এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই

সাদিক মোহাম্মদ আলম এর 'ফাকা আবেগ' তত্ব ও কলবের আয়না
৩০ শে এপ্রিল, ২০০৭ সকাল ৮:০৯
এই ব্লগে যারা আমার সুহ্রদ আছেন, সাদিক মোহাম্মদ আলম নিঃসন্দেহে তাদের একজন । প্রিয় ব্লগার তালিকায় তার নাম একটা স্থুল উদাহরন হতে পারে ।
সুহ্রদ সাদিক তার পোষ্টে আমার মন্তব্যের জবাবে আন্তরিক এক উপদেশ দান করেছেন । বলেছেন আমার 'এই এটিচুড' বদলানোর জন্য । কেনো বদলানো? কি লাভ বদলালে? 'এই এটিচুড' যতো দ্রুত বদলানো যাবে, তত দ্রুত নাকি যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত হবে ।
'এই এটিচুড' কি রকম 'এটিচুড'? সাদিকেরই লেখ্যমতে 'এই এটিচুড' হলো- মুক্তিযুদ্ধ নিয়ে আবেগী পোষ্ট দেয়া, মুক্তিযুদধ বিষয়ক 'ফাকা' আবেগ দেখিয়ে দেশ উদ্ধার করা, মুক্তিযুদ্ধ বিষয়ক ছবি, কবিতা লিখে পত্রিকার পাতা ভরানো ।
সাদিকের উপদেশ আমাকে যথেষ্ট ভাবায় । আমার কিংবা আমার পুর্ববর্তী জেনারেশনের করার ক্ষমতা সাদিক কে 'বহুত ফেড আপ ' করে । সাদিকের 'বহুত ফেড আপ' আবার আমাকে বিচলিত করে । আমি স্মৃতি হাতড়াই । আমি কিংবা আমার জেনারেশন কতটুকু করেছিল? কতটুকু করতে পারতো ।
১৯৯২ এ ২৬ মার্চ বৃহস্পতিবার ছিলো । এই তারিখ যে বৃহস্পতিবার ছিলো, সেটা আমার মনে আছে,কেনোনা একটা শ্লোগান মনে আছে আজো ' ২৬শে মার্চ বিষুদবার-যুদ্ধ হবে আরেকবার' । জানিনা সেই ২৬ মার্চ সাদিকের বয়স কতো ছিলো । জানিনা সাদিকের স্মৃতিতে সেই বিষুদবার আছে কিনা? সেই দিনে সারা বাংলাদেশের তরুনেরা কি করে ফুঁসে উঠেছিল ঘাতক দালালদের বিরুদ্ধে সে খবর সাদিক রাখে কিনা? সেটা রাজনীতি ছিলোনা । সেটা আওয়ামী লীগ বি এন পি ছিলোনা । ছিলো একজন শহীদের মায়ের আহবান । নির্মুল কমিটির সুইসাইড স্কোয়াডে কত হাজার তরুন স্বেচ্ছায় নাম লিখিয়ে ছিলো, সে হিসেব কি সাদিক জানে? সরকার সেদিন ঘাতক দালালদের রক্ষা না করলে, জাহানারা ইমামের এক নির্দেশেই ডাইরেক্ট একশন হয়ে যেতো ।
ব্যক্তি আমি ছিলাম কি ছিলাম সেটা মুখ্য নয় । কিন্তু আমার বন্ধুরা ছিলো । আমার বন্ধুরা রক্তাক্ত হয়েছে ঘাতক দালালদের ধারালো ছুরিতে । হ্যাঁ , আক্ষরিক অর্থেই হয়েছে । ঘাতক দালালের উত্তরসুরীদের হামলা মোকাবেলা করেই আমার বন্ধুরা বৈশাখী উতসবের প্রচলন করেছে । জাহানারা ইমামের নামে বিশ্ববিদ্যালয়ের হলের নামকরন করতে দেয়া হবেনা ।আমার বন্ধুরা প্রান হাতে নিয়ে এই সিদ্বান্তের বিরুদ্ধে রাস্তায় নেমেছে ।
ঘাতক দালালদের বিচার হয়নি এটা ব্যর্থতা । এই ব্যর্থতার পিছনে অনেক রাজনীতি, অনেক দেশীয় আন্তর্জাতিক হিসেব নিকেশ আছে । কিন্তু এই ব্যর্থতার বিপরীতে হিরন্ময় সফলতা এই ,৩৬ বছর পর ও বিচারের দাবী উচচারন বন্ধ করা যায়নি ।
৩০ বছরের অধিক কাল ধরে সকল ক্ষমতাসীনরাই তো ঘাতকদের রক্ষা করে গেলো । তবু বিচারের দাবী উচচারন স্তিমিত করা গেলো না কেনো? কে বাঁচিয়ে রাখলো খুনীদের বিচার দাবী করার অদম্য সাহস?
