এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই

এ'টিমের জন্মদিন ।। সময়ের নবকুমারদের জন্য তিনউল্লাস
২০ শে মে, ২০০৮ সকাল ৭:১৮
প্রায় একবছর পর সামহোয়ারইনে লগইন করলাম । (পাসোয়ার্ড ভুলিনি এখনো
)
এই ব্লগে কতোজন লিখলেন,কতোজন লেখা ছাড়লেন,কতোজন ঘোষনা দিয়ে চলে গেলেন,কেউ ফিরে এলেন,কেউ কেউ আর ফিরে এলেননা । যতদুর মনে পড়ে,সামহোয়ারে আমার না লেখালেখি ঘোষিত কিছু ছিলোনা,পুরোটাই ছিলো এথিকাল(এখনো আছে)। ব্লগ কর্তৃপক্ষ যখন লিখিত ফরমান জারী করে,এই ব্লগে প্রকাশিত যে কোন লেখা লেখকের অনুমতি ছাড়াই যে কোন জায়গায় প্রকাশের অধিকার তারা রাখে তখন আমার মতো সামান্য লেখকের লেখক স্বত্বা আহত হয় । আহত হয়ে বেঁচে থাকা সবসময় খুব জরুরী মনে হয়না আমার ।
এতোদিন পর লগইন করা শুধু একটা শুভেচ্ছা জানানোর জন্য ।কাল ছিল এটিমের জন্মদিন । এটিমকে জন্মদিনের শুভেচ্ছা ।
সামহোয়ার ইন ব্লগের শুরু থেকেই ঘাতকদালালদের ছানাপোনাদের উৎপাত ছিলো । তাদের জনকদের মতোই তারা ধর্ম ও শোভনতার ক্যামোফ্লেজ ব্যবহার করতো আর সুযোগ বুঝে উগড়ে দিতো তাদের অসহ্য অশ্লীলতা । তারা ঘোষনা করতো-‘গোলাম আজম মহান নেতা,মুক্তিযুদ্ধ ছিলো এক লক্ষ্যহীন অসংগঠিত গনবিস্ফোরন মাত্র, মুক্তিযোদ্ধারা ও যুদ্ধাপরাধী!’
পরাজিত ঘাতকদালালের ছানাপোনারা মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচার ও ধর্মকে ব্যবহার করে তাদের রাজনীতি প্রচারের মাধ্যম হিসেবে এই ব্লগকে ব্যবহার করতে চেয়েছিল । সুহৃদ ব্লগার আনোয়ার সাদাত শিমুল তার ‘পাকমন পেয়ার’ গল্পে এই ছবি এঁকেছেন দুর্দান্ত মুন্সীয়ানায় । এই গল্প বড় ঘা দিয়েছিল সেইসব বরাহ নন্দন-নন্দীনিদের (নতুন ব্লগাররা ঐ গল্পটা খুঁজে পড়তে পারেন,আমি লিংক দেয়া ভুলে গেছি)
কিন্তু যে জাতি মৃত্যুকে তুচ্ছ করতে জানে ভাষা ও স্বাধীনতার জন্য সে জাতি যতোই নষ্ট হোক,একেবারে পঁচে যায়না কখনোই । তাই বারবার জন্ম নেয় রক্তবীজের ঝাড়,আওরেলিয়ানোর দল । শহীদ জননী জাহানার ইমাম যখন ঘাতক নির্মুলের ডাক দেন হাজারো ছেলে মুহুর্তে নাম লেখায় সুইসাইড স্কোয়াডে, ভার্চুয়াল প্লাটফর্মে যখন দালালেরা আমাদের শ্রেষ্ঠতম অর্জনকে,আমাদের জনকদের রক্তধারাকে অসম্মান করতে দলবদ্ধ হয় তখন তার বিরুদ্ধে ও প্রতিরোধ গড়ে উঠে ।
