আমার প্রিয় পোস্ট
- অবিশ্বাসের জন্মঃ নতজানু থেকে মেরুদন্ড সোজা করে দাড়াবার মেটামরফোসিস। পর্ব-৩ - আসিফ মহিউদ্দীন
- ইসলামের নামে মুসলিম জ্ঞানীঁদের হত্যা ও নিযার্তনের কথা - নুরুজ্জামান মানিক
- সবচেয়ে সহজ সিস্টেমে সারাজীবনের জন্য উইন্ডোজ ৭ এক্টিভেট করুন!!! - মুভি পাগল
- ধর্ম বনাম রাজনীতিঃ পর্ব-১ - আসিফ মহিউদ্দীন
- ঈশ্বর ও ধর্মঃ আরণ্যিক নির্বোধের ভ্রান্ত দুঃস্বপন? - সজীব আকিব
- ধর্মানুভুতিতে আঘাতের দোহাই তোলা মুসলিমদের অনুসরনীয় আদর্শ আসলে কোনটি? - স্টাডি-ইটিই
- নৈতিকতার ভিত্তি এবং উৎস - পারভেজ আলম
- ওহে পাকনার দল , বাচ্চার বাপ কে এইটা মা নিজেও জানেন না । - দুরের পাখি
- ইভটিজিং লইয়া ইহা কোন আলগা আলোচনা না। অপ্রিয় সত্যের আঘাতে আহত হইতে পারেন। (পর্ব-৩) - পারভেজ আলম
- জনাব সার্জন, আপনার অভিনয় আর ছলচাতুরির উদ্দেশ্য কি???? - পারভেজ আলম
- প্রিয় হুমায়ুন আজাদ, প্রবচনগুচ্ছ এবং বিতর্ক - সবাক
- অফেন্ডিং জিয়া ১ : স্বাধীনতার ঘোষণা পর্ব - নুরুজ্জামান মানিক
- সত্যি কি মানুষ গিয়েছিলো চাঁদে নাকি পড়েছিলো আমেরিকার ফাঁদে !!! - কিংকর্তব্যবিমূঢ়
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি > ২ > আমরা ছুটে চলেছি অচেনা গন্তব্যে.... - মনজুরুল হক
- AVI বা DivX থেকে DVD তে কনভার্ট করা - নাসির খান
- ধরা যাবে না ছোঁয়া যাবে না বোঝা যাবে না মর্ম, জন্মসূত্রে পেলাম এমন ঠুনকো কাঁচের ধর্ম! - অরণ্যদেব
- রাজনীতিবিধেরা কেন ধর্মকে দূরে রাখতে চায়??
- কঠিন চিজ
- সম্প্রতি মুক্তি পাওয়া কিছু সাইন্স ফিকশন মুভি - বিডি আইডল
- ঋত্বিক ঘটকের - সুবর্ণ-রেখা - র হাসান
- সুর্যদেবতার আজ জন্ম হয়েছিল - শয়তান
- বাংলা ই-বুকের ভান্ডার, ডাউনলোডান ইচ্ছামতো - ঊনমানুষ
- সংখ্যা'গরিষ্ঠদের বিশ্বাস বা ধর্মানুভুতি'তে আঘাতের দোহাইঃ গত সহশ্রাব্দের প্রচলিত দমন'নীতি ... ... এটা ২০০৯ ... - মনির হাসান
- JPG, PNG নাকি GIF কখন কোনটি বেছে নিবেন আপনার ওয়েবসাইট বা ব্লগের জন্য........ - তারেকবিডি
- বাংলা গান Download করার লিন্ক - সাহোশি৬
- জ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে স্বগতোক্তি এবং বিক্ষিপ্ত প্রশ্ন - সোজা কথা
- ইমোটিকন টেস্ট পোস্ট! - মিঠাই নদীর পাড়ে
- বিষু উৎসবঃ বর্ষবরণ নানান জাতিতে নানান রূপে - কুঙ্গ থাঙ
- জগৎজ্যোতি! যিনি ছিলেন বাংলার প্রথম বীরশ্রেষ্ঠ/............ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- ফেসবুকে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যা দূর করে নিন সহজেই.... - সুনীল সমুদ্র
- রেডিমেড এনিমেটেড ইমো - ভেংচুক
- নবীনদের জন্য - নাদান
- মুক্ত/ নাস্তিক/ সংশয়ী/ ধর্মদ্রোহী'দের যুদ্ধটা ... আসলে কাদের বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে ? - মনির হাসান
- আমার অমর হতে ইচ্ছা করে- - রাসেল ( ........)
