এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই

। । কবি শেখ জলিলের সাথে কবিতা বিষয়ক আলাপচারিতা । ।
১১ ই জানুয়ারি, ২০০৭ রাত ৯:২৩
বিমর্ষ,হতাশ,ক্ষুব্দ আছি ।
গলার কাছে একদলা কষ্ট,রাগ ও ঘৃনা আটকে আছে । কেনো? সেতো সবারই জানা ।
এ সময়ে কি কবিতা মানায়? জলপাই বর্বরতায়? শংকায় ও সন্দেহে?
নিজের সাথে ভুগছিলাম অনর্্তদ্্বন্ধে ।
নিজের কাছেই শেষপর্যন্ত সমুহ উদ্ধার ।
[গাঢ়] প্রেম ছাড়া কি আর দিন বদলের গান গাওয়া যায়? [/গাঢ়]
অতএব, আমরা যারা কবিতায় প্রেম করি, লিখে এবং পড়ে ,তারা আরো কাছাকাছি আসি আলাপচারিতায়, গোল হয়ে আসি , ঘন হয়ে আসি... এই দু:সময়ে ।
[গাঢ়]শুরু হোক কবি শেখ জলিলের সাথে আলাপচারিতা :: [/গাঢ়]
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি বিভাগে ।
১. ১২ ই জানুয়ারি, ২০০৭ রাত ৩:২৪
অতিথি বলেছেন:
সুপ্রভাত জলিল ভাই ।
অতিথি বলেছেন:
সুপ্রভাত জলিল ভাই ।
২. ১২ ই জানুয়ারি, ২০০৭ রাত ৩:২৫
অতিথি বলেছেন:
সুপ্রভাত হাসান।
অতিথি বলেছেন:
সুপ্রভাত হাসান।
৩. ১২ ই জানুয়ারি, ২০০৭ রাত ৩:২৭
অতিথি বলেছেন:
কেমন আছেন সবমিলিয়ে? দেশের এরকম অবস্থা একজন কবি'র সংবেদনশীলতা কতটুকু আহত?
অতিথি বলেছেন:
কেমন আছেন সবমিলিয়ে? দেশের এরকম অবস্থা একজন কবি'র সংবেদনশীলতা কতটুকু আহত?
৪. ১২ ই জানুয়ারি, ২০০৭ রাত ৩:২৯
৫. ১২ ই জানুয়ারি, ২০০৭ রাত ৩:২৯
৬. ১২ ই জানুয়ারি, ২০০৭ রাত ৩:৩০
হযবরল বলেছেন:
জলিল আপনি যেসব লোকগীতি ব্লগে দিচ্ছেন
সেগুলো আপনার কখনকার সংগ্রহ?
আপনার সংগ্রহে কি মহররমের গীতি কিংবা যেটাকে বলে মর্সিয়া গীতি আছে ?এক সময় রেডিওতে শুনতাম।
হযবরল বলেছেন:
জলিল আপনি যেসব লোকগীতি ব্লগে দিচ্ছেন সেগুলো আপনার কখনকার সংগ্রহ?
আপনার সংগ্রহে কি মহররমের গীতি কিংবা যেটাকে বলে মর্সিয়া গীতি আছে ?এক সময় রেডিওতে শুনতাম।
৭. ১২ ই জানুয়ারি, ২০০৭ রাত ৩:৩১
৮. ১২ ই জানুয়ারি, ২০০৭ রাত ৩:৩২
হযবরল বলেছেন:
ভাই কথাটা সেনাদের ভয়ে কোথাও লুকিয়েছে , দুঃখিত জলিল ভাই। আরেকটাকে ধরে নিয়ে আসলাম।
হযবরল বলেছেন:
ভাই কথাটা সেনাদের ভয়ে কোথাও লুকিয়েছে , দুঃখিত জলিল ভাই। আরেকটাকে ধরে নিয়ে আসলাম।
৯. ১২ ই জানুয়ারি, ২০০৭ রাত ৩:৩২
অতিথি বলেছেন:
জলিল ভাই,
যদি এরকম কেউ জানতে চায়, আপনি কবি কেনো? আপনি তো আঁকিয়ে হতে পারতেন, গাঁইয়ে হতে পারতেন অথবা আলাদা বৈশিষ্টময় কিছু না ও হতে পারতেন?
তো কবি হলেন কেনো?
মানে জানতে চাই কবি হওয়াটা কি অলৌকিক কোনো ব্যপার, একটা বোধ এমনিতেই গড়ে উঠে নাকি কেউ ইচ্ছে থাকলে কবি হয়ে উঠতে পারে?
অতিথি বলেছেন:
জলিল ভাই,যদি এরকম কেউ জানতে চায়, আপনি কবি কেনো? আপনি তো আঁকিয়ে হতে পারতেন, গাঁইয়ে হতে পারতেন অথবা আলাদা বৈশিষ্টময় কিছু না ও হতে পারতেন?
তো কবি হলেন কেনো?
মানে জানতে চাই কবি হওয়াটা কি অলৌকিক কোনো ব্যপার, একটা বোধ এমনিতেই গড়ে উঠে নাকি কেউ ইচ্ছে থাকলে কবি হয়ে উঠতে পারে?
১০. ১২ ই জানুয়ারি, ২০০৭ রাত ৩:৩৭
অতিথি বলেছেন:
সুপ্রভাত হযবরল।
লোকগীতিগুলো কিছু নিজের সংগ্রহ আর কিছু আমার সার্কেলের বন্ধু-বান্ধবদের এবং সংকলন থেকে।
...আসলে গতকাল জরুরী অবস্থার পর আমিও স্তম্ভিত। রাতে ঘুম হয়নি।
..হাসানকে কথা দিয়ে রেখেছিলাম..
অতিথি বলেছেন:
সুপ্রভাত হযবরল।লোকগীতিগুলো কিছু নিজের সংগ্রহ আর কিছু আমার সার্কেলের বন্ধু-বান্ধবদের এবং সংকলন থেকে।
...আসলে গতকাল জরুরী অবস্থার পর আমিও স্তম্ভিত। রাতে ঘুম হয়নি।
..হাসানকে কথা দিয়ে রেখেছিলাম..
১১. ১২ ই জানুয়ারি, ২০০৭ রাত ৩:৩৮
হযবরল বলেছেন:
নিজেকে একেবারেই প্রকাশ না করে কি কবিতা লেখা সম্ভব বলে আপনার মনে হয়?
হযবরল বলেছেন:
নিজেকে একেবারেই প্রকাশ না করে কি কবিতা লেখা সম্ভব বলে আপনার মনে হয়?
১২. ১২ ই জানুয়ারি, ২০০৭ রাত ৩:৪০
অতিথি বলেছেন:
কী হতে পারতাম তা কী কারও নির্দিষ্ট আগেই থাকে? আমি কী সত্যিই কবি হতে পেরেছি!
আমিতো কেরানীও হতে পারতাম না।
..তবে নিজের ভেতরের ইচ্ছা এবং সহায়ক পরিবেশ আমাকে কবি হতে সাহায্য করেছে।
অতিথি বলেছেন:
কী হতে পারতাম তা কী কারও নির্দিষ্ট আগেই থাকে? আমি কী সত্যিই কবি হতে পেরেছি!আমিতো কেরানীও হতে পারতাম না।
..তবে নিজের ভেতরের ইচ্ছা এবং সহায়ক পরিবেশ আমাকে কবি হতে সাহায্য করেছে।
১৩. ১২ ই জানুয়ারি, ২০০৭ রাত ৩:৪২
অতিথি বলেছেন:
একজন কবির জন্য কবিতাই তার প্রকাশের ধরন@ হযবরল।
অতিথি বলেছেন:
একজন কবির জন্য কবিতাই তার প্রকাশের ধরন@ হযবরল।
১৪. ১২ ই জানুয়ারি, ২০০৭ রাত ৩:৪৩
অতিথি বলেছেন:
স হায়ক পরিবেশ , এ ক্ষেত্রে অনুকুল না প্রতিকুল পরিবেশকে স হায়ক মনে করেন?
একজন কবির জন্য যদি সবকিছু প্রস্তুত থাকে তাহলে তার সৃষ্টি টা ভালো হবে? নাকি প্রতিকুলতার বেদনা থেকে যে ভাঙন , সে ভাঙন তাকে গড়তে সাহায্য করবে?
অতিথি বলেছেন:
স হায়ক পরিবেশ , এ ক্ষেত্রে অনুকুল না প্রতিকুল পরিবেশকে স হায়ক মনে করেন?একজন কবির জন্য যদি সবকিছু প্রস্তুত থাকে তাহলে তার সৃষ্টি টা ভালো হবে? নাকি প্রতিকুলতার বেদনা থেকে যে ভাঙন , সে ভাঙন তাকে গড়তে সাহায্য করবে?
১৫. ১২ ই জানুয়ারি, ২০০৭ রাত ৩:৫৩
অতিথি বলেছেন:
সহায়ক পরিবেশ বলতে পারিবারিক, শিক্ষা, সামাজিক এবং রাজনৈতিক ব্যাপারটার কথা কথা বলেছি। কিছু মানুষের সাহচার্য, নিজের ভেতরের বেদনা, কষ্টানুভবতো থাকতেই হবে- যা কবিকে কবিতার সৃষ্টিতে উদ্্বুদ্ধ করবে @ হাসান

১৬. ১২ ই জানুয়ারি, ২০০৭ রাত ৩:৫৫
অতিথি বলেছেন:
এবার জলিল ভাই আমরা মুল বিষয়ে যেতে পারি, ধরে নেয়া যেতে পারে বাংলা কবিতায় ছন্দ বিষয়ে আমার জ্ঞান শুন্যের কোঠায় ।
বাংলা কবিতায় সাধারন ভাবে: কি কি ছন্দ প্রয়োগ হয়?
অতিথি বলেছেন:
এবার জলিল ভাই আমরা মুল বিষয়ে যেতে পারি, ধরে নেয়া যেতে পারে বাংলা কবিতায় ছন্দ বিষয়ে আমার জ্ঞান শুন্যের কোঠায় ।বাংলা কবিতায় সাধারন ভাবে: কি কি ছন্দ প্রয়োগ হয়?
১৭. ১২ ই জানুয়ারি, ২০০৭ রাত ৩:৫৮
অতিথি বলেছেন:
ছন্দের ব্যাপারে অনেক ভাঙচুর এবং অগ্রগতি হয়েছে। এ সংক্রান্ত মানে কবিতার প্রাথমিক ছন্দ নামে আমার একটি পোস্ট আছে।
মূল ছন্দ তিনটি- স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত।
অতিথি বলেছেন:
ছন্দের ব্যাপারে অনেক ভাঙচুর এবং অগ্রগতি হয়েছে। এ সংক্রান্ত মানে কবিতার প্রাথমিক ছন্দ নামে আমার একটি পোস্ট আছে।মূল ছন্দ তিনটি- স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত।
১৮. ১২ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:০১
অতিথি বলেছেন:
পোষ্ট আমি পড়েছি জলিল ভাই । এ সংক্রান্ত আরো কিছু পড়াশোনা আছে । তবু একটা সুযোগ নিচ্ছি । আপনাকে ধরে নিতে হবে , একেবারে শুন্য জ্ঞানে এ কজন জানতে চাচ্ছে । মানে একটু বেশি ভোগাবো আপনাকে আর কি 
স্বরবৃত্ত,মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্তের তিনটা স হজ উদাহরন দেবেন কি? কি করবে জানবো কোনটা কোন ছন্দে ?
অতিথি বলেছেন:
পোষ্ট আমি পড়েছি জলিল ভাই । এ সংক্রান্ত আরো কিছু পড়াশোনা আছে । তবু একটা সুযোগ নিচ্ছি । আপনাকে ধরে নিতে হবে , একেবারে শুন্য জ্ঞানে এ কজন জানতে চাচ্ছে । মানে একটু বেশি ভোগাবো আপনাকে আর কি স্বরবৃত্ত,মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্তের তিনটা স হজ উদাহরন দেবেন কি? কি করবে জানবো কোনটা কোন ছন্দে ?