দিনের পর দিন,রাতের পর রাত এই ব্লগে তর্ক-বিতর্ক,প্রশ্ন-উত্তর-পাল্টা প্রশ্ন চলতে থাকে । মনে পড়ে, দালালেরা আশরাফ রহমান নামের তাত্বিক ভাড়া করে এনেছিল ।এইসেই কতো নামে তাদের উপস্থিতি ছিলো । কিন্তু একদিনের জন্য, একবারের জন্য ও তারা কোনদিন কোন যুক্তি,কোন তর্কে জয়ী হতে পারেনি । বস্তুতঃ ফলাফল নির্ধারিত হয়ে গেছে ৭১ এর ডিসেম্বরের ১৬ তারিখেই ।সেদিন থেকে প্রতিদিনই ঘাতক দালাল ও তাদের ছানাপোনারা এক পরাজিত শক্তি মাত্র । এরা পরাজিত যুদ্ধের মাঠে, এরা পরাজিত যুক্তি-তর্কের টেবিলে,এরা পরাজিত বাস্তবতায়,এরা পরাজিত ভার্চুয়াল জগতে । পরাজিত বলেই এরা এতো শঠ,এতো নৃশংস ।
বেশ্যার তবু লজ্জা থাকে এদের থাকেনা কিছুই তাই যুক্তিতর্কে,প্রামান্য দলিলে টিকতে না পারলেও এদের ম্যাৎকার থামেনা,থামানো যায়না শোভন প্রক্রিয়ায় ।
পুরনো পোষ্টে আজ হাত দিয়ে দেখি , ১৭ মার্চ ২০০৭ এ কিছু প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলাম জামাতী তাত্বিক আশরাফ রহমানের প্রতি,বেচারা রহমান সময় নিয়েছিলো বইপত্র ঘেঁটে উওর দেবে । বছর পেরিয়ে গেছে সময় আর হয়ে উঠেনি ।
সেই সময়টাতে এদেরকে পৃষ্ঠপোষকতা করতো সামহোয়ারইন ব্লগের লোকজন । এর প্রমান মিলেছে বহুবার । গেলোবছর পহেলা বৈশাখে রেটিং সিস্টেম চালু করার প্রথম দিনে দেখা গেলো মুক্তিযুদ্ধবিরোধী পোষ্টগুলো সর্ব্বোচ্চ রেটেড হয়ে ঝুলে আছে অথচ তখনো সাধারন ব্লগাররা রেটিং করা শুরু করেনি । এই পোষ্টগুলোকে রেটিং করেছিলো ব্লগের তৎকালীন ডেভেলপাররা । মুক্তিযুদ্ধকে হেয় করা পোষ্টগুলো প্রথম পাতার শোভাবর্ধন করে অথচ প্রতিরোধ পোষ্টগুলো কোন এক বিচিত্র কারনে প্রথম পাতা থেকে সরে যায় ।
সম্ভবতঃ ব্লগ কর্তৃপক্ষ ম্যাৎকার সর্বস্ব ছাগকুলকে ব্যাঘ্র ভেবেছিলো । যেহেতু বেনিয়ার কোন ধর্ম নেই ,যেখানে গ্রাহক বেশী সেখানেই সে শরীর বিকিয়ে দেয় তাই সামহোয়ার ঐ ছাগকুলের আস্ফালনকে পৃষ্ঠপোষকতার সিদ্ধান্ত নিয়েছিল ।
আর এইভাবে বাংলা ব্লগিং প্লাটফর্মের সবচেয়ে জনবহুল সাইটটি ধীরে ধীরে মারা যাচ্ছিলো । একটা সময় এই সাইট পুরোপুরি কোমায় চলে গিয়েছিলো । কোমা থেকে কোনভাবে বেঁচে উঠেছে,শেষপর্যন্ত ব্লগ কর্তৃপক্ষের বাস্তবতা অনুধাবনের ফলে । তারা শেষপর্যন্ত বুঝতে পেরেছে বাঘের ছাল গায়ে দিলে ও শেষপর্যন্ত ওগুলো ছাগলই, যতোই গাজোয়ারি করুক শেষপর্যন্ত দৌড় কিন্তু ঐ তিন আসনই ।
আর কর্তৃপক্ষের এই অনুধাবনের পেছনে কাজ করেছে দুটো ফ্যাক্টর । প্রথমতঃ সচলায়তনের জন্ম । নানামুখী চাপ ও সমালোচনা স্বত্বেও এই সাইটের বেশ ভালোভাবে টিকে যাওয়া ছিলো সামহোয়ারের জন্য একটা ওয়ার্নিং,মনোপলির দিন ফুরালো বলে ।
