somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হাশেম
জন্মভূমির সাথে কখনোই বন্ধন ছিন্ন করা যায়না। দূরে চলে আসলেও নাড়ির টানে আবার ফিরে যেতে ইচ্ছে করে, ভালো থেকো প্রিয় বাংলাদেশ (দেশে যখন ছিলাম কাজ করেছি বিদেশীদের সাথে মাল্টিন্যাশনাল কোম্পানীতে, বর্তমানে প্যারিসে, সংবাদকর্মী) hasem7@জিমেইল.কম ফেসবুক.কম/hasem

লিবিয়ার পলাতক নেতা গাদ্দাফীর স্ত্রী ফাতিয়া খালেদ এর ইমেইল ✉

০৯ ই অক্টোবর, ২০১১ রাত ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেইলটি পড়ে টাসকি খাইলাম! /:) ইমেইলের বিষয়টি অনুবাদ করলাম:
আমি লিবিয়ার নেতার স্ত্রী ফাতিয়া খালেদ গাদ্দাফী। আমরা পরষ্পরের সাথে পরিচিত হই ১৯৭১ সালে যখন গাদ্দাফি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয় আর আমি ছিলাম সেই হাসপাতালের নার্স। ঐ বছরই আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই এবং আমাদের ৬ টি ছেলে এবং ১ টি কন্যা সন্তান রয়েছে।

আপনি হয়তো অবগত আছেন যে, বর্তমানে আমার স্বামীর প্রশাসন লিবিয়ার বিদ্রোহীদের দ্বারা কঠিন অবস্থার মুখে রয়েছে। আমি এবং পরিবারের ৩ সদস্য আমাদের পরিচিত এক গোপন প্রদেশে সকলের অগোচরে প্রয়োজনীয় জিনিষপত্র সহ লুকায়িত অবস্থায় রয়েছি। এই মুহুর্তে আমাদের ভ্রমন নিরাপদ নয়।
বর্তমানে আমি এবং আমার সম্পূর্ন পরিবার, কিভাবে যে বলি! আমাদের পরিবারের শেষ অবলম্বন ২০ মিলিয়ন ইউ.এস ডলার আপনাকে স্থানান্তর করতে তৈরি। আশা করি আমার দেশে রাজনৈতিক গোলযোগ অনিস্পন্ন হওয়া পর্যন্ত আপনি এই টাকা আপনার দেশে ভাল কোন ব্যবসায় বিনিয়োগ করবেন। দয়া করে আপনি যদি এই টাকা গ্রহন করতে আগ্রহী হোন, বর্তমানে টাকাগুলো আফ্রিকায় একটি ব্যাংকের একাউন্টে রয়েছে। উল্লেখিত টাকাগুলো সফলভাবে আপনার একাউন্টে স্থানান্তর প্রক্রিয়ার পর ৩০ ভাগ পাবেন আপনি। এরপর আমার ছেলে 'আলা' আপনার দেশে গিয়ে অবিলম্বে আপনার সহয়োগীতায় ব্যবসা শুরু করবে তাতে আমরা বর্তমান বৃষ্টি বিঘ্নিত দিনগুলো থেকে মুক্তি পাবো।
নিচের লিংকে গেলে আপনি এসম্পর্কিত কিছু তথ্য পাবেন।

আমি আপনাকে আমার ব্যাংক একাউন্ট, অফিসারের নাম্বার দেব। আপনি যখন আগ্রহ প্রকাশ করবেন তখন প্রয়োজনীয় কাগজপত্র, পাউয়ার অব এর্টোনী, তহবিলের নিরাপত্তা বিষয়ে ব্যাংক অফিসার আপনাকে সহায়তা করবে। আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে, সম্পূর্ন প্রক্রিয়াটি বৈধভাবে সম্পন্ন হবে এবং শতভাগ ঝুকিমুক্ত, এতে কোন আইনী জটিলতার সম্ভাবনা থাকবেনা। দয়া করে আমার পরিবারকে আপনি সহযোগীতা করুন। আপনার নাম, ঠিকানা, বয়স, পদবী, ফোন নাম্বার জানিয়ে উত্তর দিন এই ঠিকানায়- [email protected]
ধন্যবাদান্তে- ফাতিয়া খালেদ গাদ্দাফি।


মূলত এটি একটি ভূয়া ইমেইল। হয়তো আরো অনেকের কাছে গিয়ে থাকতে পারে। এর আগে মিলিয়ন ডলার পুরস্কার প্রাপ্তির কথা জানিয়ে ইমেইল এসেছিল, অনেকে বিশ্বাস করে এসব ইমেইলের উত্তর দিয়েছেন। তারপর বলবে মানি ট্রান্সফারের জন্য আপনি কিছু খরচ পাঠান আর এভাবে মানুষের কাছ থেকে হাতিয়ে নিবে সঞ্চিত অর্থ।
অতএব সাবধান। নিত্য নতুন ঘটনাকে পুজি করে এধরনের ইমেইল আসলে উত্তর না দেয়াটাই শ্রেয় মনে করি। অতি লোভে পড়ে অথবা আবেগ প্রবন হয়ে যেন নিজের টাকা পয়সা হারাতে না হয় তাই বিষয়টা শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১১ ভোর ৫:২০
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×