অনুসন্ধান:
cannot see bangla? সাধারণ প্রশ্ন উত্তর বাংলা লেখা শিখুন আপনার সমস্যা জানান ব্লগ ব্যাবহারের শর্তাবলী
"..... The universe is governed by scientific laws. These laws must hold without exceptions, or they wouldn't be laws. That...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

আমার প্রিয় পোস্ট

হলিউডের ৬০ ফুট কিংকং কিংবা সহী বুখারীর ৯০ ফুট লম্বা আদম বাস্তবে সম্ভব নয় কেন?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৩২ |

শেয়ারঃ
0 0

রুপালী পর্দার বুকে ৬০ ফুট কিংকংকে নিউইয়র্ক শহরের বুকে ত্রাসের সঞ্চার করতে দেখে অনেকের মনেই প্রশ্ন জেগে উঠতে পারে কোন বন মানুষের পক্ষে কি এত বড় হওয়া আদৌ সম্ভব? কিংবা সহী বুখারীতে বর্ণিত আদম কি আসলেই ৬০ হাত (৯০ ফুট) লম্বা ছিলেন? সেকারণেই যখন একজন ব্লগার তার মনের সন্দেহ দূর করার জন্য জানতে চেয়ে লেখেন:


"সহীহ বুখারী, সহীহ মুসলিম, মুসনাদে আহমদ, সহীহ ইবনে খুযায়মা প্রভৃতি হাদীসগ্রন্থে হযরত আবু হুরায়রার রেওয়ায়েতে একটি হাদীস উদ্ধৃত হয়েছে, যাতে বলা হয়েছে, আদি মানব হযরত আদম আ. ৬০ হাত (৯০ ফুট) দীর্ঘ দেহের অধিকারী ছিলেন। ব্যাপারটা নিয়ে বেশ মুশকিলে পড়ে গিয়েছি। কেননা সনদের দিক থেকে শক্তিশালী হওয়ায় হাদীসটি নির্ভরযোগ্য, কিন্তু প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে এরকম কোনো মানব-জীবাশ্ম উদ্ধার করা হয়েছে বলে শুনি নি।" [৫]

সেই প্রশ্ন কিংবা দ্বিধা-দ্বন্দ্বের সমাধান কল্পেই আমার আজকের এই পোস্টের অবতারণা। কারও মনে যদি আদমের ৯০ ফুট লম্বা হওয়ার ব্যাপারটি যে অসম্ভব একটি ব্যাপার তানিয়ে কোন সন্দেহ থেকে থাকে তবে আমি স্পষ্ট করেই বলতে চাই আদমের ৯০ ফুট (৬০ হাত) কিংবা কিংকংয়ের ৬০ ফুট হওয়া কোন ভাবেই সম্ভব না। দুটি কারণে এটা সম্ভব না।

১) বিবর্তনের ইতিহাস অনুযায়ী মানুষের গড় উচ্চতা বিবর্তনের ধারায় তাদের পূর্ব পুরুষদের তুলনায় ঊত্তোরত্তর বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে আরও কিছুটা বাড়বে। সেই হিসাব অনুযায়ী ৯০ ফুট কোন মানুষ (আদম) বা কোন মনুষ্য গোত্রের অস্তিত্ব অতীতে থাকা কোন ভাবেই সম্ভব না। এই একটি পয়েন্টিই যথেষ্ঠ সব রকমের বিভ্রান্তি দূর করার জন্যে। তবে আমি এও জানি এই পয়েন্টটি বেশীরভাগ বিশ্বাসী পাঠকরাই মেনে নেবেন না কারণ তারা ধর্মের সাথে সারাদিন বিজ্ঞানকে মেলানোর চেষ্টায় ব্যস্ত থাকলেও বিবর্তন তত্ত্বে (বৈজ্ঞানিক) বিশ্বাস করেন না। কেন করেন না সেটা বোধহয় আর খুলে বলবার দরকার নেই। আর সেকারনেই আমার দ্বিতীয় যুক্তির অবতারণা করা।




