আমি লেখাপড়া করে উল্টিয়ে ফেলতেছি। তাদেরকে সেরকম ধারণাই দিই। হাহাহা......। কাউকে বলি রিসার্চ করতেছি! কাউকে বলি প্রেজেন্টেশান আছে! এসবই সত্যি। রিসার্চ বা গরু খোঁজা অথবা প্রেজেন্টশান আছে। কিন্তু সেজন্য না। এত পথ হেঁটে লাইব্রেরীতে যাই শুধুমাত্র সামহয়ারে আসার জন্য। মেইল এসে এসে আমার জিমেইল আর ইয়াহু একাউন্ট ভর্তি হয়ে যায়। ১ লাইনে রিপ্লাই দেওয়া যায়। তবুও আলসেমি করে জবাব দিইনা। কালকে দিব জবাব এরকম ভাবতে ভাবতে ১৫/২০ দিন পরে যখন সেন্ডাররা আমি মরে গেছি কিনা জিজ্ঞেস করে তখনই শুধু রিপ্লাই দিই! লন্ড্রি থেকে কাপড় এনে খাটের উপর রেখেছি আজ ১২ দিন। ক্লজেটে রাখতে সময় লাগবে ১০ মিনিট। আমি আলসেমীর জন্য সেটা করিনা। মেঝেতে ঘুমাচ্ছি তবুও খাট থেকে কাপড়গুলো ক্লজেটে রাখার ইচ্ছে হয়না। এরকম ছোটখাট আলসেমীর খোঁজ করলে দেখা যাবে জীবনটা আলসেমীতেই পার করলাম।
কিন্তু আশ্চর্যজনকভাবে সেই অলস আমিই সামহয়ারে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই। পোস্টের পর পোস্ট কমেন্ট করতে থাকি। ৩০ মিনিট হেঁটে এত কষ্ট করে লাইব্রেরীতে যাচ্ছি। শুধু সামহয়ারে সময় কাটানোর জন্য। সামহয়ারে আছেটা কি? ঐ যে কিছু ব্লগারেরই সমষ্টি, তাই ত। আর কিছু তো না। সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাংলায় লিখার জন্য সবাই একত্রিত হওয়া। আমাদের বেশিরভাগই কেউ কাউকে দেখিনি, চিনিনা, দেখার কোন সম্ভাবনাও নেই। তবুও কি এক অদৃশ্য বন্ধন। আমরা ঝগড়া করি, মতপার্থক্য হয় আমাদের মধ্যে। সবাই মিলে ড়াজাকারও তাড়াই আবার।

সেই প্রথম থেকেই ব্যান আর আনব্যানের খেলা চলতে থাকে। যে ব্লগারদের বাদ দিলে সামহয়ারের কোন অস্থিত্বই থাকেনা সেই ব্লগারদেরই ব্যান করে রাখা হয়, বেশিরভাগ সময়ই শিশুসুলভ কারণে। প্রতিবারই আনব্যান চাই বলে পোস্ট আসে অনেক। কিন্তু সামহয়ার কখনও তার সিদ্ধান্ত থেকে একপাও নড়েনা। এস্কিমোভাই আর রাশুদার মত জনপ্রিয় ব্লগাররাও ব্যান হয় অজানা কারণে অথবা অযৌক্তিক কারণে। ব্লগারদের ৯৯% লোকই তাদের আনব্যান চাওয়ার পরও কোন গতি হয়নি।

