লালন তোমার আরশিনগর আর কত দূর..
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
গতকালের ফোকাসবাংলার ছবিগুলো ক্লিক করে খুঁচিয়ে দেখছিলাম। প্রতিদিনই পেশাগত কারণে দেখতে হয়। হঠাৎ একটি ছবির প্রতি নজর আটকে গেলো। বিমানবন্দর সড়কে হাজি ক্যাম্পের পাশে হওয়ায় জনৈক মুফতির নেতৃত্বে লালনের ভাস্কর্যের ওপর হামলা চালানো হয়েছে। তাই প্রশাসন নিজেই এই ভাস্কর্যটি সরিয়ে নিয়ে যাচ্ছে। ছবিটি দেখেই বেশ মর্মাহত হলাম। কোন দেশে আছি আমরা ! লালন কে ছিলেন ? এই প্রতিবাদী মুফতিরা কি জানে ? আর প্রশাসনও তাদের প্রতিবাদে কুপোকাত !
ছবিটি ছাপানোর ব্যবস্থা করলাম। আজ দেখলাম প্রথম আলোসহ প্রায়সব পত্রিকাই ছবিটি ছাপিয়েছে।
লালনের আধ্যত্মিক চেতনার মর্মবাণীগুলো যদি আমরা ভালোভাবে রপ্ত করতে পারতাম, তাহলে সমাজ থেকে অনেক অন্যায়-অপরাধ নির্মূল করা সম্ভব হতো। আমরা গুণীর কদর করতে যেমন জানি না তেমনি তাদের দেয়া ভালো জিনিসগুলো নিতেও জানি না। পৃথিবীর বিভিন্ন দেশে গুণী ব্যক্তিদের স্মরণীয় করে রাখতে ভাস্কর্য তৈরি করা হয়েছে। বিভিন্ন সময়ে ভক্ত অনুরক্তরা তাদের প্রতি শ্রদ্ধা জানায়। বাংলাদেশেও অবশ্যই অনেক ভাস্কর্য রয়েছে। কিন্তু লালনের মতো এই আধ্যত্মিক ব্যক্তির ভাস্কর্য কতিপয় গোঁড়া মুফতির আন্দোলনে সরিয়ে নিচ্ছে খোদ প্রশাসন ! আমরা কোথায় যাচ্ছি ?
আমরা লালনকে যথাযথ সম্মান দেখাতে পারছি না, তার ভাস্কর্যও সরিয়ে নিতে বাধ্য হচ্ছি_ভেবে মনে কষ্ট পাচ্ছি। তবুও এই ব্লগে একটি পোস্ট দেয়া ছাড়া আমারও করার কিছুই নেই! এই দেশের এই সমাজের বিরুদ্ধে আমি একা এর চেয়ে বেশি কিছু করতে পারি না। তাই নীরবে গেয়ে ওঠি,
লালন তোমার আরশিনগর
আর কত দূর, আর কত দূর.
অচেনা এক পড়শি খোঁজে
কাটল সকাল, কাটল দুপুর..!
৪টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।