তবে সামহোয়ারকে শেষপর্যন্ত বাঁচিয়েছে যারা-তারা এ টিমের পাগলা কমরেডরাই । প্রতিরোধ যুদ্ধের দ্বিতীয় পর্যায়ের গুরুত্বপুর্ন দায়িত্ব পালন করেছে তারা । যুক্তি,প্রমান ও শোভনতার অস্ত্র দিয়ে যখন ঘাতক দালালদের ছানাপোনাদের ম্যাৎকার বন্ধ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল তখন এরাই এই অসম্ভবকে সম্ভব করেছে । খোঁয়াড় থেকে শুয়োর বেরিয়ে এসে যখন ঘরগেরস্থালিকে অপবিত্র করে তখন কাউকে না কাউকে দায়িত্ব নিয়ে শুয়োর তাড়া করতে হয়, তাড়া করতে গিয়ে শুয়োরের বাচ্চাকে শুয়োরের বাচ্চা বলেই গালি দিতে হয়, মায়াকোভস্কির কবিতা নয় বরং শক্তপায়ে লাথি দিয়েই শুয়োর তাড়াতে হয় ।
এই দায়িত্ব যারা নেয় তাদের ভূমিকা, দায়িত্ব না নেয়া দর্শককুলের কাছে সবসময় শ্লীল মনে নাও হতে পারে । কিচ্ছু করার নেই ঐ সব নপুসংস্কদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া । ‘গোলাম আজম মহান নেতা’ এর চেয়ে বেশী অশ্লীল শব্দমালা বাংলা ভাষায় আর কি হতে পারে? ‘মুক্তিযোদ্ধারা ও যুদ্ধাপরাধী’ এই কথার চেয়ে জঘন্য কোন গালি এই ভাষায় সৃষ্টি হতে পারে আর?
এই সব অশ্লীল উচ্চারন যারা করে আর যারা এই সব অশ্লীলদের সমব্যাথী হয় যে কোন প্রকারে, প্রিয় ব্লগারের তালিকায় এদেরকে যুক্ত করে,এদের সাথে সামাজিক সম্পর্ক বজায় রাখে -তারা কোন অধিকারে শ্লীলতা দাবী করে অন্যদের কাছ থেকে?
সকলে নবকুমার হয়না । কিন্তু কেউ না কেউ হয় । কেউ না কেউ হয় বলেই ঘোর দুঃসময়ে ও একচিলতে স্বপ্নদেখার সাহস অবশিষ্ট থাকে ।
সময়ের নবকুমারদের অভিনন্দন । এটিমের সকলের জন্য তিন উল্লাস ।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আরিফুর রহমান বলেছেন:
সময়ের নবকুমারদের অভিনন্দন । এটিমের সকলের জন্য তিন উল্লাস ।
বিষাক্ত মানুষ বলেছেন:
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ । একজন পুরনো ব্লগার এবং ননএটিম মেম্বার হিসেবে আপনার লেখাটা নতুন অনেকের ভাবনার রসদ দিবে ।
রন্টি চৌধুরী বলেছেন:
যেমন আমাকে রশদ দিলো।
মাহবুব সুমন বলেছেন:
ঠিকাছে
আরণ্যক যাযাবর বলেছেন:
বস, আমরা কেউ পাসওয়ার্ড ভুলি নাই।
ওয়েলকাম ব্যাক গুরু । এই র'ম আগুন লেখা এই পাড়ায় অনেকদিন কেউ লেখে নাই ।
অমিত বলেছেন:
ভিভা এটিম
জেনারেল বলেছেন:
বস জটিল লিখেছেন। থ্যাংকু
হোসেইন বলেছেন:
শুকরিয়া ।
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
অনেকদিন পর লিখলেন... সুন্দর..