কৃত্রিম প্রাণের সৃষ্টি করলেন বিজ্ঞানীরা।
২১ শে মে, ২০১০ ভোর ৬:৪৪
যুক্তরাষ্ট্রের খ্যাতিমান জীববিজ্ঞানী জে ক্রেইগ ভেনটারের নেতৃত্বে মেরিল্যান্ড ও ক্যালিফোর্নিয়ার জে ক্রেইগ ভেনটার ইনস্টিটিউটের ২০ জন গবেষক ১০ বছর ধরে কৃত্রিম প্রাণ তৈরির এই গবেষণা চালিয়ে আসছিলেন। এবার তারা প্রাণ তৈরি করলেন। বিজ্ঞানীরা, কৃত্রিমভাবে তৈরি ক্রোমোজোমের মাধ্যমে একটি পোষক ব্যাকটেরিয়ার কোষে 'প্রাণ' সঞ্চারে সফল হয়েছেন। তাঁরা বলছেন, এর মধ্য দিয়ে সেই যুগের সূচনা হলো_যখন প্রাণ তৈরি করা হবে, সৃষ্টি নয়।
বিজ্ঞান সাময়িকী 'সায়েন্স'-এ এই অগ্রগতিকে অভিহিত করা হয়েছে বিজ্ঞানের ইতিহাসের এক মাহেন্দ্রক্ষণ হিসেবে। পত্রিকাটির মতে, কৃত্রিম প্রাণ সৃষ্টির এই কৌশল বহু প্রাণঘাতী রোগের নিরাময়ে সহায়ক হবে। জ্বালানি সমস্যার সমাধান এবং গ্রিনহাউস গ্যাস শোষণের ক্ষেত্রেও এই গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে বিজ্ঞানীদের কেউ কেউ বলছেন, কৃত্রিম প্রাণ নিয়ে এই গবেষণা পুরো প্রাণিজগতের জন্য বিপদ ডেকে আনতে পারে।
গবেষকরা জানান, কৃত্রিম প্রাণ সৃষ্টির প্রক্রিয়ার শুরুতে প্রথমে তাঁরা একটি ব্যাকটেরিয়ার জেনোমের অনুলিপি তৈরি করেন। এর ভিত্তিতে তাঁরা তৈরি করেন একটি সফটওয়্যার। এই সফটওয়্যারের সাহায্যে গবেষণাগারে তাঁরা তৈরি করেন কৃত্রিম ক্রোমোজোম। এরপর ওই ক্রোমোজোম পুরে দেওয়া হয় একটি পোষক কোষে। বিজ্ঞানীরা অবাক বিস্ময়ে দেখতে পান, পোষক কোষে প্রাণ সঞ্চারিত হয়েছে। প্রকৃতিতেও এটি অবিকল মূল ব্যাকটেরিয়ার মতো।
জে ক্রেইগ ভেনটার জানান, তাঁদের তৈরি ব্যাকটেরিয়াটি 'স্বাভাবিকভাবে' বংশবিস্তারও করেছে। প্রতিটি নতুন ব্যাকটেরিয়াতেই রয়েছে কৃত্রিম ডিএনএ। তিনি বলেন, 'মানুষ এই প্রথমবারের মতো একটি জীবন্ত কোষের ওপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হলো। বিজ্ঞানের ইতিহাসে এটি একটি যুগান্তকারী মুহূর্ত!!
এ বিষয়ে উপর ভিত্তি করে তৈরি ভিডিও দেখুন-
তবে হারুন ইয়াহিয়া আর হুজুরে পাক হয়রান মোল্লা স্বীকৃতি না দিলে এই খবর ভূয়া বলেই গন্য হবে।
মূল লেখা: খারাপ মানুষ ঃলেখকের অনুমতি সাপেক্ষে এখানে প্রকাশ করলাম।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কৃত্রিম প্রাণের সৃষ্টি ;
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১০ সকাল ৭:০৮ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ব্যাকপেইন বলেছেন:
কি বোঝা যাচ্ছে এখন, প্রান তৈরির লিমিটেশান কি ক্ষুদ্র ব্যাক্টেরিয়া পর্যন্তই থাকবে না হাতি ঘোড়াও তৈরি করা যাবে ?