২) দ্বিতীয় কারণটি হলো স্কেল ল (Scale Law)। কয়েকটি নির্দিষ্ট দৈহিক বৈশিষ্ট্যের অধিকারী কোন প্রাণীর আকার কত বড় হতে পারে সেটা স্কেল ল'য়ের প্রভাবের উপর নির্ভর করে। এই ল দ্বারা শুধু এই পৃথিবীর কেন প্রয়োজন হলে মহাবিশ্বের অন্য যে কোন গ্রহ/উপগ্রহেরও প্রাণী কিংবা কীট-পতঙ্গের আনুমানিক আকার-আয়তন কত বড় হতে পারে সেটা বিজ্ঞানীদের পক্ষে হিসাব কষে নির্নয় করা সম্ভব। এই ল দ্বারা ব্যাখ্যা করা যায় কেন একটা পিপড়াকে টেনে দশ ফুট লম্বা বানাতে গেলে পিপড়াটি শ্বাসকস্টে মারা যাবে অথবা নীল তিমি কেন ৯০-১০০ ফুট লম্বা হতে পারে। তবে এইখানে আজ শুধু পৃথিবীতে মানুষের মাঝেই আমার আলোচনা সীমাবদ্ধ রাখার চেষ্টা করব। নিচে মানুষের দেহের উপর স্কেল ল'য়ের তিন ধরণের প্রভাব আলোচনা করলাম। আর পুরো আলোচনাতে যে জিনিষটা মনে রাখতে হবে তা হল আমরা যতই মানুষের উচ্চতা বাড়াই না কেন মানুষের দৈহিক বৈশিষ্ট্যের কোন পরিবর্তন হবে না। মানে ৯০ ফুট আদম এবং ৫ ফুট রহিমুদ্দীনের দৈহিক বৈশিষ্ট্য একই থাকবে।

ক) উচ্চতা এবং ওজনঃ- স্কেল ল অনুযায়ী কোন প্রাণী বা বস্তুর দেহের ওজন বাড়ে তার দেহের দৈর্ঘ্য বৃদ্ধির হারের ঘনফল হিসাবে। সাধারণতঃ একজন সুস্হ সবল সুঠাম দেহের ৫ ফুট উচ্চতার পুরুষের ওজন মোটামুটি ভাবে ১১৫ পাউন্ডের মত হয়। এখন কোন মানুষের উচ্চতা যদি ১৫ ফুট হয় তবে আমরা জানি স্কেল ল অনুযায়ী তার দেহের ওজন বেড়ে যাবে দেহের দৈর্ঘ্য বৃদ্ধির হারের ঘনফল হিসাবে। মানে মাত্র তিন গুন বেশী লম্বা হওয়ার কারণে ঐ মানুষটির ওজন হবে ৩ * ৩ * ৩ = ২৭ গুন বেশি। অর্থাৎ ১৫ ফুট মানুষটির ওজন হবে (১১৫ * ২৭) = ৩১০৫ পাউন্ড। যা কিনা ক্যালেন্ডারে দেখা স্বাস্হ্যবান দুই কিংবা তিনটা অস্ট্রেলিয়ান গরুর ওজনের সমান। তাও আবার তাদের দেহের ওয়েট সাপোর্টের জন্য চারটা করে পা আছে এবং সোজা হয়ে দাড়াতে দাড়াতে হয় না। [৬০ ফুট কি কংয়ের ওজন হবে ১২ x ১২ x ১২ = ১৭২৮ গুন বা ১,৯৮,৭২০ পাঊন্ড বা ১০০ টন আর ৯০ ফুট আদমের হবে ১৮X১৮X১৮X১১৫= ৬৭০৬৮০ পাঊন্ড। এইখানে একটা জিনিষ খেয়াল রাখা প্রয়োজন উপরের উদাহরণ গুলো যথাযথপ্রায় বা approximate। মানে আমাদের শারীরিক বৈশিষ্ঠের তারতম্যের কারণে কিউব লয়ের হিসাব অনুযায়ী আমরা যে ওজন পাই তা বাস্তবের একজন মানুষের ওজনের থেকে একটু বেশীই হবে। তবে হিসাবটা মোটামুটি ভাবে কাছাকাছি এবং কার্যকর।