শারফু, তামিম, অচুদাকে ব্যান করা হয়েছে। আরিফুর রহমান সহ আরো কয়জনকে করা হয়েছে কে জানে। তাদেরকে আনব্যান চেয়ে পোস্ট দেয়ার কোন ইচ্ছে ছিলনা। এই পোস্টের উদ্দেশ্যও সেটা নয়। যেটা করে কোন লাভ নেই সেটা করতে আমি চাইনা। আমাদের প্রোগ্রামে একজন চাইনিজ টিচার আছেন। কি পড়ান নিজেই জানেননা। একজন ছাত্রও নেই যে তার উপর সন্তুষ্ট। কোর্স শেষে শিক্ষকদের মূল্যায়ন ফর্ম ফিলাপ করতে হয় আমাদেরকে। আমি সব ক্রাইটেরিয়াতে চাইনিজ শিক্ষককে ১০০% পজিটিভ রেটিং দিয়েছি। আমার ক্লাশমেটরা জিজ্ঞেস করে আমি এরকম কেন করলাম। সবার মত আমারও তো উচিৎ ছিল খুবই নেগেটিভ রেটিং দেয়া। আমি বললাম গত ২৫ বছর ধরে এই শিক্ষক এখানে আছেন। গত ২৫ বছর ধরে ছাত্ররা তাকে নেগেটিভ রেটিং দিয়ে যাচ্ছে। অথচ তিনি তার জায়গায় বহাল তবিয়্যতেই আছেন। তাই আমি নেগেটিভ রেটিং দিলেও তার বালও ছিড়তে পারবনা। শুধু শুধু নেগেটিভ রেটিং দিয়ে কি লাভ?

এইসব ব্যান আনব্যানের খেলা চলতেই থাকবে। আমরা সবাই চেঁচামেচি করব, পোস্ট দিব। আনব্যান চেয়ে মডারেটরদেরকে হয়ত নেগেটিভ রেটিং দিব! কিন্তু কতৃপক্ষ তার সিদ্ধান্তেই অটল থাকবে। আমাদের শিশুর মত অনুরোধকে, আবেদন দেখে তারা হয়ত মনে মনে বলে "ছাগল কোথাকার!" তারপর পোস্ট প্রথম পাতা থেকে গায়েব হয়ে যাবে। হয়ত যে পোস্ট করেছে তাকেই ব্যান করবে। এভাবেই চলবে। কতৃপক্ষ ভালমতেই জানে যে আমরা সামহয়ারকে ভালবাসি, তাই যতই চেঁচামেচি করি, যতই রাগ দেখায়, আমাদের যাবার কোন পথ নেই।

তাই আজ আর আমি তামিম, শারফু, অচুদা এবং আরো যারা মুক্তিযুদ্ধ আর মুক্তবুদ্ধির পক্ষের ব্লগাররা ব্যান খেয়েছেন তাদের আনব্যান চাইবনা। কতৃপক্ষের কাছে হাতজোড় করে মিনতি করবনা। আমার এপোস্ট প্রথম পাতা থেকে সরালেও কিছুই বলবনা অথবা রিপোস্ট করবনা।

শুধু তামিম, শারফু, অচুদা এবং অন্যান্য যারা ব্যান খেয়েছে(ন) তাদেরকে বলব "তোমাদেরকে মিস করতেছি ভীষনভাবে। তোমরা ছাড়া ব্লগটা ভীষন পানসে। তোমাদের সাথে ইন্টারেকশানের জন্য মুখিয়ে আছি।"

আর সামহয়ারের কতৃপক্ষকে ১০০% পজিটিভ রেটিং দিলাম, যেমন দিয়েছিলাম চাইনিজ প্রফেসরকে।

 

সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০০৮ দুপুর ১২:২১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ২৯ শে মে, ২০০৮ দুপুর ১২:২৪
হ্যারি সেলডন বলেছেন: আরিফভাই মনে হয় অন্য নিকে ব্লগিং করতেছে, শারফুও। তামিম কি অন্য কোন নিকে আছে? কেউ জানেন?
২৯ শে মে, ২০০৮ দুপুর ১:২৪

লেখক বলেছেন: :) :)

৫. ২৯ শে মে, ২০০৮ দুপুর ১২:৩৪
'স্বপ্নবাজ' বলেছেন: সামী মিয়াদাদ বলেছেন: হ এইডাই
২৯ শে মে, ২০০৮ দুপুর ১:২৪

লেখক বলেছেন: স্বপ্ন কেমন দেখতেছেন? আমিও স্বপ্ন দেখি!