লেখক বলেছেন: সময়ই বলে দেবে.... তবে এটাকে ধরে নেয়া যায় প্রথম পদক্ষেপ হিসাবে।
না বলা কথা বলেছেন:
আজকেই এবিসি চ্যানেলে দেখলাম, আর এতো তাড়াতাড়ি ব্লগে চলে আসলো। এই না হলো ব্লগের মজা,
লেখক বলেছেন: হা হা .... ব্লগ মিডিয়া হিসাবে শক্তিশালী হয়ে উঠছে। ![]()
শেলী বলেছেন:
আমার কাছে মনে হয় দাজ্জাল এসে গেছে। কারন সেউ প্রান দিবে মৃত মানুষকে। আর মানুষ বিশ্বাস করবে আল্লাহ বলে কিছু নাই।মুসলিমদের উচিত মানুষের এই আবিষ্কারকে স্বাগত জানানো,কিন্তু ঈমান না হারানো।
লেখক বলেছেন: ক্রেইগ জে. ভেন্টার = দাজ্জাল
নীলতারা বলেছেন:
এখন কি তাইলে মরার পরেও কিছুদিন বাঁচতে পারুম..?
লেখক বলেছেন: সাসপেন্ডেড এনিমেশন বলে এক্টা টেক্নোলজি অলরেডি আছে। এভাটার দেখলে হয়ত দেখেছেন ৫ বছর পর হিমায়িত দেহকে কিভাবে আবার জাগিয়ে তোলা হয়। এটা কিন্তু বর্তমানে কিছু ক্ষেত্রে করা সম্ভব হচ্ছে। এই নতুন আবিষ্কার হয়ত সেটাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে।
নির্বাসিত পথিক বলেছেন:
কিন্তু তারা একটি লিভিং সেল এর ভিতরে আর্টিফিসিয়াল জিনোম ঢুকিয়েছে!!! এইটাকে কি পুরোপুরিভাবে নতুন প্রানের আবিস্কার বলা যাবে? মনে হয় না।! তবে তারা নিজেরাই এটিকে একটি সাইন্সের ফিল্ডে "বেবী স্টেপ" বলে দাবী করছে!! দিল্লী এখনও বহুদূর!!!
লেখক বলেছেন: লিভিং সেলের জিনোমটাকে সরিয়ে ফেলা হয়েছে। আরেক ভাবে বললে বলা যায় মৃত ব্যাক্টেরিয়াকে জীবিত করা হয়েছে। বিজ্ঞানীরা এটাকে বলছে বেবি স্টেপ। দেখা যাক কোথায় গিয়ে ঠেকে।
জাতি জানতে চায় বলেছেন:
আরো আগে এরকম কিছু শুনছিলাম! যাক ভালইতো, কয়দিন পর মানুষ মহাবিশ্ব সৃষ্টি করবে!
লেখক বলেছেন: আপনাকে ভবিষ্যতে সবাই এযুগের নস্ট্রাদোমাস হিসাবে গন্য করবে।
পারভেজ আলম বলেছেন:
দারুন খবর। আচ্ছা প্রায় এইরকম একটা ঘটনা কি আরেকবার খবরে এসেছিল না?
লেখক বলেছেন: আসলেই যুগান্তকারী সংবাদ। আগেরবারের খবরটা আমি শুনি নাই। কিন্তু ভিডিওতে দেখলাম এটাকেই প্রথম বলল।
কলাবাগান১ বলেছেন:
কর্মসুএে, পুরা প্রসেসটা খুব কাছ থেকে অবলোকন করার সুযোগ হয়েছিল। মাইকোপ্লাজমা জিনোম দিয়ে তৈরী এই ব্যাক্টরিয়া শুধু ছাগলকে ইনফেক্ট করতে পারব। 'জীবনদাতারা' খুবই সাবধান যাতে 'নতুন বাগ' ল্যাবের বাইরে যেতে না পারে.।.।।
লেখক বলেছেন: ব্লগের ছাগুরা সাবধান।
কলাবাগান১ বলেছেন:
আগের বার শুধু সিনথেটিক ভাইরাস তৈরী করা হয়েছিল কিন্তু they could not replicate. But this new 'bug' can replicate- an absolute requirement for calling an entity to possess life.