আবার ১৫ কিংবা ৬০ কিংবা ৯০ ফুট লম্বা মানুষটির দেহের পেশী কিংবা হাঁড় যে পরিমাণ ভার বহন বা শক্তি প্রয়োগ করতে পারবে তা বৃদ্ধি পাবে হাঁড় এবং পেশীর পুরুত্বের আনুপাতিক হারে। ১৫ ফুট মানুষটির দেহের ভার বহন কিংবা শক্তি প্রয়োগ ক্ষমতা বৃদ্ধি পাবে তার হাঁড় এবং পেশীর ক্রস সেকশনাল এরিয়া'র (cross sectional area) বর্গ হিসাবে। অর্থাৎ তার শক্তি হবে ৫ ফুট মানুষটির তুলনায় মাত্র ৩ * ৩ = ৯ গুন বেশি। মানে হল তিন গুন লম্বা হওয়ার কারণে তার ওজন বৃদ্ধি পাবে ২৭ গুন আর দেহের শক্তি বৃদ্ধি পাবে মাত্র ৯ গুন। অর্থাৎ তুলনামূলক বিচারে (দেহ এবং শক্তির) ৫ ফুট মানুষটির তুলানায় ১৫ ফুট মানুষটি হবে অনেক অনেক বেশী দুর্বল (এক তৃতীয়াংশ) এবং তার বডি স্ট্টাকচার তাকে খুব একটা সাপোর্ট দিতে পারবে না। ফলে হাটাহাটি কিংবা দৌড়াদৌড়ি করতে গেলেই তার হাঁড়গোড় ভেঙ্গে পরে থাকবার ব্যাপারে মোটামুটি নিশ্চিত থাকা যেতে পারে। শিশু থেকে পূর্ন বয়স্ক জীবনে পৌছানো তো অনেক পরের কথা। এ কারনেই লম্বা খেলোয়ারদের মাঝে আঘাতের হার অনেক বেশী থাকে। আর জিমন্যাস্ট কিংবা আইস স্কেটারদের আকৃতি ছোট হওয়া সুবিধাজঙ্ক কারণ আনুপাতিক হারে তাদের পার ইউনিট বডি ম্যাসের তুলনায় তাদের দেহের শক্তি প্রয়োগের ক্ষমতা অনেক বেশী হয়ে থাকে। ৬০ ফুট কিংকং এর ক্ষেত্রে অনুপাতটা হবে ১৭২৮ বনাম ১৪৪ গুণ আর ৯০ ফুট আদমের ক্ষেত্রে সেটা হবে ২৭০০০ গুণ বনাম ৯০০. কিংকং কিংবা আদম এক পা হাটার আগেই হাড়গোর ভেঙ্গে মাটিতে পরে থাকবে।

অনেকেই একটি শিশু এবং পূর্ন বয়স্ক মানুষের ক্ষেত্রে কিউব লয়ের প্রয়োগ নিয়ে বিভ্রান্তিতে পরে যেতে পারেন। এখানে মনে রাখা দরকার শুরুতে শিশুদের হাড়ের বদলে থাকে কার্টিলেজ। পরে তা কোলাজেন দ্বারা স্হলাভিষিক্ত হয়ে শক্ত হাড়ে পরিণত হতে থাকে। জন্মের পর থেকে শিশুদের দেহে সততই পরিবর্তন হতে থাকে এবং বয়স বাড়ার সাথে সাথে হাড়ের ডেনসিটিও বাড়তে থাকে এবং তাদের ভার বহন করার ক্ষমতা বৃদ্ধি পায়। ২০ বছর বয়সে মোটামুটি ভাবে একজন মানুষের হাঁড়ের বিকাশ সম্পূর্ণতা পায়। তাই তুলনা করার সময় আমাদের পূর্ন বয়স্ক মানুষের কথা মাথায় রাখা উচিত হবে।