বাংলাদেশের রাজনীতি ঘাতক দালালদের সাথে আপোষ করেছে, করেছেন হাসিনা খালেদা । ঘাতক দালালদের সাথে আপোষ করেনি বাংলাদেশের সংস্কৃতি । আপোষ করেনি বাংলাদেশের কবিতা, নাটক, চিত্রকলা । ৩০ টা বছর ধরে রাজনীতিক রা যতোটা ওম দিয়ে গেছেন, কবিতা নাটক গল্প উপন্যাস ততোটাই ধিক্কার জানিয়ে গেছে ঘাতক দালালদের ।
তাই সাদিক যখন বলেন , মুক্তিযুদ্ধের ছবি , কবিতা লিইখা কাজের কাজ কিছুই হয় নাই- আমার জানতে ইচ্ছে করে কে তবে আর কি করে 'কাজের কাজ' করে ফেললেন বলুন তো?
ছবি , কবিতার কাজ তো ঘাতক দালালের বিচার করা নয়, বিচারের দাবি যাতে কেউ বিস্মৃত না হয় মানুষের সেই অনুভুতিকে জাগিয়ে রাখা ।
সেই অনুভুতি মরে যায়নি বলেই ১৯৯২ এ আঠারো বছরের যে তরুন নিজের প্রান হাতে নিয়ে রাজপথে নেমেছিলো ঘাতক দালালের বিচারের দাবীতে, মধ্য ত্রিশের এই ২০০৭ এ ও সে তার দাবী থেকে সরে যায়নি । হয়তো ক্ষেত্র বদলেছে সময়ে । কারো বেলায় এটা পত্রিকার কলাম হয়েছে, কারো বেলা ব্লগের পোষ্ট, কারো বেলায় স্বগতঃ ভাবনা ।
পৃথিবীর ইতিহাসের বহু অন্যায় বহু হত্যা বহু ধবংসের ই বিচার হয়নি । বিচার হয়নি বলেই ঘাতকের প্রতি ধিক্কার থেমে থাকেনি । আমার জানা যদি ভুল না হয়,মুসলমানদের ইতিহাসের সবচেয়ে নৃশংস কারবালা হত্যাকান্ডের ও বিচার হয়নি শেষ পর্যন্ত । বিচার হয় নি বলে কারবালাকে ঘিরে মর্সিয়া, শোক গাথা বিষাদ সিন্ধু কি 'ফাকা' , 'কেবলই ফাকা' আবেগ হয়ে যায়?
