আমার প্রিয় পোস্ট

এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই

ভিনদেশী মানুষ, আমাদের বীরপ্রতিক : : তবু নাগরিক নয় !!!

২১ শে আগস্ট, ২০০৬ দুপুর ২:৪৯

শেয়ারঃ
0 0 0

[ অমি রহমান পিয়াল ও শু ভ --- দুই স হযোদ্ধা' কে]

W.A.S OUDERLAND
একজন ভিনদেশী । জন্ম নেদারল্যান্ডে ।
দ্্বিতীয় বিশ্বযুদ্ধে রয়েল ডাচ বাহিনীর সাহসী সার্জেন্ট । নাৎসী দের হাতে ধরা পড়ে ও প্রানে বেঁচে যাওয়া । সবশেষে অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়া এবং শেষ নি:শ্বাস ত্যাগ 2001 সালে ।

কি আর এমন গুরুত্বপূর্ন ? বিশেষ করে আমাদের বাংলাদেশীদের জন্য ?

গুরুত্বপূর্ন।
কারন এই লোকটা আমাদের মুক্তিযুদ্ধের একজন বীরপ্রতিক ।
হ্যাঁ 1971 সালে'র মুক্তিযুদ্ধে সাহসী অবদানের জন্য এই ভিনদেশী বীরপ্রতিক উপাধি পেয়েছিলেন । বাটা কোম্পানীর তৎকালীন পূর্বপাকিস্তানের চিফ OUDERLAND বাটার কারখানার ভেতর মুক্তিযোদ্ধাদের গেরিলা ট্রেনিং দিতেন । পশ্চিমা নাগরিকত্বের সুযোগ নিয়ে ক্যান্টনমেন্টের ভেতর থেকে তথ্য সংগ্রহ করে দিতেন যোদ্ধাদের । এক পর্যায়ে নিজেই অংশগ্রহন করেন সরাসরি যুদ্ধে ।
OUDERLAND সংক্রান্ত বেশ কিছু ত থ্য আছে নিচের লিংকে ।

wjsK 1

---------------------------------------

যুদ্ধাপরাধী ও ঘাতকেরা বাংলাদেশের নাগরিকত্ব পায় আইনের মারপ্যাঁচে । গর্ডন গ্রিনিজ নামের এক বেতনভূগী কর্মচারীর পায়ে ও লুটিয়ে দেয়া হয় দেশের নাগরিকত্ব ।
এ দেশের জন্য যুদ্ধ করে ও OUDERLAND এর সে সৌভাগ্য হয়না ।

দ্্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত বৃটিশ সৈনিকদের খুব চমৎকার সমাধি সৌধ আছে এই দেশে ।

এ দেশের জন্ম যুদ্ধে প্রান দিল যে 14 হাজার ভারতীয় সৈনিক -- না তাদের সম্মানে কোনো সমাধি নেই ।
কোনো দিন তাদের কথা উচ্চারন করা যাবেনা । 9 মাস ভারতের সাধারন মানুষ আশ্রয় দিল , খাদ্য দিল উদ্্বাস্তুদের । না সে কথা ভূলে ও উচ্চারন করা যাবেনা!

কৃতজ্ঞতার বোঝা এতই ভারী!!!

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৬ দুপুর ২:৫৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে আগস্ট, ২০০৬ রাত ৯:০৫
অতিথি বলেছেন: হাসান মোরশেদ আমার কাছে মনে হচ্ছিল এই বীরপ্রতীকের নাম সাদারল্যান্ড। কিন্তু আপনার বানানে দেখছি ওডারল্যান্ড। নিশ্চিত করবেন প্লিজ।