খ) দেহের তাপ উৎপাদন এবং তাপ নিঃসরণঃ- প্রাণীদেহের অভ্যন্তরে উৎপাদিত তাপ হারানোর হারও নির্ভের করে প্রাণীটির দেহের সারফেস এরিয়ার উপর। ফলে মানুষটি দৈর্ঘ্যে যদি তিনগুন লম্বা হয় তবে তার তাপ হারানোর হার হবে ৩ * ৩ = ৯ গুন। কিন্তু দেহের অভ্যন্তরে তাপের উৎপাদনের পরিমাণ এর আয়তনের (ওজনের মত) ঘনফল হিসাবে বৃদ্ধি পাবে। অর্থাৎ দেহের ভিতরের তাপ বৃদ্ধি পাবে ২৭ গুন। তার মানে উৎপাদিত তাপের ৬৫ ভাগ তাপই দেহ থেকে বের হতে সক্ষ্মম হবে না। তাই এটাকে ব্যালান্স করতে হলে বা উৎপন্ন হওয়া অতিরিক্ত তাপ হারানোর জন্য ঐ মানুষটির বডি সারফেস এরিয়া বাড়াতে হবে বিশাল পরিমাণে বা দৈহিক বৈশিষ্ঠ্যে আমূল পরিবর্তন আনতে হবে। আর সেটা সম্ভব হবে যদি লম্বা ঠিক রেখে তার প্রস্হ ৩ গুন না বাড়িয়ে ৫-৬ গুন মত বাড়ানো যায়। যদি ধরে নেই গড়ে প্রতিটা মানুষ প্রস্হে ২ ফুট হয়ে থাকে তবে ১৫ ফুট লম্বা মানুষটিকে প্রস্হে হতে হবে ১০-১২ ফুট। এইবার কল্পনা করেন একটা ১৫ ফুট লম্বা আর ১০-১২ ফুট মোটা মানুষ। কি কল্পনা করা যায়? অথবা চতুষ্পদী প্রানীদের মত বিশেষ অংগের প্রয়োজন হবে। যেমন হাতির বিশালাকার কান বিশেষভাবে বিবর্তিত হয়েছে অতিরিক্ত তাপ হারানোর জন্য। হাতির দেহের অতিরিক্ত তাপ হারানোর এটিই একমাত্র বৈশিষ্ঠ্য না, আরো আছে। আর এরকম বৈশিষ্ট্য যদি মানুষের ক্ষেত্রে থাকে তবে নিঃসন্দেহে তাকে যে আর মানুষ বলা যাবেনা তা আর বলার অপেক্ষা রাখে না। হাতীর কিংবা অন্য পশুদের চামড়াও অনেক মোটা হয় কারণ দেহের অভ্যন্তরের অতিরিক্ত রক্ত সহ অন্যান্য তরলের যে বিশাল চাপ থাকে তা সহ্য করার জন্য। আর ৬০ ফুট কিংকং কিংবা ৯০ ফুট আদমের কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না। বিজ্ঞানী গ্যালিলিও প্রথম প্রাণীদের আকার-আকৃতির উপর স্কেল ল প্রয়োগ করে এর সত্যতা যাচাই করেছিলেন।

আবারও কেউ যদি শিশু এবং পূর্ন বয়স্ক মানুষের কথা ভাবেন তবে জেনে রাখা ভাল যে পূর্ণ বয়স্ক মানুষের তুলনায় বাচ্চারা অনেক বেশী তাপ হারায়। কারণ তাদের বডির সারফেস এরিয়া বডি ম্যাসের তুলানায় অনেক বেশী থাকে। আস্তে আস্তে বড় হতে শুরু করলে এ দুটির অনুপাতে সামঞ্জস্যতা চলে আসে।

তাপ আর বডি সারফেস এরিয়ার সম্পর্কের কারনে আকারে অনেক বড় প্রাণীরা তাদের দেহের তাপ ছোট প্রাণীদের তুলনায় অনেক দেরী করে হারায়। এজন্যই ছোট আকৃতির মানুষেরা অনেক তাড়তাড়ি ঠান্ডা হয়ে পরে। এই ঘটনা ব্যাখ্যা করে কেন সংবাদ পত্র অনেক তাড়াতাড়ি পোড়ে। গাছের গুড়ি পুড়তে অনেক বেশি সময় লাগে কারণ তাদের অপেক্ষাকৃত কম সারফেস এরিয়ার জন্য। এটা আরও ব্যাখ্যা করে কেন তিমি মাছের আকার গোলাকার হয়। কারণ একটা গোলকের সারফেস এরিয়া তার প্রতি একক ভরের তুলনায় সবচে কম হয়ে থাকে। আর এখানে বলে রাখা ভাল তিমি মাছ অনেক বড় হয়ে থাকে সামুদ্রিক পানির প্লবনশীলতার (buoyancy) বা ভাসিয়ে রাখার ক্ষমতার কারণে। আর তাই যখন কোন তিমি মাছ সমুদ্রের বেলাভূমিতে আটকে যায় তখন উদ্ধার করতে দেরী হলে তিমিটা তার নিজের দেহের অত্যধিক ওজনের নিচে চাপা পরে খুব সহজেই মারা যায়। অনেকেই এ পর্যায়ে ডাইনোসরদের কথা হয়ত ভাবতে শুরু করেছেন। ;)