৬. ২৯ শে মে, ২০০৮ দুপুর ১২:৩৪
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: শুধু তামিম, শারফু, অচুদা এবং অন্যান্য যারা ব্যান খেয়েছে(ন) তাদেরকে বলব "তোমাদেরকে মিস করতেছি ভীষনভাবে। তোমরা ছাড়া ব্লগটা ভীষন পানসে। তোমাদের সাথে ইন্টারেকশানের জন্য মুখিয়ে আছি।"

ঘটনা সইত্য :(
২৯ শে মে, ২০০৮ দুপুর ১:১৯

লেখক বলেছেন: প্রত্যুভাইরে ধইন্যাপাতা।

২৯ শে মে, ২০০৮ দুপুর ১:২০

লেখক বলেছেন: ধন্যবাদ।

৯. ২৯ শে মে, ২০০৮ দুপুর ১২:৪২
বোধিস্বত্ত বলেছেন: এইডা হিট বিজনেস। ব্যান না করলে এই পোষ্ট দিতেন না হিটও বাড়ত না।
২৯ শে মে, ২০০৮ দুপুর ১:২০

লেখক বলেছেন: মনে হয়।

১০. ২৯ শে মে, ২০০৮ দুপুর ১২:৪৫
সামী মিয়াদাদ বলেছেন: ব্যান আনব্যান হইবো....আমরা গলা দাবড়াইবো....অত:পর রসগোল্লা

চাইনিজ প্রফেসরের লাহান। আমি কোন প্রফেসররে জীবনেও খারাপ রেটিং দেইনাই....যতোই খারাপ পড়াকনা কেন? কি লাভ?
২৯ শে মে, ২০০৮ দুপুর ১:১০

লেখক বলেছেন: হাত মিলান, আমরা একইরকম!

১১. ২৯ শে মে, ২০০৮ দুপুর ১২:৪৭
আলী আরাফাত শান্ত বলেছেন: সহমত।মডারেটরদের যা ইচ্ছা তাই করবেন আমরা চিল্লাচিল্লি করবো এই হইলো সামহ্যোয়ারের কালচার।আমাদের কথার কোন মূল্যই নাই এইটাই বড় আফসোস!
২৯ শে মে, ২০০৮ দুপুর ১:২৫

লেখক বলেছেন: আফসোস করে লাভ নেই!

১২. ২৯ শে মে, ২০০৮ দুপুর ১:১৬
সামী মিয়াদাদ বলেছেন: হ্যারিদা, কি কন? অনেক আগেই মিয়া হাত মিলাইছি...এইবার হাত ছাড়েন...হাত ব্যাথা করতাছে

আমরা সত্যিই একইরকম....অন্তত একটা জায়গায়
২৯ শে মে, ২০০৮ দুপুর ১:২০

লেখক বলেছেন: হাহাহা.........ছাড়ুমনা। টেকা দেন, তারপর হাত ছাড়ুম!!

২৯ শে মে, ২০০৮ দুপুর ১:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৯ শে মে, ২০০৮ দুপুর ২:১৩

লেখক বলেছেন: গন্ডু, তোমার কি খবর?

১৫. ২৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮
শওকত হোসেন মাসুম বলেছেন: আসলেই এইসব ব্যান, আনব্যান, এইসব ভাললাগা।
২৯ শে মে, ২০০৮ রাত ৯:৩৭

লেখক বলেছেন: মাসুমভাই, অনেক ধন্যবাদ।

১৭. ২৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৪৫
নির্বাক সুশীল বলেছেন:
কৌশিক ব্যান হইলো ক্যানে?
২৯ শে মে, ২০০৮ রাত ৯:৩৭

লেখক বলেছেন: কৌশিকদাও ব্যান নাকি? কখন?

