ইউরোপে জাল নোটের ছড়াছড়ি...
০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জাল ইউরো সর্ম্পকে তেমন কোন ধারণা ছিলনা। এই মাস থেকে সাইবার ক্যাফে চালাচ্ছি। কাষ্টমার ৫০ ইউরোর নোট দিয়ে কার্ড কিনল, আমিও কার্ড বাবদ কেঁটে বাকিটা ফেরত দিলাম। আসল কি নকল সেটি যাচাই করার সময় পাইনি। বিষয়টি আমার মাথায়ও আসেনি। ইউরো জমা দেয়ার পর রাতে ফোন আসল দুইটি জাল ৫০ ইউরোর নোট দিয়েছি। শুনে আমি হতবাক। পরদিন সেই নোট দোকানে আনার পর ভালভাবে দেখলাম।
যাদের ইউরো নিয়ে তেমন ঘাটাঘাটি করার অভ্যাস নেই তাদের এই নোট দিলে ধরতে পারবে না। কাজটা নিখুতভাবে করা। এমনকি ইউরোর ভেতরের ছাপ পর্যন্ত দেয়া আছে। যেখানে গড়মিল...
আলোতে নাড়াচাড়া করলে সংখ্যার রঙ পরিবর্তন হয় এবং আসল নোটের ভিতরে কালো সুতার মধ্যে কত ইউরো সেটি স্পষ্ট করে লেখা থাকে। যা নকলের মধ্যে অস্পষ্ট। নকল নোট হাতে নিলে একটু খসখসে ভাব থাকে আর আসল নোট মসৃণ। অন্যান্য ছাপগুলো জাল নোটের মধ্যে আছে। অবশ্য চেকার মেশিনে দিলে নকল ইউরো ধরা পড়ে। কিন্তু ইউরো না চিনলে মেশিন নিয়ে চলাচল করা তো সম্ভব নয়।
উপরে যে ৫০ ইউরোর ছবি দেখছেন সেটি একটি জাল নোট। ভুলবশত গতকাল আরেকটি জাল নোট ক্যাশে চলে এসেছে। ইতিমধ্যে নকল নোট চেক করার মেশিন কেনা হয়েছে। তবুও প্রতিদিন জাল ৫০, ১০০ ইউরোর নোট পাচ্ছি। ইউরোপ জুড়ে নকল ইউরোর ছড়াছড়ি। কেউ না চিনে নিয়ে নিলে মাথায় হাত দেয়া ছাড়া কোন উপায় থাকেনা।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন