বছরের একটি দিনকে মিউজিক ডে হিসাবে পালনের ধারণাটি প্রথম মাথায় আসে যুক্তরাষ্ট্রের মিউজিশিয়ান Joel Cohen ফ্রান্সের রেডিও তে কাজ করার সময়। তিনি প্রস্তাব করেন সামারের একটি দিন মিউজিক ডে হিসাবে পালন করার আর সেই প্রস্তাবটি গ্রহণ করেন ফরাসী মিউজিক ও ডান্স পরিচালক Maurice Fleuret এবং তিনি ফ্রান্সের সাংস্কৃতিক মন্ত্রনালয়ের সহায়তায় ১৯৮১ সালে মিউজিক ডে পালনের ব্যাপারে কাজ করেন।
ফরাসী ভাষায় (Fête de la Musique) ফেত দো লা মিউজিক বা ‘মিউজিক ডে’ প্রতি বছর ২১শে জুন পালিত হয়। ১৯৮২ সালের ২১শে জুন ফ্রান্সে শুরু হওয়া এই দিবসটি বর্তমানে আর্ন্তজাতিকভাবে পৃথিবীর শতাধিক দেশের বিভিন্ন শহরে একটি বৃহৎ আর্ন্তজাতিক মিউজিক ইভেন্ট হিসাবে উদযাপিত হচ্ছে।
ফ্রান্সের ঐতিহাসিক স্থানগুলো থেকে শুরু করে বিভিন্ন রাস্থায় ওপেন কনসার্টগুলো হয় এবং সেখানে ফরাসীরা ছাড়াও বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী শিল্পীরা এই দিন গান পরিবেশন করেন।
হাজার থেকে লক্ষ লক্ষ মানুষ রাস্থায় নেমে নেচে-গেয়ে আনন্দ উল্লাস করে।
অন্যদিকে গত ৪ বছর থেকে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশীরা 'ফেত দো লা মিউজিক' পালন করে আসছে। প্যারিসের বাংলাদেশ স্কয়ার খ্যাত গার দো লিষ্ট সহ ৩টি স্থানে ফ্রান্সের বাংলাদেশীরা এবছর মিউজিক ডে উদযাপন করেছে।
পপ গুরু আজম খানকে উৎসর্গকৃত এবারের মিউজিক ডে’তে বাংলাদেশের পথিক নবী, ইংল্যান্ড থেকে আগত কায়া, প্যারিসের ব্যান্ড পথিক এবং ক্ষ্যাপ সহ স্থানীয় শিল্পীদের পরিবেশনার মাধ্যমে প্যারিসের বাংলাদেশীরা দিবসটি উদযাপন করেন।
‘ফেত দো লা মিউজিক’ দিনটি ইতিমধ্যে ফ্রান্সের একটি জাতীয় ফেষ্টিভালে পরিণত হয়েছে। অচিরেই ২১শে জুনকে ইন্টারন্যাশনাল মিউজিক ডে হিসাবে ঘোষিত হতে পারে।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১১ ভোর ৫:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