লেখক বলেছেন: ধন্যবাদ, তথ্যটি শেয়ার করার জন্য।
পারভেজ আলম বলেছেন:
হোরাস ভাই, আপনের ফেইসবুকে এবং ইমেইলে একটা ম্যাসেজ পাঠাইছি।
লেখক বলেছেন: ফিরতি ডাক পাঠাইছি। পরে আপনার সাথে বিস্তারিত আলাপ করবনে।
সন্যাসী বলেছেন:
যুগান্তকারী পদক্ষেপ। we r hopping more.
লেখক বলেছেন: Don’t worry, there will be more ........ much much more ![]()
লেখক বলেছেন: অনেক ধইন্যা....
সত্যান্বেষী বলেছেন:
বোকারা আল্লা খোদা বানায় আর বুদ্ধিমানেরা বানায় প্রাণ। মানুষ একসময় অমর হবে বিজ্ঞানের কল্যানে - এই সম্ভাবনা এখন দিনের আলোর মতো স্বচ্ছ।পোস্টের জন্য কৃতজ্ঞতা।
লেখক বলেছেন: নজরুল ইসলামের কবিতাটা নতুন করে লিখতে হবে ...
তোমরা যখন পোড়াও ফ্লাগ, ফেসবুকের কারণে
বিশ্ব তখন এগিয়ে চলে, সৃষ্টি করে নতুন প্রাণের
ধন্যবাদ।
লেখক বলেছেন: কেন, আপনি কি সারাজীবন সত্যের সন্ধান করতে চান না?
গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম বলেছেন:
এমনিতেই মানুষের জ্বলায় বাচি না আরো মেশিন ফ্যক্টরিতে মানুষ বানানুর ধান্ধা
লেখক বলেছেন: চলেন বিচার দেই। এই অন্যায় মেনে নেয়া যায় না। কিন্তু বিচার দিমু যার কাছে তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না।
শয়তান বলেছেন:
৩ নম্বর কমেন্ট পৈড়া হা হা উ প গে
লেখক বলেছেন: সামুতে গড়াগড়ি করে হাসি দেয়ার ইমো নাই। এটা খুব খ্রাপ।
হাসতেই আছি
লেখক বলেছেন: লেখক বলেছেন: নজরুল ইসলামের কবিতাটা নতুন করে লিখতে হবে ...
তোমরা যখন পোড়াও ফ্লাগ, ফেসবুকের কারণে
বিশ্ব তখন এগিয়ে চলে, সৃষ্টি করে নতুন প্রাণের
লেখক বলেছেন: সময় শেষ হয়ে আসছে। তাড়াতাড়ি এইখানে একটা বুকিং দেন।
Doomsday bunkers go up for sale
Click This Link
প্রায়াপাস বলেছেন:
আরে এইটা আর নতুন কি? আল কোরানে তো অনেক আগেই বলা হইছিল কিভাবে প্রাণ তৈরি করা যায়। ভেন্টার হালারা কোরান থেইকা চোথা মার্ছে।
লেখক বলেছেন: এ ব্যাপারে কোন সন্দেহ নাই। ২৪ ঘন্টা পার হইতে দাও। গবেষণা করে তারপর বলা হবে কোন সূরা থেকে চোথা মারা হইছে।
উদাসী স্বপ্ন বলেছেন:
কন কি? ব্যাটার ওয়েবপেজে অনেকদিন ধইরা ঢু মারি না। খাড়ান দেইখা আসি ঘটনা কি?
লেখক বলেছেন: আপনি কি আগে থেকেই এই লোককে ফলো করেন নাকি?
উদাসী স্বপ্ন বলেছেন:
যদি এইটা ঠিক হয় তাইলে কার্ল সেগানের সেই বর্ননা মতোই যে জীবন তৈরী হইছে সেইটা প্রমানের ক্ষেত্রে আরো একধাপ আগাইলো আরকি!