১৯. ১২ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:০২
অতিথি বলেছেন:
হাসান, আপনার ওখানে কী রাত 2.30টা? ঘুম ধরেছে খুব! রাত জাগার বেশি প্রয়োজন নেই...আমরা অলাপচারিতা বাংলাদেশ সময় সন্ধ্যায়ও শেষ করতে পারবো।
অতিথি বলেছেন:
হাসান, আপনার ওখানে কী রাত 2.30টা? ঘুম ধরেছে খুব! রাত জাগার বেশি প্রয়োজন নেই...আমরা অলাপচারিতা বাংলাদেশ সময় সন্ধ্যায়ও শেষ করতে পারবো।
২০. ১২ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:০৪
অতিথি বলেছেন:
আমার এখানে রাত 3টা জলিল ভাই ।
আমি জেগে থাকবো যদি আপনি ক্লান্ত না হন ।
আপনি চাইলে অবশ্য পরে ও করা যায় , তবে ধারাবাহিকতা স্বস্তিকর ।
অতিথি বলেছেন:
আমার এখানে রাত 3টা জলিল ভাই ।আমি জেগে থাকবো যদি আপনি ক্লান্ত না হন ।
আপনি চাইলে অবশ্য পরে ও করা যায় , তবে ধারাবাহিকতা স্বস্তিকর ।
২১. ১২ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:০৭
অতিথি বলেছেন:
আমরা ইংরেজিতে যাকে সিলেবল বলি আর বাংলায় একবারে উচ্চারিত শব্দের অংশ বা হসন্ত বর্ণ সম্পর্কে সম্যক ধারনা আছে? তাহলে এ ই তিন প্রকার ছন্দ বুঝতে সহায়ক হবে।
প্রথম টিপস- একবারে উচ্চারিত শব্দের অংশ স্বরবৃত্তে 1 মাত্রা, মাত্রাবৃত্তে সংযুক্ত বা হসন্ত বর্ণ 2 মাত্রা এবং অক্ষরবৃত্তে শব্দের প্রথমে বা মাঝে সংযুক্ত বা হসন্ত বর্ণ থাকলে 1 মাত্রা এবং শেষে থাকলে 2 মাত্রা।
অতিথি বলেছেন:
আমরা ইংরেজিতে যাকে সিলেবল বলি আর বাংলায় একবারে উচ্চারিত শব্দের অংশ বা হসন্ত বর্ণ সম্পর্কে সম্যক ধারনা আছে? তাহলে এ ই তিন প্রকার ছন্দ বুঝতে সহায়ক হবে।প্রথম টিপস- একবারে উচ্চারিত শব্দের অংশ স্বরবৃত্তে 1 মাত্রা, মাত্রাবৃত্তে সংযুক্ত বা হসন্ত বর্ণ 2 মাত্রা এবং অক্ষরবৃত্তে শব্দের প্রথমে বা মাঝে সংযুক্ত বা হসন্ত বর্ণ থাকলে 1 মাত্রা এবং শেষে থাকলে 2 মাত্রা।
২২. ১২ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:১০
২৩. ১২ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:১৭
অতিথি বলেছেন:
কবি সত্যেন্দ্রনাথ ছিলেন ছন্দের যাদুকর। এ কবিতায় তিনি দুটো ছন্দ ব্যবহার করেছেন-
স্বরবৃত্তের হিসেবে-
ছিপখান/ তিনদাঁড়/ তিনজন/ মাল্লা
1+1/1+1/1+1/1+1=2+2+2+2
চৌপর/ দিনভর,/ দেয় দূর /পাল্লা
1+1/1+1/1+1/1+1=2+2+2+2
মাত্রাবৃত্তে-
ছিপখান/ তিনদাঁড়/ তিনজন/ মাল্লা
2+2/2+2/2+2/2+1=4+4+4+3
চৌপর/ দিনভর,/ দেয় দূর /পাল্লা
2+2/2+2/2+2/2+1=4+4+4+3
..এরকমভাবে এগিয়েছে কবিতার ছন্দ@ হাসান
অতিথি বলেছেন:
কবি সত্যেন্দ্রনাথ ছিলেন ছন্দের যাদুকর। এ কবিতায় তিনি দুটো ছন্দ ব্যবহার করেছেন-স্বরবৃত্তের হিসেবে-
ছিপখান/ তিনদাঁড়/ তিনজন/ মাল্লা
1+1/1+1/1+1/1+1=2+2+2+2
চৌপর/ দিনভর,/ দেয় দূর /পাল্লা
1+1/1+1/1+1/1+1=2+2+2+2
মাত্রাবৃত্তে-
ছিপখান/ তিনদাঁড়/ তিনজন/ মাল্লা
2+2/2+2/2+2/2+1=4+4+4+3
চৌপর/ দিনভর,/ দেয় দূর /পাল্লা
2+2/2+2/2+2/2+1=4+4+4+3
..এরকমভাবে এগিয়েছে কবিতার ছন্দ@ হাসান
২৪. ১২ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:১৮
অতিথি বলেছেন:
আপনার কবিতার প্রাথমিক ছন্দ পোষ্ট আমার সামনে খোলা এখন ।
লিংকটা দিচ্ছি এখানে । যারা এই পোষ্টে আসবেন, তারা যেনো অবশ্যই সেটা ঘুরে আসেন ।
[লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/ঝযবরশযঔধষরষনষড়ম/ঢ়ড়ংঃ/9822] কবিতার প্রাথমিক ছন্দ [/লিংক]
অতিথি বলেছেন:
আপনার কবিতার প্রাথমিক ছন্দ পোষ্ট আমার সামনে খোলা এখন ।লিংকটা দিচ্ছি এখানে । যারা এই পোষ্টে আসবেন, তারা যেনো অবশ্যই সেটা ঘুরে আসেন ।
[লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/ঝযবরশযঔধষরষনষড়ম/ঢ়ড়ংঃ/9822] কবিতার প্রাথমিক ছন্দ [/লিংক]
২৫. ১২ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:২০
অতিথি বলেছেন:
ঠিকাছে। ভালো হয়েছে। আপনি প্রশ্ন করুন@ হাসান।
অতিথি বলেছেন:
ঠিকাছে। ভালো হয়েছে। আপনি প্রশ্ন করুন@ হাসান।
২৬. ১২ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:২১
অতিথি বলেছেন:
জলিল ভাই,
তাহলে কি একই কবিতা স্বরবৃত্তে ও হতে পারে, আবার মাত্রা তে ও যেতে পারে ।
তাহলে কি এই ভেদগুলো স্বর, মাত্রা, অক্ষর এগুলো কবিতা লেখার চেয়ে কবিতা উচ্চারনে বেশী প্রয়োগ হচ্ছে?