দুঃখিত সাদিক, আপনার এই 'ফাকা আবেগ' তথ্য আমার পোষালোনা ।
আমি রাজনীতির ডালভাত খাইনা । এই ব্লগে যারা মুক্তিযুদ্ধ নিয়ে লিখেন, সম্ভবতঃ তাদের কেউই সরাসরি রাজনীতির মানূষ না । আমি যা লিখি, সেটা আমার নিজের কাছে নিজের দায়বদ্ধতা থেকেই । সম্ভবতঃ অন্যরা ও । এই দায়বদ্ধতায় কোন রাজনীতি নেই, দুধ ভাত নেই ,এমন কি পুন্য লাভের কোন লোভ ও নেই । একে নিয়ে দালালের বাচচা রা টিটকারী মারলে, চেনা যায় । কিন্তু আপনি যখন টিটকারী মারেন, নিজের সাথে বোঝাপড়াটা করতে একটু খারাপ লাগে ।
আমার বা আমাদের কারো লেখায় ঘাতক দালালদের বিচার হয়ে যাবে, অবশ্য ই না । যেমন আপনার লেখায় হয়ে যাবেনা ধর্মের সংস্কার । তবু আপনি আপনার ধর্মলেখা লিখে যান । আমি কিন্তু বলিনা-- 'এই সব কোনো কাজের কাজ না । ধর্ম নিয়ে ফাকা আবেগ ' ।
আপনার কথিত 'এটিচুড' এ আসলেই সমস্যা আছে সাদিক । 'এটিচুড' সত্যিই পালটানো দরকার ।
কলবের আয়নায় কার ছায়া ঘনিয়েছে, একটু তালাশ করে দেখুন তো মরমীসাধু সাদিক মোহাম্মদ আলম ।
হাসান বলেছেন:
জানিনা কি লেখা উচিত ... তবুও মন থেকে কিছু একটা লেখার সায় দিল, তাই চিহ্ণ রেখে গেলাম। ভয় হয় 'এটিচুড' চেঞ্জ করতে করতে আমরা না জানি একদিন আমাদের নেতাদের মতো আপোষই না করে বসি। সাদিক ভাইতো ইতিমধ্যেই আপোষ করে বসে আসেন।
র্দশক বলেছেন:
হাসান ভাইধন্যবাদ। প্রতি শব্দে আগুন।
দেশ আর মুক্তিযুদ্ধ নিয়ে কোন সুফী কোন বানী শুনতে নারাজ।
ফাকা তত্বের লেখক সীমা লঙ্ঘন করছেন। কার কি ভাবনা, কি আবেগ - তা ঠিক কারেকশেনের ভার তাকে কে দিল। আর ছবি নিয়ে বক্তব্য পুরাপুরি দ্বিমুখীনীতি আর স্ববিরোধীতা।
কেউ কেউ আপোষ করবেই । আজ একজন । কাল হয়তো আমি কিংবা আপনি । কি আসে যায় তাতে?
বিচারের দাবী কিন্তু থামবেনা ।
অতো আপোষ, অতো ষড়যন্ত্র ও থামাতে পারেনি তিন যুগে ।
দর্শকঃ
ভালো লাগলো খুব । এই ব্যাপার গুলো কারো একক নয় ।
প্রতিবাদ আসতেই হবে আমাদের সকলের পক্ষ থেকে ।
অঃরঃপিঃ বলেছেন:
সবইতো কইয়া দিলেন।
সাদিক মোহাম্মদ আলম বলেছেন:
হাসান মোরশেদ,ভাইরে কমিউনিকেশন বড্ড কঠিন কাজ মনে হইতাছে ইদানীং। নি:সেন্দেহে একটা কঠিন কাজ।
সরাসরি কথা বললে বোধ হয় খুব তীক্ষন হয়ে যায়, যাতে কমেন্টের প্রিন্ট স্ক্রিন নিতে হয়। সরাসরি কথায় তাই বোধ হয় নাইসিটির অভাব বেশি থাকে। নো ওয়ান্ডার রুমি আর সব যুগের সব কবিরা উপমা আর উদাহরনের আশ্রয় নেয়। তাতে নাইসিটিও বজায় থাকে, ফলপ্রসু কমিউনিকেশনও করা যায়।