লেখক বলেছেন: কার্ল সেগান নিশ্চুই সেইটা আহেলি কিতাব গুলান থিকা পাইছে? একটা পোস্ট দেন।
ক্লান্ত দুচোখ বলেছেন:
আরেহ! আমি তো ৫ মাস আগে কইসিলামঃআগামী ১০ বছরের মধ্যে ল্যাবরেটরীতে প্রাণ তৈরি হবে।
এক বছর ও পার হইতে দিলো না!!!
লেখক বলেছেন: ধূর, আপনিতো ভালো ভবিষ্যত বক্তা না। ৫ মাসের জায়গায় দশ বছর কইছেন।
মেজভাবী বলেছেন:
বাছারা,কোরান হাদিসের কোন আয়াতে এ নিয়ে সুস্পষ্ট ইঙ্গিত আর ভবিষ্যদ্বানী করা হয়েছিল, তা নিয়ে এবার একটু লিখো।
এখানকার আলোচনাটা দেখতে পার।
লেখক বলেছেন: আলোচনাটি দেখে একটা মন্তব্যও রেখে এলাম। কিন্তু মেজ ভাইয়ের নামটি কি বলেন তো, চিনতে পারছি না কেন?
লেখক বলেছেন: জবাব পান নাই? কেমনে কি? আবার চেক করেন তো।
প্রায়াপাস বলেছেন:
হোরাস, যেইখানে কমেন্ট রাইখা আসছ, ঐখানে একজন কি বলছে লক্ষ্য করছ?"বিসমিল্লাহির রাহামানির রহিম।
আচ্ছা, কেউ কি বলবেন, এই কৃত্রিম জীবনের কি আত্মা আছে? এইগুলা কি মরার পরে দোজখে যাবে না বেহেস্তে?
জটিল সমস্যার কথা।"
এই ব্যপারে তুমি কি বল?
লেখক বলেছেন: হা হা ..... দাড়াও ভেন্টর যেহেতু সৃষ্টি করছে তাই তারে জিগায়া তারপর উত্তরটা দিমু।
রিফাত হোসেন বলেছেন:
মাইনাস দিলেন কেন 
পোষ্টের জন্য কিছু বলতাম না কিন্তু সামুর বাগের জন্য মাইনাস দিলেন কেন?
লেখা না দেখালে আমার কি দোষ?
Click This Link
কাকপাখি ২ বলেছেন:
জিনিসটারে প্রান তৈরী বলাটা ঠিক হবে না। বরং বলা যাইতে পারে জিনোম তৈরী। জিন আর প্রানকে এক জিনিস মনে করার কোন কারন নাই। প্রান কি জিনিস সেইটা এখনো মানুষ বের করতে পারে নাই।
লেখক বলেছেন: আমি একটা সংজ্ঞা দেই, দেখেন পছন্দ হয় কিনা! একটা স্বভাবিক ব্যাকটেরিয়ার জিনোম থাকলে সে খাদ্য গ্রহণ করে এবং রিজেনারেট করে। তার মানে তার প্রাণ আছে। আর যদি জিনোম সরায়া ফেলেন তবে খাদ্যও গ্রহণ করে না এবং রিজেনারেশনও হবে না। সেল স্ট্রাকচার বা মেমব্রেনগুলাও নস্ট হয়ে যাবে। তার মানে প্রাণ নাই।
তাইলে বিজ্ঞানীরা যখন জিনোম সরায়া ফেললো তখন এটা প্রাণহীন হইল। পরে যখন নতুন জিনোম ঢুকানো হইল তখন আবার প্রাণ পাইল।
www.somewhereinblog.net/blog/nadratan/29175972
লেখক বলেছেন: পড়লাম।
যুধিষ্ঠির বলেছেন:
এরপর ওই ক্রোমোজোম পুরে দেওয়া হয় একটি পোষক কোষে। তা পোষ্ক কোষ চাড়া হবেনা বাইয়া??? লেখক বলেছেন: মানুষতো আর হও বললেই হয়ে যায় না। তাই অধৈর্য্য হলে চলবে না। সময় দেন, সব হবে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















