এটা কোন সন্মানজনক বিদায় নয়!!!!
আমরা যারা দেশের বাইরে থাকি তারা জানি ডঃ মোহাম্মদ ইউনুস কি? ফ্রান্সের বিখ্যাত ভেউলিয়া কোম্পানীর আমন্ত্রনে ২৭ শে এপ্রিল মোহাম্মদ ইউনুস সোস্যাল বিজনেস কনফারেন্স এবং তাঁর বই প্রকাশনা উপলক্ষে প্যারিসে এসেছিলেন। পরদিন প্যারিসে লুভর মিউজিয়ামের কাগোজেল হলের আরেকটি কনফারেন্সে উনার সাথে দেখা করার সু্যোগ হয়েছিল।
সেখানে হাজার হাজার ফরাসীর মাঝে আমরা মাত্র ৫ জন বাঙালী ছিলাম। ডঃ মোহাম্মদ ইউনুস যখন বক্তব্য দেয়ার জন্য স্টেজে উঠল তখন হল ভর্তি কয়েক হাজার ফরাসী সবাই দাঁড়িয়ে গেল। এমন দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা যায়না। এরকম সন্মান আর কোন বাংলাদেশীর জীবনে আসেনি।
এরপর ডঃ ইউনুস সোস্যাল বিজনেস এর উপর ২৫ মিনিট বক্তব্য রাখেন। একপর্যায়ে তিনি গ্রামীন ব্যাংক এবং সরকারের সাথে সুষ্ঠ সমাধান হবে বলে আশা প্রকাশ করেছিলেন। কিন্তু সেটা আর হলোনা...
ইউরোপের বিভিন্ন দেশে মোহাম্মদ ইউনুসের জন্য মানববন্ধন হয়েছিল...
কিন্তু সরকারের এমন আচরনে কি রায় হবে সেটা আগে থেকেই অনুমান করা গিয়েছিল এবং সেটাই সত্যি হলো...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