অতিথি বলেছেন:
জলিল ভাই,তাহলে কি একই কবিতা স্বরবৃত্তে ও হতে পারে, আবার মাত্রা তে ও যেতে পারে ।
তাহলে কি এই ভেদগুলো স্বর, মাত্রা, অক্ষর এগুলো কবিতা লেখার চেয়ে কবিতা উচ্চারনে বেশী প্রয়োগ হচ্ছে?
২৭. ১২ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:২৮
অতিথি বলেছেন:
হঁ্যা হতে পারে। তবে সেরকম কঠিন কাজ কেউই করে না আর। এখন কবিরা অক্ষরবৃত্তেই বেশি স্বচ্ছন্দবোধ করে।
..আপনি মনে হয় ধরতে পারছেন। আসলে ছন্দের ব্যাপারে উচ্চারণটাই আসল- যা কানে বাজে। যেমন গানের বাজে সুর, তাল, লয়@ হাসান
অতিথি বলেছেন:
হঁ্যা হতে পারে। তবে সেরকম কঠিন কাজ কেউই করে না আর। এখন কবিরা অক্ষরবৃত্তেই বেশি স্বচ্ছন্দবোধ করে।..আপনি মনে হয় ধরতে পারছেন। আসলে ছন্দের ব্যাপারে উচ্চারণটাই আসল- যা কানে বাজে। যেমন গানের বাজে সুর, তাল, লয়@ হাসান
২৮. ১২ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:৩১
অতিথি বলেছেন:
সৈয়দ শামসুল হকের এ কবিতাটি পড়ুন। দেখুন তো ধরতে পারে কী না?@ হাসান
তুমি
যখন তুমি আধেক মুখ তোলো
ছড়ায় যেন চন্দ্রালোকের তাপ,
কিন্তু যখন অাঁধার করো মুখ
মুহুমুহর্ু গিরি, ীগি্নগিরি,
ছড়ায় লাভা, ধুম্রজালে মরি।
আমার তুমি শত্রু হলে সখী?
অতিথি বলেছেন:
সৈয়দ শামসুল হকের এ কবিতাটি পড়ুন। দেখুন তো ধরতে পারে কী না?@ হাসানতুমি
যখন তুমি আধেক মুখ তোলো
ছড়ায় যেন চন্দ্রালোকের তাপ,
কিন্তু যখন অাঁধার করো মুখ
মুহুমুহর্ু গিরি, ীগি্নগিরি,
ছড়ায় লাভা, ধুম্রজালে মরি।
আমার তুমি শত্রু হলে সখী?
২৯. ১২ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:৩৫
অতিথি বলেছেন:
এবার অন্য ভাবে আমি ছন্দটাকে ধরছি::
1। ভোর হলো দোর খুলো খুকুমনি উঠোরে
ঐ ডাকে জুঁই শাখে,ফুলকলি ছোটে রে
2। নোঙ্গর তুলে নিলে নরোম মাটির বুকে থেকে যায় দাগ
মাটি না নোঙ্গর, কার বুকে জন্মায় এতো অনুরাগ?
3।তবু কেন যে আজো,হায় হাসি,হায় দেবদারু,
মানুষ নিকটে গেলে প্রকৃত সারস উড়ে যায় ।
প্রথম কবিতায় দেখছি শব্দের সাথে শব্দ মিলছে, দ্্বিতীয়টায় লাইনের সাথে লাইন, তৃতীয়তে শব্দ বা লাইনে কোনো সুনির্দিষ্ট মিল নেই তবু পাঠক হিসেবে আমার কাছে ছন্দপতন হচ্ছেনা, আমি পড়ে যাচ্ছি ভালো লাগছে ।
ছন্দকে কি আমি এভাবে শ্রেনীকৃত করতে পারি?
অতিথি বলেছেন:
এবার অন্য ভাবে আমি ছন্দটাকে ধরছি::1। ভোর হলো দোর খুলো খুকুমনি উঠোরে
ঐ ডাকে জুঁই শাখে,ফুলকলি ছোটে রে
2। নোঙ্গর তুলে নিলে নরোম মাটির বুকে থেকে যায় দাগ
মাটি না নোঙ্গর, কার বুকে জন্মায় এতো অনুরাগ?
3।তবু কেন যে আজো,হায় হাসি,হায় দেবদারু,
মানুষ নিকটে গেলে প্রকৃত সারস উড়ে যায় ।
প্রথম কবিতায় দেখছি শব্দের সাথে শব্দ মিলছে, দ্্বিতীয়টায় লাইনের সাথে লাইন, তৃতীয়তে শব্দ বা লাইনে কোনো সুনির্দিষ্ট মিল নেই তবু পাঠক হিসেবে আমার কাছে ছন্দপতন হচ্ছেনা, আমি পড়ে যাচ্ছি ভালো লাগছে ।
ছন্দকে কি আমি এভাবে শ্রেনীকৃত করতে পারি?
৩০. ১২ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:৪১
অতিথি বলেছেন:
ঠিক। লাইনের শেষের শব্দের মিল বা ভিতরের শব্দের সাথে শব্দের মিল ছন্দকে আরও বেগবান করে। এটাও ছন্দের একটা অংশ বা অনুপ্রাস মাত্র। তবে ছন্দ গোণায় উচ্চারণটাই আসল- আপনার তৃতীয় কবিতার লাইনটিও ছন্দোবদ্ধ- কিন্তু অন্তমিল নেই।

৩১. ১২ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:৪১
অতিথি বলেছেন:
তুমি@মাত্রাব ৃত্তে, তো?
অতিথি বলেছেন:
তুমি@মাত্রাব ৃত্তে, তো?
৩২. ১২ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:৪৩
অতিথি বলেছেন:
এবার ধরছি , এই জায়গাটা অন্ত:মিল নেই, তবু ছন্দ হচ্ছে, এই ছন্দের ভিত্তিটা কি?
শব্দের সাথে শব্দ নয়, লাইনের সাথে লাইন নয়, তাহলে?
অতিথি বলেছেন:
এবার ধরছি , এই জায়গাটা অন্ত:মিল নেই, তবু ছন্দ হচ্ছে, এই ছন্দের ভিত্তিটা কি?শব্দের সাথে শব্দ নয়, লাইনের সাথে লাইন নয়, তাহলে?
৩৩. ১২ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:৫০
অতিথি বলেছেন:
3 নম্বরটি অক্ষরবৃত্তে-
লাইনটি বোধ হয় এরকম ছিলো- তবুও কেন যে...
ছন্দবিন্যাস-
তবওু কেন যে আজো/ হায় হাসি, হায় দেব/দারু
3+2+1+2/2+2+2+2/2=8+8+2=8+10
মানুষ নিকটে গেলে/ প্রকৃত সারস উড়ে /যায়
3+3+2/3+3+2/2=8+8+2=8+10
@ হাসান
অতিথি বলেছেন:
3 নম্বরটি অক্ষরবৃত্তে-লাইনটি বোধ হয় এরকম ছিলো- তবুও কেন যে...
ছন্দবিন্যাস-
তবওু কেন যে আজো/ হায় হাসি, হায় দেব/দারু
3+2+1+2/2+2+2+2/2=8+8+2=8+10
মানুষ নিকটে গেলে/ প্রকৃত সারস উড়ে /যায়
3+3+2/3+3+2/2=8+8+2=8+10
@ হাসান
৩৪. ১২ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:৫৪
অতিথি বলেছেন:
ক্কাকু---কোন প্রশ্ন নায়।সে যোগ্যতাও নায়।ভাল থাইকেন।আলাপচারিতা আমি দেখতাসি।তবে আপনার কবিতা পাইড়া কেমন কেমন জানি ভাল লাগে।
মোরশেদ ভাইরে এর লাইগা ধন্যবাদ।
(কি আলাপচারিতারে বাবা---ভয় পাইতাসি)
অতিথি বলেছেন:
ক্কাকু---কোন প্রশ্ন নায়।সে যোগ্যতাও নায়।ভাল থাইকেন।আলাপচারিতা আমি দেখতাসি।তবে আপনার কবিতা পাইড়া কেমন কেমন জানি ভাল লাগে।মোরশেদ ভাইরে এর লাইগা ধন্যবাদ।
(কি আলাপচারিতারে বাবা---ভয় পাইতাসি)
৩৫. ১২ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:৫৪
অতিথি বলেছেন:
সৈয়দ হকের কবিতাটি স্বরবৃত্তেও চেষ্টা করুন তো @ হাসান। আসলে সৈয়দ হকের কবিতার পরীক্ষা-নিরীক্ষা দেখে আমি মাঝে মাঝে খুব আশ্চর্য হই, মুগ্ধ হই!
অতিথি বলেছেন:
সৈয়দ হকের কবিতাটি স্বরবৃত্তেও চেষ্টা করুন তো @ হাসান। আসলে সৈয়দ হকের কবিতার পরীক্ষা-নিরীক্ষা দেখে আমি মাঝে মাঝে খুব আশ্চর্য হই, মুগ্ধ হই!
৩৬. ১২ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:৫৫
অতিথি বলেছেন:
এভাবে গোনলে তো যে কোনো লাইনই কোন এক বৃত্তে পড়বে , পড়বেনা?
অতিথি বলেছেন:
এভাবে গোনলে তো যে কোনো লাইনই কোন এক বৃত্তে পড়বে , পড়বেনা?
৩৭. ১২ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:৫৬
অতিথি বলেছেন:
4 মাত্রা, 6 মাত্রা, 8 মাত্রা... এর বাইরে গেলেই কি ধরা হবে যে ছন্দোবদ্ধ নয়?
অতিথি বলেছেন:
4 মাত্রা, 6 মাত্রা, 8 মাত্রা... এর বাইরে গেলেই কি ধরা হবে যে ছন্দোবদ্ধ নয়?
৩৮. ১২ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:৫৮
অতিথি বলেছেন:
তুমি@ স্বরবৃত্তে হলে ঘনিষ্ঠ হয়
, গতি বেড়ে যায়, কিন্তু এগুলো তো আবৃত্তিতে মুখ্য । কবি কি কবিতা লিখার সময় আবৃত্তিকারের সুবিধা- অসুবিধা চিন্তা করবেন নাকি?
অতিথি বলেছেন:
তুমি@ স্বরবৃত্তে হলে ঘনিষ্ঠ হয়
৩৯. ১২ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৫:০০
অতিথি বলেছেন:
সুপ্রভাত সবাইরে। গরীবে এখন বসলো। গালে হাত দিয়া কমেন্টগুলো পড়বো। শশশ... সবাই চুপ ....
ভালো কথা, আলাপের লাগে ক্লাসিক শুনলে লোড করেন GBUv।
আচ্ছা এই গানের কথা প্রসঙ্গে একটা কথা, সব কবিতারে কি গান করা যায়? গানে রূপ দেওয়ার জন্য কবিতা লেখার কি বিশেষ কোন ঢং থাকে? (এই গানটার কথাগুলা শুনে দেখেন)।
অতিথি বলেছেন:
সুপ্রভাত সবাইরে। গরীবে এখন বসলো। গালে হাত দিয়া কমেন্টগুলো পড়বো। শশশ... সবাই চুপ ....ভালো কথা, আলাপের লাগে ক্লাসিক শুনলে লোড করেন GBUv।
আচ্ছা এই গানের কথা প্রসঙ্গে একটা কথা, সব কবিতারে কি গান করা যায়? গানে রূপ দেওয়ার জন্য কবিতা লেখার কি বিশেষ কোন ঢং থাকে? (এই গানটার কথাগুলা শুনে দেখেন)।
৪০. ১২ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৫:০১
অতিথি বলেছেন:
হ মিয়া, আমার তো রজনী পোহালো প্রায়!
অতিথি বলেছেন:
হ মিয়া, আমার তো রজনী পোহালো প্রায়!
৪১. ১২ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৫:০১
অতিথি বলেছেন:
হঁ্যা .প্রতিষ্ঠিত কবিরা বেশিরভাগ সময় ছন্দ মেনেই লিখেন। তবে আধুনিক কবিতা বেশিরভাগ গদ্যছন্দে লিখা হয় যা এর আওতায় পড়েনা ।
জোড় মিলানোর ব্যাপারটা অক্ষরবৃত্তেই বেশি প্রাধান্য দেয়া হয়। তবে স্বরবৃত্তে বা মাত্রাবৃত্তে 3, 5,7..এভাবেও এগুতে পারে@ হাসান
অতিথি বলেছেন:
হঁ্যা .প্রতিষ্ঠিত কবিরা বেশিরভাগ সময় ছন্দ মেনেই লিখেন। তবে আধুনিক কবিতা বেশিরভাগ গদ্যছন্দে লিখা হয় যা এর আওতায় পড়েনা । জোড় মিলানোর ব্যাপারটা অক্ষরবৃত্তেই বেশি প্রাধান্য দেয়া হয়। তবে স্বরবৃত্তে বা মাত্রাবৃত্তে 3, 5,7..এভাবেও এগুতে পারে@ হাসান
৪২. ১২ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৫:০৫
অতিথি বলেছেন:
ধন্যবাদ@ সাবির।
সাদিক মোহাম্মদ আলম,
আমার মতে গদ্যের লাইনকেও সুর করা যায় আর তো কবিতা! তবে আমাদের সুরকাররা গানের ফর্মে ফেলে লিখতে বলেন সবসময়- যা কবিতার থেকে আলাাদ। অবশ্য তরুণ ছেলেদের এ ব্যাপারে বেশি পরিশ্রমী মনে হয়- তারা আঙ্গিক ভেঙেও গান সুর করছেন।
অতিথি বলেছেন:
ধন্যবাদ@ সাবির।সাদিক মোহাম্মদ আলম,
আমার মতে গদ্যের লাইনকেও সুর করা যায় আর তো কবিতা! তবে আমাদের সুরকাররা গানের ফর্মে ফেলে লিখতে বলেন সবসময়- যা কবিতার থেকে আলাাদ। অবশ্য তরুণ ছেলেদের এ ব্যাপারে বেশি পরিশ্রমী মনে হয়- তারা আঙ্গিক ভেঙেও গান সুর করছেন।
৪৩. ১২ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৫:০৯
অতিথি বলেছেন:
হাসান, এখনকার মতো বাই বাই। আবার বিকেল বা সন্ধ্যাতে কথা হবে।
অতিথি বলেছেন:
হাসান, এখনকার মতো বাই বাই। আবার বিকেল বা সন্ধ্যাতে কথা হবে।
৪৪. ১২ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৫:১২
অতিথি বলেছেন:
জলিল ভাই,
এবার আমার পালা গুটিয়ে আনছি । অন্যরা আছেন, চালিয়ে যাবেন । অনেক কৃতজ্ঞতা জলিল ভাই ।
কিছু প্রশ্ন রেখে যাচ্ছি ::
1। এমন তো হতে পারে, কোন কবিতা প্রচলিত কোন ছন্দে পড়লোনা । না স্বর, না মাত্রা, না অক্ষর (নাকি পড়বেই?) । শব্দের সাথে শব্দ, লাইনের সাথে লাইন মিললোনা । কিন্তুএকজন পাঠক যখন পড়ছে , সে হোঁচট খাচ্ছেনা, ভালো লাগছে, পড়ে যাচ্ছে। এটা কে ছন্দোব দ্ধ কবিতা বলা যাবে?
যদি বলা যায়, তাহলে এই ছন্দের মুলে কি ? পাঠকের অনুভূতি? ঠিক একই কবিতা আরেকজন পাঠক যখন পড়বে তখন সে হোঁচট খেতে পারে, তাহলে কি পাঠক ও কবিতার ছন্দময়তায় ভূমিকা রাখে?
2। এখানে একটা লেখা আছে । আগে পড়েছেন । আবার দয়া করে পড়েন সমালোচনার জন্য
GKwU KweZv
যে লিখেছে সে ছন্দ জানেনা, লিখে গেছে তার অনুভূতি দিয়ে, লিখার সময় একই সাথে নিজেকে পাঠক ও ভেবেছে, পড়েছে , দেখেছে পাঠকের কাছে সাবলীল লাগছে কিনা?
এই লেখাটা কি কোন প্রথাগত ছন্দের ভেতর পড়ছে?
আগেই বলেছি যে লিখেছে সে ছন্দের কোনো প্রথা জানেনা । এবার এই আলাপচারিতা থেকে যদি কিছু জানে, সে ক্ষেত্রে আপনার পরামর্শ কি?
পরবতর্ীতে এই জানাটাকে মাথায় রাখা নাকি না জানার মতোই চালিয়ে যাওয়া ?
