ইমাম প্রশিক্ষণ অনুষ্ঠানে অশ্লীল নৃত্য পরিবেশনের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের বিরুদ্ধে চট্টগ্রাম
আদালতে দায়েরকৃত মামলা বিকেলে খারিজ করে দিয়েছে আদালত। আইনজীবী মোরশেদুর রহমান চৌধুরী রোকন রোববার দুপুরে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াছমিনের আদালতে এ মামলা দায়ের করেন। আদালত মামলা আমলে নিয়ে আগামী ১০ জানুয়ারি মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালকে আদালতে হাজির হতে সমন জারি করেন। বাদীর আইনজীবীরা জানান, ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াছমিন মামলাটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির মৌখিক নির্দেশ দেন। পরে বিকেলে তিনি সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে পূর্ব অনুমতির প্রয়োজন রয়েছে মন্তব্য করে মামলাটি খারিজ করে দেন। বাদীপক্ষে আদালতে উপস্থিত ছিলেন সাবেক পিপি এডভোকেট আব্দুস সাত্তার, এনামুল হকসহ কয়েকজন আইনজীবী।
এডভোকেট আবদুস সাত্তার এ প্রসঙ্গে বলেন, আদালত দুপুরে মামলাটি আমলে নিয়ে আসামিকে হাজির হওয়ার মৌখিক সমন জারি করেন। পরে বিকেলে তিনি লিখিত আদেশে উল্লেখ করেন, সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে হলে পূর্ব অনুমতির প্রয়োজন। তা না থাকায় মামলাটি খারিজ করা হলো। এডভোকেট সাত্তার বলেন, সকালে একরকম আদেশ দিয়ে বিকেলে অন্যরকম আদেশ দেয়া হয়েছে। এর বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।
অপর দিকের নিজামী-মুজাহিদ সহ কয়েক জন জমায়াত নেতার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার একটি মামলায় তাদের গ্রেফতার করে ৫ মাস আটক রাখা হয়েছে। যদিও তাদের এই অভিযোগর সত্যতা কতটুকু তা প্রশ্নবিদ্ধ।
ইসলামের সাথে সাংঘর্ষিক নিত্য পরিবেশনের মতো ঘটনায় দুপুরের মামলা বিকেলেই খারিজ হয়ে যায়!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

