somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাংস্কৃতিক আগ্রাসনে এখন আমাদের নিজস্ব সংস্কৃতিই অনেকের কাছে আন-স্মার্ট(!!)হয়ে যাচ্ছে!!!

২৫ শে আগস্ট, ২০১১ রাত ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা এমন একটি সময়ে প্রবেশ করতে যাচ্ছি সেখানে আমাদের সংস্কৃতি আর পশ্চিমা/(হালের ইন্ডিয়ান) লাইফ স্টাইল এর মিশ্রনের একটি প্রসব বেদনা চলছে। আমাদের দেশের উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বা কিছু কিছু ক্ষেত্রে মধ্যবিত্ত শ্রেনীর বিশেষ করে মহিলা আর মেয়েদের বিনোদনের প্রধান মাধ্যম হয়ে গেছে বিভিন্ন ইন্ডিয়ান টিভি চ্যানেলের সিরিয়াল গুলো। আর এসব সিরিয়ালের মূল উপজীব্য বিষয় হলো.............তথাকথিত পরকীয়া!!! এসব সিরিয়ালের বিষয়বস্তু কোন ভাবেই আমাদের সামাজিক বা সাংস্কৃতিক রীতিনীতির সাথে খাপ খায় না। এসবের প্রভাব যে আমাদের সমাজে ভালো ভাবেই পড়ছে পত্র পত্রিকা খুললেই বুঝা যায়। আর আমাদের বাঙগালীদের একটা স্বভাবতো আমরা জানি যে, আমারা কোন কাজ থেকে ভালোটা গ্রহণ না করে খারাপটাই বেশী অনুসরণ করি। পৃথিবীর উন্নত দেশগুলো তাদের সংস্কৃতির বিকাশে প্রচুর অর্থ ব্যয় করে আর আমাদের মত অভাগারা নিজেদের সংস্কৃতি আর ঐতিহ্যকে মনে করি পুরাতন আর ওদেরটাকেই মনে করি আসল ও যুগোপুযোগী। আর যারা ঐ বিদেশী স্টাইল অনুসরণ না করে তাদেরকে বলা হয় আন-স্মার্ট। একটা গানের কথা মনে পড়ছে... আলতা শাড়ী পরিলে মনে পরে যায় একদিন বাঙ্গালী ছিলাম রে...... তার মানে আজ আর আমরা বাঙ্গালী নই। আন-স্মার্ট হওয়ার ভয়ে কেউ আলতা শাড়ি পরতে চায় না।
একদিন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বসে তিন বন্ধু মিলে চটপটি খাচ্ছিলাম। একই দোকানে আরো তিনটি মেয়ে(মনে হয় ওরা একি ক্লাসে পড়ে) চটপটি খাচ্ছিল। তাদের কথা বার্তা শুনে যেটা বুঝা গেল তা হলো তাদের এক বান্ধবিকে ওরা জিন্স প্যান্ট আর ফতোয়া কিনতে পরামর্শ দিয়েছিল কিন্তু মেয়েটি তা না কিনে জামা (ত্রি-পিছ) কিনেছে। তাই তাদের বান্ধবিকে তারা Agriculture বলছে। Agriculture বলতে যে ক্ষেত বুঝায় তখন আমি বুঝিনি, আমি ভেবেছিলাম মনে হয় গ্রামের কৃষক ফ্যামিলির মেয়ে তাই এরকম বলছে। পরে এক বন্ধু বললো যে এই টার্মটা যারা আন-স্মার্ট (!!) তাদের জন্য ব্যবহৃত হয়। এখন প্রশ্ন হলো তাদের এই বান্ধবী যদি কথা মত জিন্স প্যান্ট আর ফতোয়া কিনতো তাহলে কি সে স্মার্ট হয়ে যেত!! স্মার্ট এর অনেক সংজ্ঞা অনেক elaboration হয়তো আমরা অনেকেই পড়েছি। আসলে জিনিসটা যে কি আজো বুঝিনি! সাংস্কৃতিক আগ্রাসনে এখন আমাদের নিজস্ব সংস্কৃতিই আন-স্মার্ট(!!)হয়ে যাচ্ছে!!
অবস্থা দেখে মনে হচ্ছে একটা ককটেল সংস্কৃতি প্রসব হতে যাচ্ছে। কেউ কেউ রাতারাতি স্মার্ট বনে যেতে চাচ্ছে!! তথাকথিত স্মার্টদের বলি ...একটু সময় লাগবে; হাজার বছরের সংস্কার ত্যাগ করা এত সহজে কি হবে!!!
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×