১৮. ২৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫০
ঘনাদা বলেছেন: হ, কৌশিকের ব্যানাবাসের কারন বুজলাম না!
১৯. ২৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫৪
রুধীণ বলেছেন: এইডা হইলো "ইন্দুর বিলাই" খেলা। ধরে আবার ছাড়ে। হেগো খুশি মতন।
যত্ত সব...:(
২৯ শে মে, ২০০৮ রাত ৯:৩৮

লেখক বলেছেন: হ্যাঁ।

২০. ২৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:০১
ঘনাদা বলেছেন: ৩০ মিনিট হেঁটে এত কষ্ট করে লাইব্রেরীতে যাচ্ছি। শুধু সামহয়ারে সময় কাটানোর জন্য। সামহয়ারে আছেটা কি? ঐ যে কিছু ব্লগারেরই সমষ্টি, তাই ত। আর কিছু তো না। সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাংলায় লিখার জন্য সবাই একত্রিত হওয়া। আমাদের বেশিরভাগই কেউ কাউকে দেখিনি, চিনিনা, দেখার কোন সম্ভাবনাও নেই। তবুও কি এক অদৃশ্য বন্ধন। আমরা ঝগড়া করি, মতপার্থক্য হয় আমাদের মধ্যে।..............


হ্যারি ভালো বলসে!

গত নয় বচ্ছরের নিরবিচ্ছিন্ন প্রযুক্তি সহবাসের অর্জন কাঁধে RSI নিয়েও ইদানীং ব্লগাই।

ফিজিও থেরাপিস্টের চোখ রাঙানির থোড়াই কেয়ার করেও আট ঘন্টা আপিসের পর আরো সাত ঘন্টা ব্লগে বসে থাকি। কাঁধটা মনে হয় আর ঠিক হবে না। কিন্তু তাতে কি! ব্লগে এসে যে বোধ, তার কাছে ওটা কিছুই না!!

আসলেই! বাঙালী বড় আবেগ প্রবন জাতি! :)
২১. ২৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:০৮
ঘনাদা বলেছেন: হ্যারি মিয়া,

সেই প্রাচীন যুগে একখানা যন্ত্র আবিস্কৃত হইয়াছিলো যাহা মনুষ্যচালিত দিচক্রযান সদৃশ্য। ইদানীং সাইকেল নামে পরিচিত। ইউনিসমুহে উহার বহুল ব্যাবহার লক্ষ্যনীয়।

শহরের স্টোরে, নাহলে দ্বীতিয়হাতঘোরা একখানা যোগাড় করিয়া লইলে সময় নামক অতিজরুরী পদার্থের সাশ্রয় হইলেও হইতে পারে!

কি বল?
২৯ শে মে, ২০০৮ রাত ৯:৪০

লেখক বলেছেন: ঘনাদা, অনেক ধন্যবাদ বস্‌। সাইকেল একটা নেওয়ার চিন্তা করতেছিলাম আমিও। কিন্তু সমস্যা হচ্ছে ক্যাম্পাসটা এত উঁচুতে যে যাওয়ার সময় সাইকেল থাকলেও অনেক কষ্ট করে টেনে নিয়ে যেতে হবে! তাছাড়া সামার ছাড়া অন্য সময় বাস থাকে।

২২. ২৯ শে মে, ২০০৮ রাত ৮:০০
মাহবুব সুমন বলেছেন: অনেক ভালো লেখা।

@ ঘনাদা, আপনার কমেন্টা ভালো লাগলো।
২৯ শে মে, ২০০৮ রাত ৯:৪০

লেখক বলেছেন: সুমনভাই, অনেক ধন্যবাদ।

২৯ শে মে, ২০০৮ রাত ৯:৫৮

লেখক বলেছেন: ...........................................