বুমবুম বলেছেন:
এটিমের সকলের জন্য তিন উল্লাস ।
আলো বলেছেন:
এটিমের সকলের জন্য তিন উল্লাস ।
আপনাদের উপরে অভিমান যে নাই তা বলব না, কারণ এক চরম দু:সময়ে আপনারা চলে গেছিলেন, যদিও আমার মতে সেটা যাবার সঠিক সময় ছিল না। সেই ফাঁকা গোলপোস্ট তখন এটিম আর সমমনা কজন মিলেই ঠেকাইয়া রাখছিল।
সচলায়তনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং এও অনুরোধ করি এখানেও মাঝে মাঝে লিখেন।
ধন্যবাদ।
নগর বাউল বলেছেন:
সময়ের নবকুমারদের অভিনন্দন । এটিমের সকলের জন্য তিন উল্লাস ।
হাসিব মাহমুদ বলেছেন:
ভিভা এটিম
লাল মিয়া বলেছেন:
বছরে অন্তত একটা পোস্ট দিয়েন। সামুব্লগ বুঝবো তারা কি হারাইছে।
মনিটর বলেছেন:
লাল মিয়া বলেছেন: বছরে অন্তত একটা পোস্ট দিয়েন। সামুব্লগ বুঝবো তারা কি হারাইছে।
রাশেদ বলেছেন:
মনিটর বলেছেন: লাল মিয়া বলেছেন: বছরে অন্তত একটা পোস্ট দিয়েন। সামুব্লগ বুঝবো তারা কি হারাইছে।
মেসবাহ য়াযাদ বলেছেন:
মোরশেদ, পৃথিবীর যে প্রান্তেই থাকিস- আমরা তো এক আত্নাই !! সব সময় ভালো থাকার প্রয়োজন নেই। বেশীরভাগ সময় ভালো থাকলেই হবে...
অরুনাভ বলেছেন:
সময়ের নবকুমারদের অভিনন্দন । এটিমের সকলের জন্য তিন উল্লাস.........
মুখফোড় বলেছেন:
"এ-টিম আসিয়া এমন প্যাঁদানি
দিলো ছাগুদের গায়
কাঁদুনি গাহিয়া লাদুনির দল
তফাৎ হঠিয়া যায়।"
জন্মদিনের আশিস জানাই, এ-টীম তোমায় সেলাম
ছাগুর পাঁঠীর সানডে মানডে কোলোজ দেখিয়া গেলাম।
বোধিস্বত্ত বলেছেন:
পেলাচ
হাসিব মাহমুদ বলেছেন:
বহুদ্দিন পর মুখারে দেইখা ভাল্লাগলো
সিন-লাম-মীম বলেছেন:
সময়ের নবকুমারদের অভিনন্দন
বোলারস ব্যাকড্রাইভ বলেছেন:
ঠিকাছে
এই জায়গায় আইসা মনে হইলো অনেক সিদ্ধান্তমূলক হইতেছেন...সচলায়তনের জন্ম নিয়া ভাইবা সামহোয়্যার তাগো মুক্তিযুদ্ধবিরোধী নীতিগত অবস্থান থেইকা সইরা আসছে এইটা ভাবতে কষ্টই হইলো...সচলায়তন একটা ক্লোজ্ড কমিউনিটি সাইট, আর সামহোয়্যারে প্রতিদিন নামে বেনামে বহুত রেজিস্ট্রেশান হয়...সচলায়তন সংগঠকরা ঠিক করেন কারে রাখা হবে কারে হবে না...সামহোয়্যারে সেইরম কর্তৃপক্ষ মনে হয় না আছে...সামহোয়্যারের অমনোযোগিতা আছে, অজ্ঞানতা আছে কিন্তু তার অবয়ব আর বিস্তৃতি দিয়া সে সচলায়তনের চাইতে অনেক আগাইয়াই থাকে...সচলায়তনের জন্ম বা ভালো লেখকের অভাব সামহোয়্যারের মূল পুঁজি না কখনোই...তার পুঁজি একটাই, সেইটা হইলো সংখ্যা...হিটের সংখ্যা, ইউজারের সংখ্যা...
লেখক বলেছেন: এই দীর্ঘ লেখার মধ্যে সাড়ে চার লাইন একেবারে বোল্ড করে মনোযোগ দেয়ার জন্য ভাস্করকে ধন্যবাদ ।
তবে কথা হলো এই, এই লেখাকে 'সামহোয়ার নীতিমালায় সচলায়তনের প্রভাব' কিংবা 'সামহোয়ার ও সচলায়তনের একটি গুন ও আংগিকগত তুলনা'- এরকম কিছু মনে হলে সেটা আমার লেখার দুর্বলতা ।
সিদ্ধান্তমুলক হইনি, ঘটনা ও সময়ের পরম্পরা থেকে অনুসিদ্ধান্ত তৈরী করেছি মাত্র । তার আগের একবছর ধরে যে যৌক্তিক ও বুদ্ধিবৃত্তিক দ্বন্ধ চলছিলো সামহোয়ারে,সেখানে আপনি ও একেবারে সামনের কাতারের কমরেড ছিলেন । কিছু কি বদলানো গিয়েছিলো? ছাগুদের কথা বলছিনা, জোর দাবী দাওয়া হাজারো যুক্তি প্রমান দেখিয়ে কর্তৃপক্ষের ঘুম কি আমরা ভাংগাতে পেরেছিলাম ?