গ) ফুসফুস এবং অপ্রতুল অক্সিজেনের সরবরাহঃ- কোষ দ্বারা গঠিত যেকোন প্রাণিরই অক্সিজেন গ্রহণের দরকার হয়। অক্সিজেন কনজাম্পশন আর সারফেস এরিয়ার মধ্যেও সম্পর্ক আছে। মানুষের ক্ষেত্রে ফুসফুসের সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করে মানুষ কতটুকু অক্সিজেন কনজিউম করবে। মানুষের দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে সেটারও প্রয়োজনীয়তাও অনেক বেড়ে যায়। দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে শ্বাসনালীর সারফেস এরিয়া যে পরিমাণ বাড়বে তাতে একটা পর্যায়ে যেয়ে শ্বাসনালী সময়মত পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে সমর্থ হবে না।

জীব বিজ্ঞানী জেবিএস হ্যালডেন দেখিয়েছেন কিভাবে সারফেস এরিয়া এবং আয়তনের মধ্যকার সম্পর্ক প্রাণিদের বিবর্তিত হতে সাহায্য করেছে। মনে রাখবেন ঊপরের তিনটি জিনিষের যে কোন একটির কারনেই মানুষের উচ্চতা খুব একটা বেশী হতে পারার কথা না। পৃথিবীর জানা ইতিহাসের সবচাইতে লম্বা পুরুষ মানুষ ৮ ফুট ১১ ইঞ্চির আমেরিকান রবার্ট ওয়াল্ডো বেঁচে ছিলেন মাত্র ২২ বছর আর তাকে বিশেষ ধরণের লেগ ব্রেস ব্যবহার করে হাটতে হত। আর সবচাইতে লম্বা মহিলা চীনের জেং জিনলিয়ান বেঁচে ছিলেন মাত্র ১৭ বছর। বর্তমানে সবচাইতে লম্বা তুরস্কের ৮ ফুট ৩ ইঞ্চির ২৯ বছর বয়সী সুলতান কোসেনও স্বাভাবিক নন।



একথা মোটামুটি নিশ্চিত ভাবে বলা যায় যে মানুষের উচ্চতা ১০- ফুটের উপরে যাওয়াটা সম্ভব হবে না স্কেল ল এবং পৃথিবীর মাধ্যাকর্ষন শক্তির কারনে। আর ১৫ ফুট কিংবা ৩০ ফুটি আদ জাতী কিংবা ৬০ ফুটি কিংকং কিংবা ৯০ ফুট আদম তো এক কথায় অসম্ভব ব্যাপার।

সূত্রঃ
১) On Being the Right Size - J. B. S. Haldane
২) Scaling: Why Giants Don’t Exist - Michael Fowler
৩) Physics of the Impossible: Michio Kaku
৪) Sahih Bukhari

পাদটীকাঃ
১) Narrated Abu Huraira: The Prophet said, "Allah created Adam in his complete shape and form (directly), sixty cubits (about 30 meters) in height .......

 

সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৩২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 