তাই এইবার একটা উদাহরন দিয়া মনে হয় ট্রাই করা যায়। চ্যানেলিং এনার্জি বলে একটা কথা নিশ্চই শুনছেন। আমার পার্সোনাল গরীবি অবজার্ভেশন বলে যে দীর্ঘ সময় ধরে মুক্তিযুদ্ধ বিষয়ে বাস্তব পদক্ষেপ নিতে, যা জাতিকে লজ্জিত করে তা কাটাতে আমাদের চ্যানেলিং অফ এনার্জী ঠিক জায়গায় হয় নাই। এখনো হচ্ছে না। তাই আপনার অথবা একজন অমি পিয়াল, যাদের ভিতরে এই অসম্ভব এনার্জী, প্রয়োজনীয় সচেতনতাটা আছে - তাদের যখন দেখি আপনাদের এনার্জীকে কতিপয় বালক বালিকাকে রাজাকার ডাকতে ক্ষয়িত হয় এবং নি:শেষ হয় তখন সত্যিই দু:খিত বোধ হয়।
এইটার মধ্যে পার্সোনাল কোন গ্রাজ নাই। আছে একটা অসহায় বোধ। যে মানুষগুলার ক্যাপাবিলিটি ছিলো ও আছে হাইয়ার এনার্জী, হাইয়ার পারপাসফুল কাজ করার তাদের এনার্জী যখন্য শতদিকে স্ক্যাটার্ড হয় (এইখানে সাহিত্য পড়তে পারেন) তখন একটা পয়েন্ট আসে যখন ভিতরে অন্য কেউ অন্য ভাষায় কথা বলতে চায়।
উপরের কমেন্টের অংশ সেই অন্য ভাষা।
আমি ইন্টারেস্টেড না ওয়ালী, আস্তমেয়ে বা ত্রিভুজ জামাতের দালাল বা রাজাকার এইটা প্রতিপাদন করতে। আমি অনেক ইন্টারেস্টেড হইতাম যদি আসল রাজাকাররে এক্সেপোজ করতে আরেকটু এনার্জী কনসেনট্রশন হইতো। আসল জায়গায় হাত দেওয়ার সময় চইলাই যায়, চইলাই যায়।
বোধ হয় এইবারও কমিউনিকেশন ফেইলিউর! সেইক্ষেত্রে নিরাবতাই হউক নি:সঙ্গ মুসাফিরের সঙ্গী!!
মুক্তিযুদ্ধের আবেগ লইয়া সারা জীবন থাকতে চাই। কোন বাল ছাল তত্বের ধার আমি ধারি না।
তারেক রহিম বলেছেন:
স্যালুট, হাসান ভাই।
আরিফ জেবতিক বলেছেন:
ধুরো।আমি কইলাম লম্বা লম্বা দুইটা পোস্টে,তুই দেখি দুই কথায় আরো পরিষ্কার কইরা কইয়া দিলি।
আগে কইলেই হইতো,আমার তাইলে লেখা লাগতো না।
রাগ ইমন বলেছেন:
প্রতিটি শব্দের সাথে আবেগের যে অনির্বান বিচ্ছুরন , তাকে সশ্রদ্ধ সালাম। বাংলা নামের এই দেশটার হৃদে যেই কথা , আবেগ, ভালোবাসা , প্রচন্ড দরদ আর সরল বিবেচনা স্পন্দিত হয় - সেটাকেই খুব সুন্দর করে তুলে এনেছেন । আপনার সব্যসাচী লেখক মাথাটা আর হাত দুটোকে "২১ বার তোপধ্বনি"।
চোর বলেছেন:
হ, মুক্তিযুদ্ধ ফাঁকা আবেগই। তবে দেখতে হবে কাদের জন্য। বাই বর্ন দালালদের জন্য মুক্তিযুদ্ধ একটা ফাঁকা আবেগই বটে!