২৪. ২৯ শে মে, ২০০৮ রাত ৯:৫৯
আসিফ রহমান বলেছেন:

ভাই আজকে প্রথম পাতায় আসলাম।
ব্যান হয় কেনো?
২৯ শে মে, ২০০৮ রাত ১০:০৭

লেখক বলেছেন: সেটাইতে সমাধান করার চেষ্টায় আছি আমরা সবাই।

২৫. ২৯ শে মে, ২০০৮ রাত ১০:২১
একজন ব্লগার বলেছেন: পোস্টটা পড়ে অনেক ভালো লাগলো নারু। ++
এই আমাকেই দেখ, কি নিমর্ম আর কুটিল একটা ষড়যন্ত্র করে কোন দোষ না করেও আমার নিকগুলোকে ব্যান খাওয়ালো। ইরাপুকে তো ব্যান করেও ক্ষান্ত হয়নি, ওর পুরো আর্কাইভটাই মুছে ফেলেছে। মিলটনদার পোস্টে তো সবই বলেছি। এরপরও দেখো, বেহায়ার মত রুমমেটের নিক দিয়ে ব্লগাচ্ছি। তবে আর খুব বেশী দিন না হয়তো। তোমাকে ইয়াহুতে এ্যাড করেছিলাম। কিন্তু যে ফিরিস্তি দিলে, মনে হয় না ওখানে তোমার দেখা পাবো সহজে!
২৯ শে মে, ২০০৮ রাত ১০:৩৪

লেখক বলেছেন: প্রলয়, আমি জিমেইলে থাকি। আমারে জিমেইলে এড মার।

২৬. ২৯ শে মে, ২০০৮ রাত ১১:৩১
একরামুল হক শামীম বলেছেন: "তোমাদেরকে মিস করতেছি ভীষনভাবে। তোমরা ছাড়া ব্লগটা ভীষন পানসে। তোমাদের সাথে ইন্টারেকশানের জন্য মুখিয়ে আছি।"
২৯ শে মে, ২০০৮ রাত ১১:৩৮

লেখক বলেছেন: শামীমরে ধইন্যাপাতা।

২৭. ২৯ শে মে, ২০০৮ রাত ১১:৪৭
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

এইভাবে চলতে পারেনা নারু । যাওয়ার মত জায়গা নাই , এইটা ঠিক । তবে, প্রয়োজনে জায়গা আপনাতেই তৈরী হয়ে যাবে ।
৩০ শে মে, ২০০৮ রাত ১২:৪৬

লেখক বলেছেন: আরাশি বদ্দা, সেটাই। চাহিদা থাকলে যোগান আসবেই। সেদিনের অপেক্ষায়।

৩০ শে মে, ২০০৮ রাত ১২:৫৩

লেখক বলেছেন: হ!

৩০ শে মে, ২০০৮ রাত ৩:০৪

লেখক বলেছেন: শারফু, তর আবার কি ব্যামো হইল? কথা কস না ক্যা?? ছ্যাকা দিছে কোন আরব ললনা??

৩০. ৩০ শে মে, ২০০৮ রাত ৩:১০
মহাকাল বলেছেন:
বাংগাল ললনার ছ্যাকার গরম সইয়া উঠেতে না উঠতে আরব ললনার ছ্যাক খাইলে আমি মানুষটা আর বাইচ্যুম ক্যানে
৩০ শে মে, ২০০৮ রাত ৩:১২

লেখক বলেছেন: তরে আবার বাংগাল ললনাও ছ্যাক দিছে নি? নাকি চ্যাক দিছে??

৩১. ৩০ শে মে, ২০০৮ রাত ৩:১৬
নেমেসিস বলেছেন: ব্লগ আপনাদের কে অনেক মিস করতেসে



আমিও কর্তৃপক্ষকে ১০০% পজিটিভ রেটিং দিলাম ;)
৩০ শে মে, ২০০৮ রাত ৩:১৯

লেখক বলেছেন: হাহাহাহা.........ধন্যবাদ।

৩২. ৩০ শে মে, ২০০৮ রাত ৩:১৬
মহাকাল বলেছেন:
ইরানীর ললনা বিরানী মত
ফ্রান্সের ললনা লাল
বাংগালের ললনা কংকালের মত
কথায় কথায় ঝাড়ে বাপের বাড়ীর ঝাল
৩০ শে মে, ২০০৮ রাত ৩:২০