১৫৯টি মন্তব্য

১০১. ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১৯

শয়তান বলেছেন: কাউয়া ২ এখনো এই পোস্টে ল্যাদাইতে আসে নাই ?? ক্যাম্নে কি ?:পি

০১ লা মার্চ, ২০১২ সকাল ৯:০৩

লেখক বলেছেন: আপনি আর কুফা লাগায়েন না।

১০২. ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:২০

শয়তান বলেছেন: বাই দ্যা ওয়ে জানুয়ারি গিয়া ফেব্রুয়ারি ও শেষ কিন্তু X(

০১ লা মার্চ, ২০১২ সকাল ৯:০৪

লেখক বলেছেন: খাটা খাটনি করতে ইচ্ছা করে না। আর তাছাড়া সময়টা খুব টাইট যাইতেছে।

১০৩. ১০ ই মার্চ, ২০১২ রাত ১২:৫৪

আবদুল্লাহ সাঈদ খান বলেছেন: হোরাস ভাই আপনার সঙ্গে আলোচনা করতে ভাল লেগেছে। আপনার কাছ থেকে কিছু যুক্তিপূর্ণ উত্তর আশা করেছিলাম এবং কিছুটা পেয়েছি। আপনার দেয়া লিংকটি ফলো করেছি। সেখানের আলোচনাও ভালো লেগেছে। আপনি আমার তাপমাত্রা সংক্রান্ত আলোচনাটি ভাল মত পড়েননি বলে মনে হচ্ছে। আমি সমীকরণটি দিয়েছি Ganong থেকে। শ্বাসনালি ও হাড় সংক্রান্ত যে সমস্যাটা তুলে ধরেছেন, হিসেব করে সেটারও একটি সমাধান বের করেছি। পরবর্তী সবগুলো মিলিয়ে একটি পোস্ট দিব। তবে এখন বিসিএস পড়ালেখা নিয়ে একটু ব্যস্ততা যাচ্ছে বিধায় পরবর্তীতে আবার আলোচনায় আসব। সে হিসেবে জুনের আগে হয়ত এ বিষয়ে আর আলোচনা করার সুযোগ পাব না।
আবারও ধন্যবাদ আপনার বিশ্লেষনধর্মী পোস্ট ও উত্তর এর জন্য।

১০ ই মার্চ, ২০১২ সকাল ১১:৫১

লেখক বলেছেন: খুব ভালো হয় ব্লগে দেয়ার আগে আপনার হিসাব নিকাশ গুলো যদি ফিজিক্স ফোরামে আলোচনা করেন। কারণ ওখাঙ্কার এক্সপার্ট লোকজন আপনার হিসাবে যদি কোন ভুল থাকে তাহলে শুদ্ধ করে দিতে পারবে। আর যদি না থাকে তাহলে তো খুবই ভালো কথা। সেটা নিশ্চয়ই সবার জন্যই ভালো খবর।

আর একটা জিনিষ আমি বুঝতে পারছি না, আপনি নিজেই আমাকে বললেন অতিরিক্ত লম্বা হলে মানুষ বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয় যা তাদের দীর্ঘদিন বাচার জন্য সহায়ক না। আর সেই আপনিই আবার অংক কষে শুধুমাত্র একটা সম্ভাবনার কথা মনের কোনে জিইয়ে রাখতে চাচ্ছেন। কেন?

৯০ ফুট থেকে মানুষ ছোট হয়ে ৬ ফুটে বিবর্তিত কিভাবে হ্ললো এটা মনে একটা ভালো পিএইচডির সাব্জেক্ট হতে পারে।

১০৪. ১০ ই মার্চ, ২০১২ রাত ৯:২২

আবদুল্লাহ সাঈদ খান বলেছেন: ধন্যবাদ পরামর্শের জন্য।
'অতিরিক্ত লম্বা হলে মানুষ বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয় যা তাদের দীর্ঘদিন বাচার জন্য সহায়ক না।'
আমি কথাটা এভাবে বলিনি। বরং বলেছি, যে সকল রোগে মানুষ অতিরিক্ত লম্বা হয় যেমন, এক্রমেগালি, জাইগেন্টিজম, মারফানস ইত্যাদি রোগে এসোসিয়েটেড আরও কিছু এবনরমালিটি থাকে। যেমন: মারফানসে ফ্যাকো ডরনেসিস পাওয়া যায়, হাই আর্চড প্যালেট থাকে, সবচেয়ে বড় যে সমস্যা হয় তা হল সেভায়্যার এওর্টিক রিগারজিটেশন, ফলে হার্ট ফেইলিওর হয়ে পেসেন্ট মারা যায় ।আবার, জাইগেন্টিজম এ মেটাবলিক এবনরমালিটির কারণে লাইফ এক্সপেকটেনসি কম থাক।
লক্ষ্যনীয় জাইগেন্টিজম, এক্রমেগালি দুটোতেই প্রয়োজনের অতিরিক্ত গ্রউথ হরমোন আমৃত্যু রিলিজ হতে থাকে, পিটুইটারি টিউমার থেকে। সুতরাং এখানে পিটুইটারি কিন্ত কোন প্রপরশনেট স্ট্রাকচার মেইনটেইন করছে না। বরং শরীরের তুলনায় এবনরমালি বড় হচ্ছে।

