এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই

জেনারেলের গোলাপদানী--পাঁচটি তারা, একটি শিশু
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:১৯
একটি ফুলদানী
মহামান্য জেনারেলের টেবিলের উপর ।
ফুলদানীটি নিরেট কাঁচ ।
পাঁচটি লাল গোলাপ
ট্যাংকের নীচে একটি শিশু, বয়স পাঁচ ।
একটি শিশু, পাঁচটি তারা-
জেনারেলের কাঁধে র শোভা ।
ফুলদানীতে পাঁচটি শিশু, একটি গোলাপ । ট্যাংকের নীচে পিষ্ট শিশু,
গোলাপ পাঁপড়ি---শোভা বাড়ুক
ট্যাংকটির আছে অগুনতি মুখ ।
***********************************
SAMIH AL-QASIM এর কবিতা ।
SAMIH সেই পাঁচ লক্ষ ফিলিস্তিনির একজন ,যাদের বাস মুল ইসরাইলী ভূ-খন্ডে, হাইফা শ হরে ।
পড়ছিলাম একটি যুদ্ধ বিরোধী কবিতার সংকলন । সেখানেই খুঁজে পাওয়া ।
মুল আরবী থেকে ইংরেজী অনুবাদ ::
A flower vase on the general's table
Five roses in the vase
The general's tank has five mouths
Under the tank a boy of five,a rose
A boy and five stars adorn his shoulder
In his vase five boys and a rose
Under his tank five roses and five boys
The tank has countless mouths
বাংলায় অনুবাদের সৌন্দর্যহানী টুকু একেবারেই আমার ।
সম্মানিত কবিগন ক্ষমা করবেন । আমি কবিতা লিখতে জানিনা ।
*********************************** দেশে দেশে ঘুরে ও আমার দৃষ্টিভংগী উদার হলোনা । হতে পারলাম না আন্তজর্াতিক ।
হতে পারলাম না স্মার্ট ।
ইতিহাস আঁকড়ে ধরা ভেতো বাংগাল!
লেবাননের রক্তপাত দেখে খামোখা খামোখা মনে পড়ে যায় একাত্তুর ।
এরিয়েল শ্যারন কে উদ্দেশ ্য করে লে খা এই কবিতা পড়তে পড়তে আমার মনে পড়ে যায় স্বদেশের সেই ঘাতক জেনারেলের কথা ।
ট্যাংকের নীচে চাপা পড়া শিশু-- আমার মনে পড়ে যায় জাফর, জয়নাল, দেলওয়ার, দীপালী সাহা র কথা যাদের মিছিলে ট্রাক তুলে দিয়ে হত্যা করেছিল ঘাতক জেনারেল ।
মনে পড়ে নূর হোসেন । জেহাদ, মিলন, জাহাংগীর আরো নাম না জানা অনেক ।
হয়তো মৃতু্য নয়, গোলাপই ওদের প্রিয় ছিল ।।
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি বিভাগে । সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:২৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
পথিক!!!!!!! বলেছেন:
দারুন । অনুবাদ টা পড়ে মুগ্ধ ।
অতিথি বলেছেন:
ভাই হাসান মোরশেদ,আমি ও ভেতো বাঙালি; আন্তর্জাতিক হতে পারি নাই। ইংরেজি বুঝি কম, তাই অনুবাদও পারি না।
তবে আপনার অনুবাদটি জব্বর হইছে। যুদ্ধ বিরোধী এ কবিতার অনুবাদের জন্য আপনাকে সালাম জানাই। সাথে বাংলাদেশের স্বৈরাচারবিরোধী কথার জন্য আপনারে আরো একবার লাল সালাম।
..তবে আমাদের দেশের রাজনীতিবিদরা কী এসব কথা মনে রেখেছে!?
শুভ বলেছেন:
বলতে ভুলে গেছি, আপনি যে লিখেছেন- দেশে দেশে ঘুরেও.......বাহ, দেশে দেশে ঘুরলেই- হিলি্ল দিলি্ল করলেই, মানুষ বুঝি যন্ত্রমানব হয়ে যায়!
অতিথি বলেছেন:
পথিক::সত্যি সত্যি ই ভয়ে ছিলাম ।
কবিদের এই বিশাল মেলায় , কবিতা বিষয়ক কাজকর্ম(হোক সে অনুবাদ ই )
আমার মতো অ-কবির জন্য বিপদ্দজনকই বটে ।
যাক ভরসা পেলাম কবির স্বীকৃতি তে ।
কৃতজ্ঞতা পড়ার জন্য ।
অতিথি বলেছেন:
শোহেইল ভাই:আপনে মানুষটা মনে হয় সুবিধার না ।
(আমলাতান্ত্রিক)উদারতার অসুখ আছে ।
হাহাহা
মজা করলাম ।
ভালো আছেন তো?
অতিথি বলেছেন:
জলিল ভাইভাবনা নাই।
আসছে দেশে শুভ দিন
ভেতো বাংগাল হচ্ছে বিলীন ।
আপনার আমার দিন শেষ
আধুনিকদের বাংলাদেশ ।
সব্বোনাশ । কবিদের পাশে থেকে থেকে দেখি আমার ও খবর খারাপ!
আর ঐ যে কাদের কথা বললেন । তাদের কিন্তু ঠিকই মনে থাকে সব । শুধু ভূলিয়ে রাখতে চায় আমাদের ।
সে জন্যই তো এতো ঘুম পাড়ানি গান ।
বাবারা স্মার্টহও ।
বাপের নাম ভূলে যাও.....
অতিথি বলেছেন:
একাত্তুরের কারণেই আজ এই আমরা... সেজন্যই হয়তো বার বার ঘুরে ফিরে চেতনায়, অবচেতনে ফিরে ফিরে আসে গর্বের একাত্তর।
অতিথি বলেছেন:
ইতিহাস আঁকরে ধরা ভেতো বাংগাল!খামোখা খামোখ মনে পড়ে যাই একাত্তর
??????????????????????
একটি ফুলের জন্যই তো তারা জীবন দিল.আর আমরা কত সুন্দর করে তা নষ্ট করছি.
ঝরা পাতা বলেছেন:
কবিতাটার অনুবাদ অসাধারণ হয়েছে। আপনার সাথে একবার দেখা করার ইচ্ছে আছে। দেখি পূরণ হয় কিনা।
রাতমজুর বলেছেন:
শোকেসে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...













