somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিঃশ্বাস, নীল অরণ্যে

২৩ শে এপ্রিল, ২০০৭ সকাল ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




।।১।।
‘ডেভলপমেন্ট ইকোনমিকস্’-এর ক্লাসে খুব ঘুম পাচ্ছিল হাসানের।
অর্থনৈতিক উন্নয়নের ইতিহাস যে দিকেই গড়াক, নিজের আর পরিবারের আর্থিক সামর্থ ক্রমশ: তলানীতে এসে ঠেকছে- হঠাৎ মনে পড়তেই খুব শীত শীত করছিল হাসানের। ইচ্ছে করছিল সামনের ডেস্কের একেবারে কোণায় বসা প্রতীতির চুলে মুখ ডুবিয়ে ঘ্রান নেয়ার ।

মায়ের অসুখটা ক্রমশ: বাড়ছে। জলের মত টাকা খরচ হচ্ছে। অনার্সের পর এম.বি.এ করার জন্য জমিয়ে রাখা বাবার পেনশনের টাকা এবার যাচ্ছে। তবু হচ্ছে না। হাসানের নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আর নিঃশ্বাসের সমস্যা হলেই প্রতীতির চুলে মুখ ডুবানোর ইচ্ছেটা ও খুব তীব্র হয় ইদানিং । আর সে মেয়েও হাসানের ইচ্ছে’র ঘ্রান পায়।
চোখের পাতা একটুও না কাঁপিয়ে যে ছেলে চোখে চোখ রাখতে পারে, একবার- কেবল একবার সে নাম ধরে ডেকে উঠলেই তো প্রতীতি হয়ে যেতো তার অরণ্যের সবুজ।
কিন্তু কোন কোন পুরুষ যে সবুজ চেনেনা। তারা অরণ্যের নীলে খোঁজে অন্য অবগাহন। কেননা সবুজকে তো আর সবাই ই সবুজ বলে ডাকে!
ক্লাশের পর চার চাকার মোটরযান ক্রমশ: দূর মিলায়-প্রতীতিকে নিয়ে।
পিছনে প্রযুক্তির বিষ- কালো ধোঁয়া। নীল অরণ্যের পোষ্টম্যান হাসান-নিঃশ্বাসে আবারো কষ্ট!

।।২।।
সূর্য জ্বলছে
বাড়ী ফিরতেই মৃদু গোঙানী। মায়ের। একরাশ নিঃশ্বাস অকারণে হারিয়ে যায়। ওঘর থেকে যন্ত্রনা ভেসে আসে।
কাঁধের ব্যাগটা রাখে। টেবিলের উপর-প্রোডাকশন ম্যানেজমেন্ট , জীবনানন্দ। আবুল হাসান। যে কোন একটা পাতা খোলে আংগুল-

‘হলুদ সন্ধ্যায় একা একা, আমি হায় কার অভিশাপে
এত নির্মোহ, বিমর্ষ স্তব্দতা এই আমার রক্তের,
করছি কেবল পান’

বিছানার পাশে বাবা, বড় আপা, একজন বিব্রত ডাক্তার।
জ্ঞান নেই। চোখ বন্ধ। উঠানামা করছে বুকের হাপর।
হাসানের কেমন অদ্ভুত লাগে সব কিছু। পৃথিবীর এত আলো-তবু বোঁজে আসছে একজনের দেখার চোখ । এত বাতাস চারদিকে । তবু থেমে আসছে একজনের নিঃশ্বাসের আয়োজন ।

হঠাৎ করেই বাঁধ ভাঙে। প্রবল শোকার্ত বৃষ্টিপাত। হাসান থামতে দেয়না। যাক ভেসে যাক, ভেসে যাক সব। সে জানে জননীর জন্য এই তার শেষকৃত্য। এরপর যা হবে- কেবলই আনুষ্ঠানিকতা ।

সন্ধ্যার পর সবাই কবরস্তান থেকে ফেরে। হালকা পাতলা শীত। মাথার ভেতর টলমল ক্লান্তি ।
কাউকে ট্রেনে তুলে দিয়ে এল নাকি সে?
শেষ রাতের কোন ট্রেন?
মাঝরাতে ময়লা চাঁদ লোহার ব্রীজ পেরোয়। ট্রেন আর বিশাল জল। মাঝখানে শুন্যতা । আর তার থেকে থেকে জেগে উঠে পৌরাণিক মিথের মত কোমল শৈশব। যেন পরিত্রাণ আছে আজো, আছে ফিরে যাওয়া। হায়! যন্ত্রনার তীব্রতা জুড়ে ভাঙা কাঁচের আড়শী। রেনু রেনু ক্রোধ যেন ছিঁড়ে খায় ঝড়ের শরীর।

প্রিয় প্রতীতি, মৃত জননী অথবা চুরি যাওয়া নি:শ্বাস-কে যেন নাম ধরে খুব ডাকতে থাকে হাসানকে।
হায়, তবু তার ফেরা হয়না।
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×