তবে আমরা যখন ৬০ ফুট বা ৯০ ফুট মানুষের কথা চিন্তা করছি তখন তার বডির সবকিছুই প্রপরশন মেইনটেইন করবে।সুতরাং প্রশ্ন হতে পারে বর্তমান একজন মানুষের পক্ষে ৬০ ফুট লম্বা হ্ওয়া সম্ভব কিনা? না তা সম্ভব ন্য়। সুতরাং প্রপজিশনটা হল ৬০ ফুট মানুষ থেকে ধীরে ধীরে কালক্রমে জেনেটিক হাইট কমতে কমতে বর্তমান অবস্থা এসে দাড়িয়েছে। সে হিসেবে আপনার শেষ কথাটি এভাবে বলা যায়,
'৯০ ফুট থেকে মানুষ ছোট হয়ে ৬ ফুটে বিবর্তিত কিভাবে হ্ললো এটা মনে হয় একটা ভালো গবেষনা সাব্জেক্ট হতে পারে'।
ধন্যবাদ।

১০ ই মার্চ, ২০১২ রাত ১০:২৮

লেখক বলেছেন: লেখক বলেছেন: '৯০ ফুট থেকে মানুষ ছোট হয়ে ৬ ফুটে বিবর্তিত কিভাবে হ্ললো এটা মনে হয় একটা ভালো গবেষনা সাব্জেক্ট হতে পারে'।

এখানে ছোট্ট একটা সমস্যা আছে সেটা হলো ৯০ ফুট মানুষ ছিলো এটা আগে প্রমানিতহতে হবে, তাই না?? তার পর না বিবর্তনের প্রশ্ন। এটা প্রমাণ করাও আরেকটা গবেষণার সাবজেক্ট হতে পারে, কি বলেন?

১০৫. ১০ ই মার্চ, ২০১২ রাত ৯:২৬

আবদুল্লাহ সাঈদ খান বলেছেন: **'না তা সম্ভব ন্য়' এর পরিবর্তে পরুন 'এটা আরেকটি গবেষনার বিষয়'

১০৬. ১০ ই মার্চ, ২০১২ রাত ১০:৩৫

আবদুল্লাহ সাঈদ খান বলেছেন: কেন নয়?
ধন্যবাদ।

১০৭. ১১ ই মার্চ, ২০১২ রাত ৮:১২

কাকপাখি ২ বলেছেন: শয়তান মামা বলেছেন: কাউয়া ২ এখনো এই পোস্টে ল্যাদাইতে আসে নাই ?? ক্যাম্নে কি ?

হোরাস মামা বলেছেন: আপনি আর কুফা লাগায়েন না।


B-)

শয়তান মামা, আপনের কথা শুইনা না ল্যাদাইয়া থাকতে পারলাম না। কাকপাখি হিসাবে আপনের মাথা আমার টার্গেট হইতেই পারে (অফটপিক: আচ্ছা মামা, আপনের মাথায় কি টাক আছে নাকি? খেঁকখেঁক)

এনিওয়ে মূল কথায় আসি, হোরাস মামার জন্য একটা "কুফা" লাগায় দিয়া যাই। কুফাটা হইল, ৯০ ফুট উচ্চতার মানুষ আদম (আঃ) এক পা হাটার আগেই হাড়গোর ভেঙ্গে মাটিতে পরে থাকবে বলে হোরাস মামা যেই দাবি করছে, বিজ্ঞানের দৃষ্টিতে সেইটা সঠিক না।

এইজন্য আমরা ছোট্ট কিছু অংক করে দেখি আসেন:

হোরাস মামার হিসাব মত ৫ ফুট লম্বা মানুষের ওজন ১১৫ পাউন্ড
তাইলে ৯০ ফুল লম্বা মানুষ যেহেতু ৯০/৫ = ১৮ গুল লম্বা কাজেই ওজন = ১৮*১৮*১৮*১১৫ পাউন্ড = ৬৭০৬৮০ পাউন্ড

একজন পূর্ন বয়স্ক মানুষের হাড়ের সর্বোচ্চ ক্ষমতা ১৬৭ মেগা প্যাসকেল (কম্প্রেশন লোডিং)।

১ মে.প্যা. = ১৪৫.০৪ পাউন্ড প্রতি বর্গ ইন্চি।
তাইলে ১৬৭ মে.প্যা. = ২৪২২১.৬৮ পাউন্ড প্রতি বর্গ ইন্চি।