ধন্যবাদ জলিল ভাই সময় দেয়ার জন্য । বোকার মতো অনেক প্রশ্ন করে ফেলেছি
অতিথি বলেছেন:
জলিল ভাই,এবার আমার পালা গুটিয়ে আনছি । অন্যরা আছেন, চালিয়ে যাবেন । অনেক কৃতজ্ঞতা জলিল ভাই ।

৪৫. ১২ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৬:১৯
অমি রহমান পিয়াল বলেছেন:
পড়ছি। ভালো লাগছে। সূত্র ধর এবং কবি দুজনকেই শুভেচ্ছা।
অমি রহমান পিয়াল বলেছেন:
পড়ছি। ভালো লাগছে। সূত্র ধর এবং কবি দুজনকেই শুভেচ্ছা।
৪৬. ১২ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৯:০৬
অতিথি বলেছেন:
ঠিকাছে। কবি ও ছুতার নামে একটি কবিতাও বোধ হয় পড়েছি! @ অমি রহমান পিয়াল
অতিথি বলেছেন:
ঠিকাছে। কবি ও ছুতার নামে একটি কবিতাও বোধ হয় পড়েছি! @ অমি রহমান পিয়াল
৪৭. ১২ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৯:১০
অতিথি বলেছেন:
হাসান মোরশেদ,
কবিতাটি আগেও পড়েছি, আবারও পড়লাম। সত্যি কথা বলতে কী, আপনি বাই বর্ন কবি। কবিতা রয়েছে আপনার নাড়ী-মজ্জায়। যে কবিতার কথা বলেছেন তা অবশ্যই উত্তীর্ণ এবং পাঠক সমাদৃত। আমার খুব ভালো লেগেছে।
একজন বাই বর্ন কণ্ঠশিল্পীর ব্যাপারে আমরা কী দেখি! তাঁর সুললিত কণ্ঠ থাকে, অন্তরের ভেতরে সুর, তাল, লয় খেলা করে। সে যখন স্ট্রেজে গায় শ্রোতারা তার গান শুনে হাততালি দেয়, বাহবা দেয়। কিন্তু যখন সেই বাই বর্ন শিল্পীকে প্রতিষ্ঠিত হতে হয় তখন তাকে প্রাতিষ্ঠানিক জ্ঞান নিতে হয়। বিশেষ করে তার অ্যালবাম প্রকাশের ক্ষেত্রে, সঙ্গীত জগতে বেঁচে বা টিকে থাকতে হলে এর কোনো বিকল্প নেই।
একজন কবির ক্ষেত্রেও তাই। ভেতর থেকে উঠে আসা আবেগ বা কল্পনা চিন্তাতে রূপান্তরিত হয়। তারপর তা উঠে আসে কবিতার অক্ষরে। এখানে এই লিখার গুণাবলী কবির একান্তই নিজস্ব। অনেকের কবিতা পাঠকমহলে সুপাঠ্য বা জনপ্রিয় হয়। কিন্তু সেই কবি যখন কবিতা ছাপার অক্ষরে বইয়ে বা পত্রিকায় ছাপতে যায় তখন কবির কবিতা জ্ঞান অপরিহার্য হয়ে ওঠে। বিশেষ করে প্রতিষ্ঠিত কবি বা বোদ্ধা পাঠকমহলের হাতে একটি কবিতা বা বই তুলে দিতে হলে এর কোনো বিকল্প নেই। কবিতার ভিত্তি যে ছন্দ তাকে না জানলে প্রকৃত কবির স্বীকৃতি পাওয়া যায় না। বর্তমানের সব প্রতিষ্ঠিত কবি বা জনপ্রিয় কবিরা ছন্দের পথ মাড়িয়েছেন এজন্যই।
তবে লিখা কখনও বন্ধ করা যাবে না। আপনি আপনার সহজাত প্রবৃত্তিতে লিখে যাবেন কবিতা। মাঝে মাঝে ছন্দ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবেন। কবিতার ছন্দ, শব্দচয়ন, প্রতীক, উপমা বা চিত্রকল্পে যদি তা পাঠকের কাছে দেবার মতো হয় তখন সেগুলোও প্রকাশ করবেন। তার আগে নিজে নিজে পরীক্ষা-নিরীক্ষা চালাতে চালাতে দেখবেন একসময় তা সুখপাঠ্য হবেই এবং ছন্দ আপনার ভাবনাকে ছেদ ঘটাবে না। বরং ছন্দই আপনার কবিতার শব্দকে শাসন করবে এবং তা হয়ে উঠবে আরও অনবদ্য।
কবিতা পড়ার ব্যাপারে পাঠকের বিষয়টি যা বলেছেন সেক্ষেত্রে আপনার কবিতার ভূমিকাই মূখ্য। কবিতা যদি ছন্দবদ্ধ হয় তবে তা অবশ্যই পাঠকের কান ছুঁয়ে যাবে। পাঠকের এড়িয়ে যাবার প্রশ্ন সেখানে অবান্তর। তবে যারা আবৃত্তি করেন আর যারা সাধারণ পাঠক তাদের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। একজন ভালো আবৃত্তিকার কবিতার ভেতরের কাঠামোগত শব্দের ধরন, ভাবনা-চিন্তা বা লক্ষ্য-উদ্দেশ্য বুঝেই তা আবৃত্তি করেন। তখন সেই কবিতা শ্রোতাদের কাছে সুশ্রাব্য হয় এবং সাধারণের কাছে বিষয়-আশয় সম্পর্কে পরিষ্কার ধারনা দেয়ায় সাহায্য করে।
অতিথি বলেছেন:
হাসান মোরশেদ,কবিতাটি আগেও পড়েছি, আবারও পড়লাম। সত্যি কথা বলতে কী, আপনি বাই বর্ন কবি। কবিতা রয়েছে আপনার নাড়ী-মজ্জায়। যে কবিতার কথা বলেছেন তা অবশ্যই উত্তীর্ণ এবং পাঠক সমাদৃত। আমার খুব ভালো লেগেছে।