মুক্তিযুদ্ধ যাদুঘর বিদেশী সহযোদ্ধাদের কৃতজ্ঞতা জানানোর ব্যবস্থা নিয়েছিল।

ভারতীয় সৈন্যদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে একটি সৌধ অবশ্যই নির্মাণ করা উচিত।
৩. ২১ শে আগস্ট, ২০০৬ রাত ৯:১১
অতিথি বলেছেন: শোহেইল ভাই:
Ouderland, William AS নামটা এরকম ই । এই মাত্র বাংলাপিডিয়া দেখলাম । হয়তো S এর জন্য কনফিউশনটা হতে পারে ।
আপনি ও দেখি ভারতীয় দালাল!
৪. ২১ শে আগস্ট, ২০০৬ রাত ৯:১২
আলী বলেছেন: ভারততো সাহায্যকরে নাই এমনেই তো দেশ স্বাধীন হইয়া গেলো কি যে কন ??স্বীকার করলে যদি দেশের ভাগ চাই
৫. ২১ শে আগস্ট, ২০০৬ রাত ৯:১৪
অতিথি বলেছেন: সারিয়া :
কৃতজ্ঞতা পড়ার জন্য ।
প্রাপ্তির মেডিসিনের কথা শুনে খুব খারাপ লাগছিল । যা হোক পাওয়া গেলো শেষ পর্যন্ত ।
৬. ২১ শে আগস্ট, ২০০৬ রাত ৯:২০
অতিথি বলেছেন: চমৎকার বললে কম বলা হবে। দূর্দান্ত।
৭. ২১ শে আগস্ট, ২০০৬ রাত ৯:২২
অতিথি বলেছেন: ভারতীয় মৃত সৈনিকদের সংখা মনে হয় 14000 হবে না । টাইম ম্যাগজিনের ডিসে: 27, 1971 সংখা দ্রস্টব্য:The Indian alone reported 10,633 casualties -- 2,307 killed, 6,163 wounded, 2,163 missing in action.
৮. ২১ শে আগস্ট, ২০০৬ রাত ৯:২২
অতিথি বলেছেন: ধন্যবাদ শরৎ ।
ইসরাইলী সৈন্যদের নিয়ে পোষ্টে আপনার একটা প্রশ্ন ছিল ।
সময় করে একবার দেখে নেবেন আশা করি ।
৯. ২১ শে আগস্ট, ২০০৬ রাত ৯:২৩
অতিথি বলেছেন: [লিনক=যঃঃঢ়://িি.িারফুধংড়ভঃ.পড়স/রহঃবৎবংঃ/ধিৎ/ধিৎফবপ27ধথ1.যঃসষ]লিংক[/লিংক] । ও আমি কিন্ত ভারত বিরোধী দালাল না
১১. ২১ শে আগস্ট, ২০০৬ রাত ৯:২৬
অতিথি বলেছেন: হতে পারে রেজওয়ান ।
হয়তো টাইমসের সংখ্যাটাই ঠিক ।
আমি সম্ভবত: বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সিরিজে সংখ্যাটা পেয়েছিলাম ।
সংখ্যায় ভূল হতেই পারে ।
ধন্যবাদ আপনাকে ।
১২. ২১ শে আগস্ট, ২০০৬ রাত ৯:২৮
অতিথি বলেছেন: আলী:
ভালো বলেছেন ।
১৩. ২১ শে আগস্ট, ২০০৬ রাত ৯:৩০
হযবরল বলেছেন: ওডারল্যান্ডের সম্বন্ধে আগেই পড়েছিলাম । লিংক এর জন্য ধন্যবাদ।
ভারতীয় সেনাদের সম্মানে কোন সমাধি যে নেই সেটা এতদিন খেয়াল ও করিনি । কূটনীতিক সমর্্পক র্বতমানে যাই হোক , প্রাণ দিয়েছে আমাদের যুদ্ধে এই সত্য অনস্বীকর্ায। বিষয়টা ভাববার মত।
১৪. ২১ শে আগস্ট, ২০০৬ রাত ৯:৪০
অঃরঃপিঃ বলেছেন: আমি যেই কমেন্টটা দিছিলাম সেইটা কই!
১৫. ২১ শে আগস্ট, ২০০৬ রাত ৯:৪২
অতিথি বলেছেন: আপনার কমেন্ট দেখে আবার লগইন করলাম ।
এর আগে কমেন্ট করেননি তো ।
আবার করেন মিয়া!
১৬. ২১ শে আগস্ট, ২০০৬ রাত ৯:৪৪
অঃরঃপিঃ বলেছেন: ধন্যবাদ দিয়া ছোট করতে চাই না। সহযোদ্ধা হিসাবে স্বীকার করছেন এইটাই তো বিশাল পাওয়া। পোস্টটা অসাধারণ। এই ব্যাপারে আরেকটু জানা ছিল। লিখব শিগগিরি
১৭. ২১ শে আগস্ট, ২০০৬ রাত ১০:৪০
অতিথি বলেছেন: এমনিতেই ছোট ।
আর যে ছোট করেননি সেটা ভালো হয়েছে ।
যুদ্ধের ভেতর আছি যখন , স হযোদ্ধা তো অবশ্যই ।
আর যা কিছু জানেন লিখে ফেলুন শিগগির ।
আরেকটা ব্যপার আছে ।শুভ র সাথে ও আলাপ করেছি । গন আদালত গঠন ও কার্যক্রমে শামসুর রাহমানের ভূমিকা, 24 জনের বিরুদ্ধে সরকারের রাষ্ট্রদ্্রোহীতার মামলা, মামলার পরিনতি--- এ সব নিয়ে একটা পোষ্ট চাচ্ছি ।
অপেক্ষা করবো ।
১৮. ২১ শে আগস্ট, ২০০৬ রাত ১০:৪৫
অতিথি বলেছেন: আমরা বাঙ্গালী, সহজে ভুলে যাই সব কিছু।
১৯. ২২ শে আগস্ট, ২০০৬ ভোর ৪:১৮
পথিক!!!!!!! বলেছেন: স্বার্থপর মানুষের দঙ্গলে আপনি আর কি আশা করবেন।
২০. ২২ শে আগস্ট, ২০০৬ ভোর ৪:১৯
পথিক!!!!!!! বলেছেন: নামটা জানতাম...ঘটনা বেশী জানতাম না । লিংকের জন্য কৃতজ্ঞ
২২. ২২ শে আগস্ট, ২০০৬ সকাল ৮:০৭
অতিথি বলেছেন: আমি শুনেছিলাম তিনি তার শেষ সময়ে ও জানতে চেয়েছেন বাংলাদেশর কি অবস্থা.
হা. মোরশেদ আপনাকে ধন্যবাদ.ছবি টা সংগ্রহে রাখলাম.
২৩. ২২ শে আগস্ট, ২০০৬ সকাল ৮:৫০
মাশীদ বলেছেন: ওনার খবর শুনেছিলাম মারা যাবার পর বোধ হয়। আপনার লেখায় আবার মনে পড়ে গেল। অনেক ধন্যবাদ তাঁকে স্মরণ করার জন্য আরা আমাদেরকেও স্মরণ করানোর জন্য।

অনেক কৃতজ্ঞতা আমাদের স্বাধীনতার জন্য ঝরে পড়া বিদেশী শহীদদের উদ্দেশ্যে।
২৪. ২২ শে আগস্ট, ২০০৬ দুপুর ১২:১২
অতিথি বলেছেন: মাহবুব, পথিক, অ্যালেন, সাবি্বর ও মাশিদ::
ধন্যবাদ পড়ার জন্য । রাষ্ট্র না করুক যেনো আমরা আমাদের ব্যক্তিগত পর্যায়ে কৃতজ্ঞতা স্বীকার করি সেই সব বীরদের প্রতি ।

সাবি্বর খুব ঠিক বলেছেন :
উনি সব সময় নামের সাথে বি.পি(বীর প্রতিক) লিখতেন ।

২৫. ২২ শে আগস্ট, ২০০৬ দুপুর ১২:৪১
অতিথি বলেছেন: এইতো জীবন দাদা।
আমরা এভাবেই অভ্যস্ত হয়ে গেছি, কিংবা অভ্যস্ত করাণো হয়েছে আমাদের।
২৬. ২২ শে আগস্ট, ২০০৬ দুপুর ১২:৪৪
ঝরা পাতা বলেছেন: বামনের দেশে উপেক্ষাই যোগ্য ও মহান লোকদের একমাত্র পুরষ্কার।
২৭. ২২ শে আগস্ট, ২০০৬ দুপুর ১২:৫৪
অতিথি বলেছেন: বগ খুলেই এই অসাধারণ পোস্টটা চোখে পড়লো। ধন্যবাদ হাসান ভাই। (আপনি অবশ্য আমার কাছে আরেকটা ধন্যবাদ পান, কিভাবে সেটা সুযোগ পেলে জানিয়ে দেব)।

রাষ্ট্রীয়ভাবে সম্মান কত যোগ্য মানুষই যে এদেশে পায় না, সাধারণ এই আমরা যদি জানতে পারি, মনের ভেতর থেকে শ্রদ্ধা জানাতে পারি, নিজের মনে অন্তত শান্তি পাব।
২৮. ২৩ শে আগস্ট, ২০০৬ সকাল ১০:০৪
শুভ বলেছেন: হাসান মোরশেদ,
লজ্জিত হই, বারবার- বিভিন্ন কারণে!

পোস্টটা দেরীতে পড়ার কারণে- বীরপ্রতীক ভদ্রলোকের কথা জানতাম, কিন্তু তিনি যে এ দেশের নাগরিক নন, এটা জানতাম না!

তাঁর প্রতি আমার স্যালুট!!!