লেখক বলেছেন: শারফু, তুমি ত বিরাট কুবি হয়া গেলা। যা বলেছ সত্য বলেছ।

৩৩. ৩০ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:০৬
তামিম ইরফান বলেছেন: এইসব ব্যান,আনব্যান আর ভালো লাগেনা।
৩৪. ৩০ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:০৭
তামিম ইরফান বলেছেন: তয় গুলাবী বান্দর রে আইপি সহ ব্যান করা হোক:)....গুলাবী বেশী বানরামী শুরু করচে;)
৩৫. ৩০ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:০৮
ঘনাদা বলেছেন: গুলাবীর বানরামি মডুরাও সইতে নারে!
৩৬. ৩১ শে মে, ২০০৮ বিকাল ৫:০৫
এরশাদ বাদশা বলেছেন: শারফু ভাই অন্য নিকে ব্লগাচ্ছেন। অন্যদের কথা জানিনা। তবে আমি একটা কথা যোগ করতে চাই। আর হচ্ছে, সা,ইনে আগের মতো জৌলুষ নেই। এখন লগইন করলে প্রচুর ব্লগারকে দেখা যায়, যারা রাতদিন ব্লগাচ্ছেন। প্রচুর পোস্ট দিচ্ছেন। কিন্তু দুঃখের বিষয়, তারা পড়ার ধারে কাছেও নেই। ব্লগারদের আগমনে সমৃদ্ধ হচ্ছে সা,ইন খুবই আশার কথা।কিন্তু খুবই অধৈর্য তারা। আপনি হয়তো দেখে থাকবেন, প্রথম পাতায় একের পর এক পোস্ট আসছে, আর খুব দ্রুত পিছনের পাতার চলে যাচ্ছে। অনেক পোস্টে নূন্যতম একটা মন্তব্যও নেই।
আপনি যে ইন্টারএ্যাকশন এর কথা বললেন, তার ছিঁটেফোঁটাও দেখা যায়না এখন ব্লগে।


আশা করি ব্লগাররা ধর্মান্ধতা, নাস্তিকতা এবং ব্যাক্তিগত আক্রমণ পরিহার করে গঠনমূলক এবং বিষয়ভিত্তিক পোস্ট দেবেন এবং পড়বেন।


আমার মন্তব্যটা হয়েত একটু অপ্রাঙ্গিক হয়ে গেলো, তবুও কথাগুলো আপনাদের মতো প্রিয় ব্লগাদের সাথে শেয়ার করতে চাই।

৩৭. ০২ রা জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৩২
আরিফুর রহমান বলেছেন: এরশাদ বাদশার মন্তব্যে যুক্তি আছে, তবে আমি একে দেখবো, ব্লগারদের অধৈর্য না বরং লো কোয়ালিটি পোস্টের ছড়াছড়ি হিসেবে। জনৈক য়্যাম কে নিফু একলাই যথেষ্ট প্রতি পাতায় তিন্টা পোস্ট দিয়ে ভরিয়ে ফেলতে। রাজামশাইয়ের খ্যাক খ্যাক হাসিও পোস্ট হিসেবে জায়গা দখল করে।

মনে হয় কোন কোন পোস্টে মানুষ মন্তব্য করে না কারন ওইগুলিতে হয় বলার মত কিছু নেই, অথবা অতি হাইথটের লেখা থাকে।

কোন কোন টা তে বলার মত বা আলোচনার মতো কিছু বাকি থাকে না।



@হ্যারি, ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯৮৮৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কেন তুমি তরকারী বঁটি দিয়ে কুটবে
কেন তুমি দশটায় অফিসেতে ছুটবে
কেন তুমি ডালে দেবে আটখানা লংকাই
সব্বাই করে বলে সব্বাই করে তাই।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই