somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগারদের কাছে সবচাইতে মেজাজ খারাপ করা শব্দ বা কথা যেগুলো ......জরিপের ফলাফল

২০ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ব্লগ হচ্ছে একটা হাটের মত যেখানে নানা রকম মানুষ আসেন তাদের নিজস্ব চিন্তা ভাবনা বা মনের কথাগুলো অন্য সবার সাথে শেয়ার করে নেয়ার জন্য। সাধারণতঃ সবাই পোস্ট লিখে বা কমেন্ট করেই তাদের নিজস্ব চিন্তা-ভাবনা গুলো শেয়ার করে থাকেন। এটা করতে যেয়ে কখনও কখনও এমন কিছু বলে ফেলেন যা অন্যান্য ব্লগারদের রাগ বা বিরক্তির কারণ হয়ে দাড়ায়। যার প্রতিফলন আমরা দেখতে পাই প্রতিদিনই সামু ব্লগের পাতায় পাতায়। সেই পরিপ্রেক্ষিতে কয়েকদিন আগে সবার অপছন্দের শব্দ বা কথা জানতে চেয়ে একটা পোস্ট দিয়েছিলাম। সেই পোস্টে আশানুরুপ সাড়া পেয়ে তার ফলাফল জানাতেই আজকের এই পোস্ট।

অংশগ্রহণকারী ব্লগারদের মতামতে সবচেয়ে অপছন্দের শব্দ হিসাবে উঠে এসেছে যে শব্দটি সেটি হলো আমাদের অতি পরিচিত শব্দ "ছাগু"। মোট ১৯% ব্লগার এটাকে সবচাইতে বিরক্তিকর বা মেজাজ খারাপ করা শব্দ বলেছেন। এর পর আছে "রাজাকার" শব্দটি। এটি ১৫% ব্লগারের কাছে বিরক্তিকর। এই লিস্টের প্রথম পাঁচটি শব্দ হলো:

১) ছাগু (১৯%)
২) রাজাকার (১৫%)
৩) সুশীল (৭.৫%)
৪) লুল (৬%)
৫) আপুনি (৬%)

এছাড়াও আরও যে শব্দগুলো অংশগ্রণকারী ব্লগারদের কারও কারও কাছে বিরক্তিকর সেগুলো হলো রেসিডেন্ট, হুমম, ভায়ুনি, বাকশালী, নাস্তিক, সিনিয়র ব্লগার, আবাল, ব্লগ, ব্লক, ব্যান, মডারেটর, ফিউশন ফাইভ, লুকাল টক, ব্লগবন্ধু, মাইনাচ, আল্লাহ, জরিপ, ডিজিটাল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ, ইভটিজিং, এবং ছাত্রলীগ।

আর যে সমস্ত কথা শুনলে অনেকেরই মেজাজ খারাপ হয় সেগুলোর কোনটির পুনরাবৃত্তি না হওয়ায় সেগুলো র‌্যান্ডম অর্ডারে নিচে লিস্ট আকারে দিয়ে দিলাম।

১) আজ আমার মন খারাপ।
২) কিচ্ছু ভাল্লাগেনা।
৩) মেলা দিন পর আসলাম, আপনাদের খবর কি?
৪) আমি আসলে বিতর্কের উদ্দেশ্যে কিছু বলিনি (যেখানে পোস্টটি দেয়াই হয়েছে বিতর্কের উদ্দেশ্যে)
৫) আপনি বেশি বুঝেন, আমি কম বুঝনেওয়ালা লোক।
৬) বাংলা ব্লগে ইংরেজী ভাব নেবার সময় ভুল-ভাল ইংরেজি ব্যবহার
৭) এই পোস্টে শেখার অনেক কিছু আছে।
৮) ছদ্মনাম জনিত আবাল প্রশ্ন।
৯) জাকির নায়েকের ভিডিও অথবা বাণী।
১০) এখন একটু বিজি আছি পরে জবাব দেব।
১১) আপনার এ বিষয়ে আরও পড়াশুনা করা দরকার।
১২) আমার ব্লগবাড়িতে আমন্ত্রণ রইল।
১৩) নতুন পোস্ট দিছি দেখে আসবেন।
১৪) লেখাটা অনেক ভালো লেগেছে।
এবং
১৫) লেখা ছাড়া শুধু ইমোর ব্যবহার।

পরিশষে সবার উদ্দেশ্যে বলতে চাই আসুন অন্যদেরকে বিরক্ত না করে যথাসম্ভব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা সবাই মনের আনন্দে নিজেরা ব্লগিং করি এবং অন্যদেরকে ব্লগিং করতে উৎসাহ দেই।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৫
৩৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×