এ দেশের সর্বকনিষ্ট বীরক্রিম জনাব, হামিদুল হেসেন তারেক, ছল ছল চোখে একবার আমাকে এ ই দুঃখটার কথা বলছিলেন: এ দেশে মৃত ভারতীয় সৈন্যদের সম্মানে একটা নূ্যনতম স্মৃতিসৌধও করা হয়নি!!
২৯. ২৩ শে আগস্ট, ২০০৬ সকাল ১০:০৭
শুভ বলেছেন: দুঃখিত, বীরবিক্রম বানানটা ভুল হয়েছে।
৩০. ২৩ শে আগস্ট, ২০০৬ দুপুর ১২:০৯
কালপুরুষ বলেছেন: হাসান মোরশেদ,
আপনার কাছে কৃতজ্ঞ এমন একটা পোষ্টের জন্য। এমন একজন মানুষের কথা স্মরণ করিয়ে দেবার জন্য। এই পোষ্টের মাধ্যমে অনেক কিছুজানা হলো।
আবারো ধন্যবাদ।
৩১. ২৩ শে আগস্ট, ২০০৬ দুপুর ১২:২২
অতিথি বলেছেন: বেশ কয়েকজন রুশ সৈনিক যুদ্ধের পর চট্টগ্রাম বন্দর মাইন মুক্ত করতে গিয়ে মারা পড়েছিল। যুদ্ধ পরবর্তী ত্রান সামগ্রী জন্য জরুরী ভিত্তিতে মাইনমুক্ত করার প্রয়োজন ছিল।
৩২. ২৩ শে আগস্ট, ২০০৬ বিকাল ৩:৩৩
কনফুসিয়াস বলেছেন: অসাধারণ পোষ্ট!
এই সব শহীদদের সবার কথা জানতে ইচ্ছা হয়।
কিন্তু সেরকম কোন ডকুমেন্ট পাওয়া যায় বলে জানা নাই।
৩৩. ২৩ শে আগস্ট, ২০০৬ বিকাল ৩:৪৩
অতিথি বলেছেন: চমৎকার পোস্ট। OUDERLAND এর প্রতি অনেক অনেক শ্রদ্ধা।
৩৪. ২৫ শে আগস্ট, ২০০৬ ভোর ৪:০৮
অতিথি বলেছেন: ধন্যবাদ সবাইকে পড়ার জন্য ।

শুভ:
দেরী হোক তবু যায়নি সময় ।

সাজেদ:
কোন এক জেহাদীর পোষ্টে যেনো পড়েছিলাম স্বাধীনতার পর চট্রগ্রাম পোর্টসোভিয়েতরা দখল করে নিয়েছিল!
৩৫. ২৫ শে আগস্ট, ২০০৬ ভোর ৪:১১
অতিথি বলেছেন: প্রজাপতি:
তোমাকে কি আমি চিনতে পেরেছি?
যদি চিনে থাকি তবে নো মোর ধন্যবাদ ।
তোমার রংগীন ডানায় যার স্বপ্ন বোনা, তার সাথে আমার সম্পর্ক ও ই বাহুল্য টুকু ছাড়িয়ে ।
তোমার পোষ্টগুলো পড়ছি ।
৩৬. ৩০ শে মে, ২০০৭ রাত ৯:১২
অচেনা বাঙালী বলেছেন: শুধু কৃতজ্ঞতা জানিয়ে গেলাম।
৩৮. ০২ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:৩৩
মদনবাবু বলেছেন: অসাধারণ পোষ্ট!
OUDERLAND এর প্রতি অনেক অনেক শ্রদ্ধা।
সঠিক মাএায় সন্মান ত আর দিতে পারবো না ।
৩৯. ০২ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:৩৯
রাশেদ বলেছেন: OUDERLAND এর প্রতি অনেক অনেক শ্রদ্ধা।
৪০. ০২ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:৪২
নরাধম বলেছেন: অনেক শ্রদ্ধা রইল।
৪১. ০২ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:৪৪
বিষাক্ত মানুষ বলেছেন: OUDERLAND এর প্রতি অনেক অনেক শ্রদ্ধা।
৪২. ০২ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:২৭
ক্ষ্যাপা বলেছেন: গুরু, গেলাম কইয়া যে গেলেন আর আইলেননা? আপনের লেখা মিস করি
৪৩. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ ভোর ৬:২৭
রোবোট বলেছেন: OUDERLAND এর প্রতি অনেক অনেক শ্রদ্ধা।
৪৪. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ ভোর ৬:৩৬
মিরাজ বলেছেন: OUDERLAND এর প্রতি অনেক অনেক শ্রদ্ধা।

 

মোট সময় লেগেছে ১.০৪০২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি

পাঁজরে দাঁড়ের শব্দ,রক্তে জল ছলছল করে
নৌকার গলুই ভেংগে উঠে আসে কৃষ্ণা প্রতিপদ
জলজ গুল্মের ভারে ভরে আছে সমস্ত শরীর
আমার অতীত নেই,ভবিষ্যত...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