somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাটোরে আওয়ামীলীগ ও যুবলীগের হামলায় উপজেলা চেয়ারম্যান নিহত, চার সাংবাদিক সহ আহত চল্লিশ জন

০৮ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাটোরের বনপাড়ায় বিএনপির পূর্ব নির্ধারিত জনসভা উপলক্ষে শুক্রবার আয়োজিত মিছিলে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র হামলায় উপজেলা চেয়ারম্যান সানাউল্লা নূর বাবু নিহত, চার সাংবাদিক সহ আহত চল্লিশ। আহত সাংবাদিকদের ক্যামেরা ভাংচুর ও ছিনতাই করা হয়েছে। তারা এখন নাটোর সদর হাসপাতালে চিকিৎসারত।


শুক্রবার সকাল ১১টার দিকে বনপাড়া পৌর বিএনপির উদ্যোগে মাস ব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভার আয়োজন করে। সভায় সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর আগমণ উপলক্ষে উপজেলা চেয়ারম্যান ও বনপাড়া পৌর বিএনপির সভাপতি সানাউল্লা নুর বাবুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বনপাড়া বাজারে আসলে আগে থেকেই প্রস্তুত থাকা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের নেতা অধ্যাপক জাকির হোসেনের নেতৃত্বে লাঠি-সোটা ও বিভিন্ন আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে অপর একটি মিছিল নিয়ে আক্রমণ করে। এ সময় বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বনপাড়া পৌর বিএনপির সভাপতি সানাউল্লা নূর বাবু গুরুতর আহতে হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত চেয়ারম্যান সানাউল্লা নূর বাবু


এসময় সন্ত্রাসীদের হামলায় আরো ৪০ জন আহত হয়। নাটোর থেকে ঘটনাস্থলে ছবি তুলতে গেলে ডেসটিনি ও বাংলার চোখের নাটোর জেলা প্রতিনিধি শেখ তোফাজ্জ্বল হোসেন, বাংলাদেশ প্রতিদিনের নাটোর জেলা প্রতিনিধি নাসিম উদ্দিন, দিগন্ত টিভির ক্যামেরাম্যান লিমন হোসেন ও এটিএন বাংলার ক্যামেরাম্যান রানা আহম্মেদের উপর এ সব সশস্ত্র কর্মীরা হামলা করে। এতে ডেসটিনি ও বাংলার চোখের নাটোর জেলা প্রতিনিধি শেখ তোফাজ্জ্বল হোসেনের ডান পা ভেঙ্গে যায় এবং বাম হাত গুরুতর ভাবে জখম হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে বাংলাদেশ প্রতিদিনের নাটোর জেলা প্রতিনিধি নাসিম উদ্দিন ও এটিএন বাংলার ক্যামেরাম্যান রানা আহম্মেদের মাথা ফেটে যায়। দিগন্ত টিভির ক্যামেরাম্যান লিমন হোসেনকে লাঠি দিয়ে পেটানো হয়।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১০ সকাল ৮:৪৪
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×