হোসেইন বলেছেন:
আপনার আর পিয়ালের শক্তি নি:শেষিত হয়ে যাচ্ছে দেখে সাদিকের মতো আমিও বড়ো চিন্তিত হইলাম।কী আর করবেন,মঘা ইউনানীতে যান,মকরদ্ধজ নিয়ে আসুন, মালিশ করে দেবার লোক তো বের হয়েছেই।
মাহবুব সুমন বলেছেন:
স্যালুট , মুক্তিযুদ্ধ কি ফাঁকা আবেগ ? পাগলে কি না বলে আর ছাগলে কি না খায় । হাসান ভাই টোটাল একমত আপনার সাথে
হোসেইন বলেছেন:
রাসেল ভাই,মালিশ তিনারাই লাগাইব,যারা হাসান মোরশেদ আর পিয়ালের শক্তি নি:শ্বেষিত হইতে দেইখা সূফী সাধনা ভাইঙ্গা মরাকান্দা জুইড়া দেয়।
দ্বিতীয়নাম বলেছেন:
আসলেই, এই বালের আবেগ দিয়া আর কি হইবো? এই সাইনবোর্ড দিয়া নিজেগো নব্য রাজাকার হইতে আলাদা করা ছাড়া আর কুন কাম হয় না অহন। এইটারে দায়বদ্ধতা কয় না, এইটা সুবিধাবাদীতা। গত ৩৬ বছরে একটাও প্রথম জেনারেশন রাজাকাররে ফেলানো গেল না। এইটা বরং ব্যর্থতা, সুইসাইড স্কোয়াড হইতে পলায়নপরতার স্বস্থি।
হোসেইন বলেছেন:
দ্বিতীয় নাম,তুমি তুমার রাজাকার বন্ধুগো লগে বাল ঘষাঘষি করো,কে নিষেধ করে।তুমার আলাদা থাকার দরকার নেই,আমগো আছে।আমগো যে আছে,এ জন্য তুমি আর তুমার সুফী বাপের পোড়ে কেন সেইটা বুঝলাম না।
নজমুল আলবাব বলেছেন:
স্যালুট
দ্বিতীয়নাম বলেছেন:
হোসেইন হয় নাই। সকলে মিল্যা খিচুড়ি খাও। সবাই দোস্ত হইয়া গ্যাছ বুঝ নাই।
চোর বলেছেন:
দ্বিতীয়নাম ভাই, মাইন্ডে নিয়েন না। সুবিধাবাদীদের দালালি দেইখা এমনিতে মাথামুথা খারাপ। তাই আপনার মন্তব্যের স্যাটায়ারটা পরথমে ধরতে পারে নাই।
অনেক বাস্তব আছে কবিতার বিমুর্ত তা, তাকে ধারন করতে পারেনা । সে ক্ষেত্রে 'সরাসরি' টাই ভালো, তীক্ষ্ণ হয়ে যাক, নাইস না থাকুক- সমস্যা নেই ।
আপনার এবং আমার অবজার্ভেশন এবং ইম্পলিমেন্টেশনে পার্থক্য আছে । আপনি মনে করছেন '৭১ এ যারা জড়িত ছিলো- তারাই আসল রাজাকার । আমি মনে করছি - ৭১ এর অপরাধী গুলো এবং ২০০৭ এ তাদের ফলোয়ার, জাস্টিফায়ার গুলো ও রাজাকার ।
৭১ এর খুনীরা আমার ইন্টারেকশনের আওতায় নেই , তাদের বিচার করা তো দুরের কথা, তাদের যে আমি ঘৃনা করি সেটা ও সরাসরি জানানোর ক্ষমতা আমার নেই, আমার শক্তি নেই নিজামীর গাড়িতে উড়া জাতীয় পতাকা ছিনিয়ে আনার ।