একজন বাই বর্ন কণ্ঠশিল্পীর ব্যাপারে আমরা কী দেখি! তাঁর সুললিত কণ্ঠ থাকে, অন্তরের ভেতরে সুর, তাল, লয় খেলা করে। সে যখন স্ট্রেজে গায় শ্রোতারা তার গান শুনে হাততালি দেয়, বাহবা দেয়। কিন্তু যখন সেই বাই বর্ন শিল্পীকে প্রতিষ্ঠিত হতে হয় তখন তাকে প্রাতিষ্ঠানিক জ্ঞান নিতে হয়। বিশেষ করে তার অ্যালবাম প্রকাশের ক্ষেত্রে, সঙ্গীত জগতে বেঁচে বা টিকে থাকতে হলে এর কোনো বিকল্প নেই।
একজন কবির ক্ষেত্রেও তাই। ভেতর থেকে উঠে আসা আবেগ বা কল্পনা চিন্তাতে রূপান্তরিত হয়। তারপর তা উঠে আসে কবিতার অক্ষরে। এখানে এই লিখার গুণাবলী কবির একান্তই নিজস্ব। অনেকের কবিতা পাঠকমহলে সুপাঠ্য বা জনপ্রিয় হয়। কিন্তু সেই কবি যখন কবিতা ছাপার অক্ষরে বইয়ে বা পত্রিকায় ছাপতে যায় তখন কবির কবিতা জ্ঞান অপরিহার্য হয়ে ওঠে। বিশেষ করে প্রতিষ্ঠিত কবি বা বোদ্ধা পাঠকমহলের হাতে একটি কবিতা বা বই তুলে দিতে হলে এর কোনো বিকল্প নেই। কবিতার ভিত্তি যে ছন্দ তাকে না জানলে প্রকৃত কবির স্বীকৃতি পাওয়া যায় না। বর্তমানের সব প্রতিষ্ঠিত কবি বা জনপ্রিয় কবিরা ছন্দের পথ মাড়িয়েছেন এজন্যই।
তবে লিখা কখনও বন্ধ করা যাবে না। আপনি আপনার সহজাত প্রবৃত্তিতে লিখে যাবেন কবিতা। মাঝে মাঝে ছন্দ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবেন। কবিতার ছন্দ, শব্দচয়ন, প্রতীক, উপমা বা চিত্রকল্পে যদি তা পাঠকের কাছে দেবার মতো হয় তখন সেগুলোও প্রকাশ করবেন। তার আগে নিজে নিজে পরীক্ষা-নিরীক্ষা চালাতে চালাতে দেখবেন একসময় তা সুখপাঠ্য হবেই এবং ছন্দ আপনার ভাবনাকে ছেদ ঘটাবে না। বরং ছন্দই আপনার কবিতার শব্দকে শাসন করবে এবং তা হয়ে উঠবে আরও অনবদ্য।
কবিতা পড়ার ব্যাপারে পাঠকের বিষয়টি যা বলেছেন সেক্ষেত্রে আপনার কবিতার ভূমিকাই মূখ্য। কবিতা যদি ছন্দবদ্ধ হয় তবে তা অবশ্যই পাঠকের কান ছুঁয়ে যাবে। পাঠকের এড়িয়ে যাবার প্রশ্ন সেখানে অবান্তর। তবে যারা আবৃত্তি করেন আর যারা সাধারণ পাঠক তাদের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। একজন ভালো আবৃত্তিকার কবিতার ভেতরের কাঠামোগত শব্দের ধরন, ভাবনা-চিন্তা বা লক্ষ্য-উদ্দেশ্য বুঝেই তা আবৃত্তি করেন। তখন সেই কবিতা শ্রোতাদের কাছে সুশ্রাব্য হয় এবং সাধারণের কাছে বিষয়-আশয় সম্পর্কে পরিষ্কার ধারনা দেয়ায় সাহায্য করে।
৪৮. ১২ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১০:৫১
অতিথি বলেছেন:
সুন্দর একটি ছন্দের ক্লাস হলো । হাসান মোরশেদ ও শেখ জলিল উভয়কেই ধন্যবাদ।
আচ্ছা জলিল ভাই বাংলাদেশে আবৃত্তি চচ্র্চা স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে একটি জনপ্রিয় মাত্রায় পৌছেছিল। এখন কিন্তু সেরকম জাগরন দেখা যাচ্ছেনা । আপনার ধারনা আছে কেন এরকম হচ্ছে?
পত্রিকায় কবিতা ছাপার ব্যাপারটি কিভাবে হয় (গুন না যোগাযোগ মুখ্য সনচালক) জানার আগ্রহ রয়েছে।
অতিথি বলেছেন:
সুন্দর একটি ছন্দের ক্লাস হলো । হাসান মোরশেদ ও শেখ জলিল উভয়কেই ধন্যবাদ।আচ্ছা জলিল ভাই বাংলাদেশে আবৃত্তি চচ্র্চা স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে একটি জনপ্রিয় মাত্রায় পৌছেছিল। এখন কিন্তু সেরকম জাগরন দেখা যাচ্ছেনা । আপনার ধারনা আছে কেন এরকম হচ্ছে?
পত্রিকায় কবিতা ছাপার ব্যাপারটি কিভাবে হয় (গুন না যোগাযোগ মুখ্য সনচালক) জানার আগ্রহ রয়েছে।
৪৯. ১২ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১০:৫২

৫০. ১৩ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৪২
নজমুল আলবাব বলেছেন:
আড্ডায় থাকতে পারিনি। পুরা রাইত অফিসে ছিলাম, কারফিউ এর কারনে। তবে না থাকলেও সমস্যা নাই। কবি এবং সূত্রধরের কারনে চমৎকার আলোচনা পেলাম। ধন্যবাদ হাসান, ধন্যবাদ জলিল ভাই।
নজমুল আলবাব বলেছেন:
আড্ডায় থাকতে পারিনি। পুরা রাইত অফিসে ছিলাম, কারফিউ এর কারনে। তবে না থাকলেও সমস্যা নাই। কবি এবং সূত্রধরের কারনে চমৎকার আলোচনা পেলাম। ধন্যবাদ হাসান, ধন্যবাদ জলিল ভাই।
৫১. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৪২