somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবা দিবসে হাবা হইয়া গেলাম :|

২০ শে জুন, ২০১১ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কালকে দুপুরে কাজীপাড়া ওভার ব্রীজ দিয়ে তড়িঘড়ি করে রাস্তা পার হইতেছিলাম, আচমকা কে যেন আমার পা ধইরা ফালাইলো। আমি রীতিমত ফাল দিয়া উঠলাম।
যতদূর মন পড়ে কেউ আমার কাছে এমন কোন অন্যায় করে নাই যে পা ধইরা মাফ চাইব। ১০ নাম্বার ওভার ব্রীজের উপর কয়েকটা বাচ্চা এইরকম শিকারের আশায় থাকে, ২/১ টাকা দিলেই ছাইড়া দেয়। কিন্তু আমি যার পাল্লায় পড়লাম তিনি একজন বাবা, যেই সেই বাবা না আপাদমস্তক ছালা দিয়া মোড়ানো "ছালা বাবা"।:-*

আমি এক দিকে টানি, বাবায় টানে আরেক দিকে, ইশারায় দুই আঙ্গুল দিয়া ভি চিহ্ন দেখাইলো। আমি মনে মনে কইলাম হ বাবা আপনে জিতছেন। এইবার ছাড়েন। পিছন থেইকা ২/৪ জন মজা লইতেছিল, একজন কইল ২ টাকা দিয়া দেন। মানি ব্যাগ বাইর করতে যাইয়া যা নজরে পড়ল তাতে আতঙ্কে আমার হাত পা জইমা গেল।
দেখলাম ৩টা হিজড়া এইদিকেই আসতেছে।

মনে মনে ভাবলাম- আহা! বাবা আর হিজড়া'র কর্মকান্ডের কি অপূর্ব সেতুবন্ধন। একজন আপদে ধইরা রাখছে, আরেক আপদ এইদিকেই আসতেছে। /:)
টাকা বাইর করতে করতে এক্কবারে কাছে আইসা গেল, একজন কইল "ওই বুইড়া ছাড়বি না"
২য় জনঃ দে, ওরে দুই টাকা দে।
আমি তাড়াতাড়ি দুই টাকা দিয়া দিলাম।
১ম জনঃ এইবার আমারে ২০ টেকা দে।

আমি কইলাম কেন তোমাদেরকে টাকা দিব?
৩য় জনঃ না দিলে এক্কেরে চুম্মা দিয়া দিমু। :-/
(হায় আল্লাহ কয় কি, হে আল্লাহ ব্রীজ ফাক কইরা দাও আমি আসমানে উইঠা যাই):-*
এই কথা শুইনা প্রায় কাইন্দা দিছিলাম রে ভাই। তাড়াতাড়ি ২০ টাকা দিলাম। হারামির বাচ্চার তাও যাইতে দিব না। কয় দেখি, মানিব্যাগে আর কি আছে। তোর বঊ এর ছবি দেখি।

প্রায় ধাক্কা দিয়া আর উইড়া উইড়া ব্রীজ থেইকা নামলাম। কোন মতে একটা রিকশা ধইরা বাসার দিকে পালাইলাম।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১১ দুপুর ১:০১
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×