কিন্তু আমি আমার সাধ্যের সাথে আপোষ করিনি । রাজাকারদের নামে যারা মিছিল দিয়েছে, ছাত্র জীবনে এগিয়ে গিয়েছি তাদের প্রতিরোধে । এই ব্লগে এসে দেখেছি কেউ 'গোলাম আজম' কে 'মহান নেতা' ঘোষনা করছে , কেউ দাবী করছে রাজাকার রা যুদ্ধাপরাধী হলে মুক্তিযোদ্ধারা ও যুদ্ধাপরাধী-- এদেরকে আমি ৭১ এর খুনীদের প্রেতাত্না হিসেবেই জেনেছি । তাই ঘন্টার পর ঘন্টা নিজের সময় ব্যয় করে তর্ক করেছি, প্রতিবাদ জানিয়েছি -বল্গীয় আলোচনায় এটাই এক্সিকিউশন ।
আপনি এদেরকে 'আসল' রাজাকার ভাবতে রাজী নয়, ওয়ালী-ত্রিভুজ- আস্তমেয়েরা জামাতের দালাল সেটা প্রতিপাদ করতে ও আপনার আগ্রহ নেই, আপনি তাদের সাথে ধর্মতত্ব, সুফীবাদ আলোচনা করবেন- । তাদের সাথে- যারা গোলাম আজম কে মহান নেতা বলবে, মুক্তিযোদ্ধাদের নামে কলংক লেপন করবে আর আপনি ক্ষোভ প্রকাশ করবেন অমি পিয়াল কিংবা হাসান মোরশেদের উপর- এই হারামজাদারা দু পাতা পোষ্ট না দিলেই তো রাজাকারদের বিচার হয়ে যেতো ।
মরমী মানুষ আপনি ,এই ব্লগেই অনেক প্যারাডক্সের গল্প শুনিয়েছেন ।এই সব ভুমিকা ও হয়তো প্যারাডক্স কোনো ।
আমি খেটে খাওয়া বস্তুবাদী মানূষ । এ সব বোঝিনা । খুনীকে খুনীই জানি । খুনীকে সমর্থন করে যে, আর সমর্থনকারীর প্রতি সহমর্মিতা প্রকাশ করে যে আকারে প্রকারে- সকলকে আমি একই চেহারাতে ই দেখি ।
মাহবুব সুমন বলেছেন:
আবারো একমত @ হাসান মোরশেদ
ধুসর গোধূলি বলেছেন:
সাদিক, স্ট্রেইট খেলো রে ভাই।ঘুরাইন্না খেলার দিন গেছেগা, পাবলিক এখন আর এগুলা খাইবো না। নতুন কোন মুখোশ চাপাও, কামে দিবো। আর "কতিপয় বালক বালিকা"র জন্য তোমার "এনার্জি"টা রাখিয়া দিও তাদের ডিফেন্ড করার জন্য। তোমার দরকার নাই যুদ্ধাপরাধীদের বিচারের কাতারের শামিল হবার, অন্তত আমার সাথে নয়, বাকীরা তোমার সাথে দাঁড়িয়ে রাজাকারদের বিরুদ্ধে গলা উঠাবে কিনা সেটা তাদের ব্যাপার- কিন্ত আমি তোমার সাথে বেহেশতেও যাইতে চাই না।
হিমু বলেছেন:
আছি।
হিমু বলেছেন:
এক্সপ্রেশনটা মরমী হয়ে গেলো। একটু খোলাসা করে বলা দরকার। হাসান মোরশেদের পাশে আছি মশাল হাতে।
ধূসর ছায়া বলেছেন:
লাল সালাম
আরিফ জেবতিক বলেছেন:
'কলবের আয়নায় কার ছায়া ঘনিয়েছে, একটু তালাশ করে দেখুন তো মরমীসাধু সাদিক মোহাম্মদ আলম'--এই লাইনটা আলাদা করে কোট করলাম।
কেন করলাম,সেটা আসলেই বুঝতে পারছি না।
তীরন্দাজ বলেছেন:
সহমত হাসান মোরশেদ। প্রতিবাদের ভাষায় কোন আপোষ চলে না। আর অনুভুতি, আবেগ বাদ দিয়ে যে পথ, সে পথ মৃত, কবরের মতো বিবর্ণ। এ পথ আমারও নয়। মরার আগেই আরো বহুবার মরতে চাইনা আর।