আপনার এই কথাটা আমিই বলেছি, সামহোয়ারের কোন এথিক্স নেই, তারা স্রেফ বেনিয়াগিরি করে,ইউজার হিট এইসব দেখে । এটা ভালো না খারাপ সে আলোচনা এখানে প্রাসংগিক নয় । গত একবছরে সচলায়তনের জন্ম হয়েছে, সংখ্যায় সামান্য হলে ও বাংলা ব্লগিং এর কিছু ইউজারকে সে টানতে পেরেছে, জন্ম হয়েছে আমার ব্লগ এর, আরো নতুন নতুন ব্লগ সাইটের জন্ম হবে; এই নতুন নতুন সাইটগুলোতে একজন দুজন করে ও যদি ইউজার যায়, গেলো তো?
এই নতুন সাইটগুলোর বিষয়ে যদি সামহোয়ার কনসার্ন না থাকে, যদি না ভাবে - কেনো লোকজন এখানে পরিচ্ছন্ন ব্লগিং না করে অন্য কোথাও করছে? কেনো এই সাইট এতো ইউজার থাকা স্বত্বে ও কোন পজিটিভ ইমেজ গড়তে পারছেনা -তাহলে তো ধরে নিতে হবে এরা বানিজ্যের কিছুই শিখেনি এখনো ।
আর খেয়াল করেন, সচলায়তন প্রসংগ আমি খুব সচেতন ভাবেই কম ফোকাসে রেখেছি । গত একবছরে সামহোয়ার নীতিমালায় যদি কোন পরিবর্তন এসে থাকে তার সিংহভাগ কৃতিত্ব দিয়েছি এটিমের কমরেড দের । এরাই প্রমান করেছে এন্টি-লিবারেশন ব্লগাররা আসলে হাতে গোনা । এটিমের সাহসী প্রতিরোধের কারনে সাধারন ব্লগাররা ও এসবের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ।
ব্লগ কর্তৃপক্ষ যদি অন্ধ না হয় তাহলে এইসব ফ্যাক্টরগুলো সম্মিলিতভাবে তাদের নীতিমালায় প্রভাব ফেলার সম্ভাবনা তৈরী করতে পারে । এই সম্ভাবনার কথা অনুমান করা যেতে পারে ম্যাট্রিক্সের অনেক বাইরে থেকে ও ।
কিন্তু নতুন ব্লগ সাইটের জন্ম ও ভালো ভাবে টিকে থাকা যে এই সাইটের কর্তৃপক্ষকে একটু ও ভাবায়নি-সেটা জোর গলায় দাবী করার মতো ঘনিষ্ঠতা সামহোয়ারের সাথে আমার কোনদিন ছিলোনা ।
আপনি তাদের রীতিনীতি এবং প্রভাবক সমুহ বিষয়ে অবগত হতেই পারেন, সেক্ষেত্রে আপনার দেয়া তথ্যই সত্য বলে গৃহীত হবে ।
ভালো থাকুন । শুভ কামনা ।।
বাংলা ব্লগিং এর শতফুল ফুটুক ।
ভালো থাকুন সবাই সর্বাবস্থায় ।।
অমি রহমান পিয়াল বলেছেন:
এই লেখাটা মিস করার জন্য লজ্জিত লজ্জিত লজ্জিত। লাল সেলাম কমরেড।
অমি রহমান পিয়াল বলেছেন:
বস্তুতঃ ফলাফল নির্ধারিত হয়ে গেছে ৭১ এর ডিসেম্বরের ১৬ তারিখেই ।সেদিন থেকে প্রতিদিনই ঘাতক দালাল ও তাদের ছানাপোনারা এক পরাজিত শক্তি মাত্র । এরা পরাজিত যুদ্ধের মাঠে, এরা পরাজিত যুক্তি-তর্কের টেবিলে,এরা পরাজিত বাস্তবতায়,এরা পরাজিত ভার্চুয়াল জগতে । পরাজিত বলেই এরা এতো শঠ,এতো নৃশংস ।
বেশ্যার তবু লজ্জা থাকে এদের থাকেনা কিছুই তাই যুক্তিতর্কে,প্রামান্য দলিলে টিকতে না পারলেও এদের ম্যাৎকার থামেনা,থামানো যায়না শোভন প্রক্রিয়ায় ।
স্ট্যানলি কুবরিক বলেছেন:
তবে সামহোয়ারকে শেষপর্যন্ত বাঁচিয়েছে যারা-তারা এ টিমের পাগলা কমরেডরাই । প্রতিরোধ যুদ্ধের দ্বিতীয় পর্যায়ের গুরুত্বপুর্ন দায়িত্ব পালন করেছে তারা । যুক্তি,প্রমান ও শোভনতার অস্ত্র দিয়ে যখন ঘাতক দালালদের ছানাপোনাদের ম্যাৎকার বন্ধ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল তখন এরাই এই অসম্ভবকে সম্ভব করেছে । খোঁয়াড় থেকে শুয়োর বেরিয়ে এসে যখন ঘরগেরস্থালিকে অপবিত্র করে তখন কাউকে না কাউকে দায়িত্ব নিয়ে শুয়োর তাড়া করতে হয়, তাড়া করতে গিয়ে শুয়োরের বাচ্চাকে শুয়োরের বাচ্চা বলেই গালি দিতে হয়, মায়াকোভস্কির কবিতা নয় বরং শক্তপায়ে লাথি দিয়েই শুয়োর তাড়াতে হয় ।এই দায়িত্ব যারা নেয় তাদের ভূমিকা, দায়িত্ব না নেয়া দর্শককুলের কাছে সবসময় শ্লীল মনে নাও হতে পারে । কিচ্ছু করার নেই ঐ সব নপুসংস্কদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া । ‘গোলাম আজম মহান নেতা’ এর চেয়ে বেশী অশ্লীল শব্দমালা বাংলা ভাষায় আর কি হতে পারে? ‘মুক্তিযোদ্ধারা ও যুদ্ধাপরাধী’ এই কথার চেয়ে জঘন্য কোন গালি এই ভাষায় সৃষ্টি হতে পারে আর?
চাক্ষিক বলেছেন:
ইতিহাসমূলক এ লেখার জন্য লেখককে অভিনন্দন। প্রিয় পোস্ট করে রাখলাম।
বিডি আইডল বলেছেন:
বিষাক্ত মানুষ বলেছেন: আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ । একজন পুরনো ব্লগার এবং ননএটিম মেম্বার হিসেবে আপনার লেখাটা নতুন অনেকের ভাবনার রসদ দিবে সহমত
নুরুল কবির বলেছেন:
এটিম জিন্দাবাদ
পাগল রাজা বলেছেন:
হ
লাল মিয়া বলেছেন:
ছাগল রাজা কিমুনাচো?
কঁাকন বলেছেন:
ভিভা এ-টিম
বিষাক্ত আলো বলেছেন:
+ রেটিং করে গেলাম।
হাসান মাহবুব বলেছেন:
ঠেলা।
বোলারস ব্যাকড্রাইভ বলেছেন:
ঠেলা
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন:
দাদাঘুরে আসবেন সময় হলে আমার ঘর। আমার লেখা নিয়ে আপনার মন্তব্যের প্রতাশা রইলো। শুভকামনা।
Click This Link
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
ধন্যবাদ আরিফ ভাই । http://www.amarblog.com এ এই লেখার লিংক দেয়ার জন্য । এমন একটা লেখা আমি কেমনে মিস করলাম ? ইতিহাস কথা বলে???
ভিভা এটিম । স্যালুট কমরেড ।
মুক্ত বয়ান বলেছেন:
এ টিম এখন ঘুমাই গেছে। আমরা পাই নাই। তাও এটিমের সবচেয়ে বড় সার্থকতা.. সবার মাঝে ছাগুবিরোধী চেতনা ছড়িয়ে দেওয়া।
এ টিমরে মিস্করি।
নাজমুল আহমেদ বলেছেন:
ভিভা এটিম
অন্যরকম বলেছেন:
ঠেলা!
আলমগীর কুমকুম বলেছেন:
ঠেলা!
স্বপ্নকথক বলেছেন:
ঠেলা!
হাসান মাহবুব বলেছেন:
ভিভা এটিম!
রাজসোহান বলেছেন:
এএএএএএএএএএএএএএএ টিম
শয়তান বলেছেন:
ঠেলা
মনজুর রনি বলেছেন:
ঠেলা
আবদুল্লাহ আল জাফর মালেক বলেছেন:
ঠেলা
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















