somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দোকানের গেম ক্র্যাক করে খেলা অতঃপর দোকানির হাতে ধরা খাওয়া .......B-)X(

২৩ শে এপ্রিল, ২০১১ রাত ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় দোকানে গিয়ে গেম খেলে নাই এমন ছেলে কমই আছে। মোস্তফা, 97 সহ আরো অনেক গেম সবারই পরিচিত। আমি যখন ছোট ছিলাম তখন এক টাকা করে কয়েন ছিল। গেম খেলার জন্য অভিভাবকের দৌড়ানি বা মার খায় নাই এমন কেউ নাই বললেই চলে। আসলে সেই সময়ের গেম খেলার মজা এখনকার শত গ্রাফিক্স যুক্ত গেম দিয়েও পূরণ করা সম্ভব না। :(

আমি তখন ক্লাস ফাইভে পড়ি। রীতিমতো গেমের দোকানে রেগুলার যাতায়াত ছিল। খেলতে না পারলেও দর্শক হিসেবেই বেশি একটিভ ছিলাম। আস্তে আস্তে কেমন যেন নেশার মতো হয়ে গেল। একদিন না গেলে কেমন যেন লাগতো। টাকা যা পাইতাম বেশিরভাগ গেমসের কয়েন কিনতেই চলে যেত।

আপনাদের মনে আছে কিনা তখন কয়েন ছিল লোহা দিয়ে বানানো গোল গোল পয়সার মতো। যেটা গেমসের মনিটরের নিচে বক্সের মতো একটা ছিদ্রতে ফেললে গেমস চালু হতো। তো হঠাৎ একদিন মাথায় বুদ্ধি আসলো ঐ পয়সার মতো কয়েন আর নাট-বল্টুর বল্টুর সাইজও একই। তাই বল্টু দিয়ে যদি হয় তাহলেতো টাকা দিয়ে কয়েন কিনতে হবে না। যেই ভাবা সেই কাজ। ঘরে অনেক বল্টু ছিল কয়েকটা নিয়ে দোকানে গেলাম। একটা ফেলে দিলাম বক্সে। প্রথমে দেখি যাচ্ছে না। জোড়ে বল প্রয়োগ করলাম। :P দেখি কাজ হয়েছে। তখন আমাকে আর পায় কে! B-)) :#)



প্রতিদিন বল্টু নিয়ে যেতাম আর চুপি চুপি খেলে চলে আসতাম। দোকানদার টেরই পেত না। কিন্তু চোরের দশ দিন আর গৃহস্থের একদিন।:((:-/ রীতিমতো ঐ দিনও বল্টু ঢুকিয়েছি কিন্তু কাজ করছে না। বল্টু ছিদ্রে আটকে গেছে। হঠাৎ করে দোকানি এগিয়ে আসল। বলল দেখি আমি চেষ্টা করি। আমি বলি কোন দরকার নেই। আমার কয়েন লাগবে না। ;) কিন্তু ততক্ষনে দেরি হয়ে গেছে। দোকানি বক্স খুলে দেখে বল্টু আটকে আছে। :-/



যথারীতি দোকানদার হুংকার দিয়ে উঠলো। X((ঐ পাইছি ঐ চোররে। কয়দিন ধরেই অফুরন্ত বল্টু দেখে দোকানদার ক্ষেপে ছিল। ধরা খেয়ে বগা হিসেবে আমি ফান্দে পড়েছি। পরের দৃশ্য আপনারা হয়তো কল্পনা করতে পারছেন। দোকানদার আমাকে রশি দিয়ে পিছমোরা করে বাধলো। ছোট দেখে হয়ত মাইর দেয় নাই। কিন্তু আমাকে রশি বাধা অবস্থায় ছেড়ে দিল........

এভাবেই দোকানের গেম ক্র্যাক করে খেলার প্রতিভা বন্ধ হয়ে গেল। :((:P
ইচ্ছা করলে সেই গেমগুলো পিসিতেও খেলতে পারেন। পাবেন এখানে
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:৪৯
৪২টি মন্তব্য ৪২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসি ছাড়াই ঘর থাকবে বরফ শীতল: মেনে চলুন বিশেষজ্ঞদের বিশেষ টিপস

লিখেছেন শিমুল মামুন, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬


তীব্র তাপপ্রবাহে (Heatwave) জনজীবন যখন বিপর্যস্ত, তখন ঘর ঠান্ডা রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ঘর শীতল রাখতে যে সবসময় এসির (Air Conditioner) প্রয়োজন হবে, তা নয়। বিশেষজ্ঞরা কিছু... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

আমার একশততম পোস্ট!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৮



আমার একশততম পোস্ট!

আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন

ভুল শুধু ভুল, আমি কি করছি ভুল?

লিখেছেন রবিন.হুড, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪১

আমি টাকার পিছনে না ছোটার কারনে আমার হাতে যথেষ্ট সময় থাকায় সে সময়টুকু সামাজিক কাজে ব্যয় করার চেষ্টা করছি। আবার বিলাসিতা পরিহার করার কারনে অল্প কিছু টাকা সাশ্রয় করছি যা... ...বাকিটুকু পড়ুন

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

×