সাদিক মোহাম্মদ আলম বলেছেন:
হইলো না হাসান মোরশদ,পিঠে বাহবা আর সাবাস পাওয়ার জন্য দূর্দান্ত, যেইটা বাকি কমেন্টগুলো প্রমান করে। তবে ভ্যালু এ্যাডিশনের জায়গাটায় হইলো না।
যা কিছু করছি ঢের করেছি ধরনের মনোভাবে (ছাত্র জীবন আর ৯২ এর উদাহরন টানা) তৃপ্তির ঢেকুর তেলা আর "হু মুভড মাই চিজ" এর মতো স্টেরিওটাইপ আইডিওলজি অনেকদিন যাবত "মুখে মুখে মুক্তিযোদ্ধাদের" নিজস্ব ইগোটারেই তৈরী করছে।
'নতুন করে রাজাকার বানানোর প্রক্রিয়া' এই 'মুখে মুখে মুক্তিযোদ্ধাদের' নিজেদের গোষ্ঠিবদ্ধ একটু এলিট জায়গায় আলাদা করার একটা মোহময় প্রবণতা। অসুবিধা নাই, এতে বাহবা দ্রুত হয় তবে ভ্যালু এ্যাডিশন কতখানি করতে পারেন তা আপনারাই ভালো বুঝবেন।
'কলবের আয়নায় কার ছায়া' বাক্যটা যদি একটু ভাবসম্প্রসারণ করতেন তাইলে নতুন একটা বাহবা পোস্ট আসতো।
দ্বিতীয়নাম বলেছেন:
একাবিংশ শতাব্দির মুক্তিযোদ্ধাগো আত্মতৃপ্তির ঢেকুর।
আবেগে গদগদ পোষ্টের জন্য, ৫ দিলাম!
এই মন্তব্য এবং আপনার নতুন পোষ্ট পড়ার পর এ বিষয়ে আর কিছু লেখার প্রয়োজন ফুরিয়েছে আসলে । বলতে গেলেই সেটা চর্বিত চর্বন হয়ে ।
স্রেফ সুমন চৌঃ এর মতোই বলি, ব্লগ টা লেখার জায়গা । লেখাটাই এখানে এক্সিকিউশন । এক এক জনের কাছে এক এক ভাবনা জরুরী । সে তার সেই ভাবনাকে প্রকাশ করবে । আর উন্মুক্ত প্লাটফর্ম বলে সেই ভাবনার অন্য কারো সাথে সাংঘর্ষিক হলে, সে তার মতো এটাকে হ্যান্ডেল করবে । ত্রিভুজের কোন আলোচনায় আমার বিরুপ মন্তব্যে সে আমাকে খোদাদ্রোহী ঘোষনা করবে, আমি পারলে তার জবাব দেবো । আস্তমেয়ে গোলাম আজমকে 'মহান নেতা' বললে আমি তাকে 'বাচচা রাজাকার' ডাকবো । তার হাতে যুক্তি থাকলে সে হ্যান্ডেল করবে ।ব্লগে অতোটুকু ই এর বেশী কিছু নয় ।
মরমীবাদ আপনার প্যাশন । আপনি আপনার ব্লগে তার চর্চা করেন । ব্লগে বাইরে এদেশের বাউল-মরমীরা ঠিক কি অবস্থায় আছেন , সে খবর আপনি রাখেন কিনা, মরমী বাউল রুহী ঠাকুর কাল মারা গেছেন প্রায় বিনা চিকিতসায়- তার জন্য আপনি কি করেছেন এ সব প্রশ্ন তোলা খুবই হাস্যকর । আমি বড়জোড় আপনার ব্লগের কনটেন্ট নিয়ে কথা বলতে পারি । তারপর ও যদি আপনার ব্যক্তিগত সংশ্লিষ্টতা জানতে চাই, আর আপনি তা জানান( সে যতো নগন্য
হোক), এরপর এটা নিয়ে উপহাস করা--
জানিনা এটাকে ঠিক কি বলা যায়!
যাই হোক, বলবোনা বলে ও কথা দীর্ঘ হয়ে যায় । আমি বা আমরা না হ্য় আপনার কথিত "মুখে মুখে মুক্তিযোদ্ধা " ই রয়ে গেলাম , মুক্তিযুদ্ধ নিয়ে এ লেখা এ দেশের সকল কবিতা , গল্প, নাটক, উপন্যাস, ছবি, গান- 'ফাপা আবেগ' হয়ে থাকলো, প্রার্থনা করি আপনি সাদিক মোহাম্মদ আলম 'কাজে কাজে মুক্তিযোদ্ধা" হয়ে উঠুন, আপনার মরমীবাদ বা অন্য কোন তরীকায় "নিরেট আবেগ" প্রকাশ করুন ।
শুভ কামনা ।
ত্রিভুজ বলেছেন:
এই পোষ্টটা সাদিক ভাইয়ের বক্তব্যের সত্যতাই যেন প্রমাণ করে... মুক্তিযুদ্ধ নিয়ে এসব ব্যাবসা চলবেই... সাদিক ভাই বা অন্য কেহ যতই যুক্তিপূর্ন বক্তব্যই রাখেন না কেন।
কর্ণফুলি বলেছেন:
ত্রিভুজ সাহেব, মুক্তিযুদ্ধ নিয়ে এখানে ব্যবসা করতে কাউকে তো দেখলাম না। আপনার কাকে এরকম মনে হ্য়? রাজাকারেরা ৭১ -এ পাকিস্হানীদের হাতে বাংলার নিরীহ নারীদের তুলে দিয়েছিল। দেশের স্বাধীনতা চাওয়ার অপরাধে (সক্রিয় যুদ্ধে অংশগ্রহন না করা সত্বেও), বুদ্ধিজীবিদের খুন করেছিল। এইসব কি ইসলামিক? তাহলে রাজাকারদের বিরুদ্ধে আপনার কি-বোর্ড কই?
আপনি যা বলতে চান আর সাদিক যা বলছে, তা সম্পূর্ন অন্য ব্যপার। সাদিক নব্য রাজাকারদের (পুড়ুন - ৭১ -এর রাজাকারদের সমর্থনকারী অথবা সহানুভুতিশীল) পিছনে শক্তি ব্যয়ের প্রশ্ন তুলেছেন। আমার মনে হয়, নব্য রাজাকারদের ব্যপারে সতর্ক থাকা অবশ্যই জরুরী। এরা সাধারন মানুষকে বা নতুন প্রজন্মকে বিভ্রান্ত করতে চেস্টা করবে।
জ্বিনের বাদশা বলেছেন:
একমত@কর্ণফুলি
আরিফ জেবতিক বলেছেন:
হাসান মোরশেদের জবাবী কমেন্টটি ভালো লেগেছে।এসব বাদ দিয়ে নিজ নিজ কাজ করাই ভালো।
আকন্দ চাচুরে আমি কাল অন্তত:৫০০ শব্দ লিখে বুঝিয়েছি,তাকে আমি বুঝাতে পারি নাই।
কী ঠেকা পড়েছে এরে তারে বুঝাবার।নিজ নিজ কাজ করে চলুন সবাই।
আনোয়ার সাদাত শিমুল বলেছেন:
৭১ প্রসঙ্গে বিন্দুমাত্র ছাড় দেয়াও উচিত না, সেটা ব্যক্তিগত কিংবা সমষ্টিগত যে অবস্থান থেকেই হোক না কেন।খানিকটা আবেগী ছাড়, খানিকটা ছোট আপোষ ৭১বিরোধী এবং এর সাক্সেসরদের এক করে দেয়। মীমাংসিত বিষয়গুলো নিয়ে নতুনভাবে তর্ক জাগানো হয়। তাই আমি কোন ইস্যুতেই 'রাজাকার'দের সাথে সহবাসে রাজী না। নিজের পারসোনাল লিমিটেশনের স্প্যানে যতটুকু পারি অতটুকুই প্রতিবাদ করে যাবো।
অলৌকিক হাসান বলেছেন:
আগুন লেখা। সাথে আছি।
