এখন আসেন মানুষের শরীরের সবচেয়ে বড় হাড় "ফিমার" নিয়ে আসি (যেহেতু উদাহরন হিসাবে কোন একটা হাড় আনতেই হবে), টিপিক্যাল একটা ফিমারের মধ্যখানের ডায়ামিটার ২.৮ সে.মি. এই হিসাবে ফিমারের মাঝামাঝি কর্টিক্যাল হাড়ের ক্রসসেকশনাল এরিয়া ০.৮৬ বর্গ ইন্চি। (কিভাবে গননা করলাম? এইখানে সুত্র দেখেন)

তাইলে এখন একজন পূর্নবয়স্ক মানুষের একটি ফিমার সর্বোচ্চ ২৪২২১.৬৮ *০.৮৬ = ২০৮৩১ পাউন্ড ওজন পর্যন্ত সহ্য করতে পারবে।

অর্থাৎ, ৫ ফুট উচ্চতার একজন এক পায়ে দাড়ানো মানুষের একটি ফিমার তার দাড়ানো অবস্থার ওজনের ২০৮৩১/১১৫ = ১৮১ গুন পর্যন্ত লোড নিতে পারবে।

দৌড়ানোর সময় সাধারনতঃ মানুষের ওজনের প্রায় ৩/৪ গুন বেশি চাপ সহ্য করতে হয়, তাই তখন একটি ফিমারের লোড নেওয়ার ক্ষমতা হবে ১৮১/৪ = ৪৫ গুন বেশি।

তার মানে বর্তমান উচ্চতার মানুষের হাড়ের লোড নেওয়ার ক্ষমতা প্রয়োজনের চাইতে অনেক বেশি (মানুষের মূল ডিজাইন যে আদম (আঃ) ছিলেন এইটা তার একটা ইংগিত)। উপরের হিসাব যদি আপনি ৯০ ফুট লম্বা একজন "স্কেলড আপ" মানুষের ক্ষেত্রে করেন তাইলে এক পায়ে দাড়ানো অবস্থায় সেই মানুষটার ফিমারের ওজন নেওয়ার ক্ষমতা হবে তার ওজনের প্রায় ১০ গুন বেশি। এবং দৌড়ানোর সময় আড়াই গুন বেশি।

তার মানে তাত্বিক ভাবে ৯০ ফুট উচ্চতার মানুষ হাটার সময় হাড়গোর ভেঙ্গে মাটিতে পরে থাকবে বলে হোরাস মামা যেই দাবি করিয়াছেন অবশেষে উহা সঠিক নহে বলিয়া প্রমানিত হইল। (মু হা হা হা...)

তারপর মামা আসেন, আরো কিছু ব্যাপার চিন্তা করি। ৯০ ফুট লম্বা একজন মানুষের ফিজিওলজি হুবুহু এখনকার মানুষের মত হওয়ার সম্ভবনা খুব বেশি না। মানুষের কর্টিক্যাল হাড়ের ঘনত্ব সাধারনতঃ ১.৫ গ্রাম/সিসি। এইটাকে ৩০% বাড়াইলে ১.৯৫ গ্রাম/সিসি'র মত হয়। সেইক্ষেত্রে হাড়ের লোড নেওয়ার ক্ষমতা বেড়ে দাড়াবে ১.৫ গ্রাম/সিসি হাড়ের তুলনায় ১৭০% (হাড়ের লোড নেওয়ার ক্ষমতা ঘনত্বের বর্গ হিসাবে বৃদ্ধি পায়)। সাদা মানুষদের তুলনায় কালোদের হাড়ের ঘনত্ব ৪-১৬% বেশি হয় সেইজন্য এদের হাড়ের ওজন বেশি, এবং এরা মুষ্টিযুদ্ধ + দৌড়ে ভাল করে কিন্তু জিমন্যাস্ট হিসাবে ভাল করে না।

৯০ ফুট উচ্চতার মানুষের কর্টিক্যাল হাড়ের ডেনসিটি যদি ১.৯৫ গ্রাম/সিসি হয়, তাইলে এক পায়ে দাড়ানো অবস্থায় মানুষটার একটা ফিমার তার ওজনের ১৭ গুন লোড নিতে পারবে।

৯০ ফুট মানুষের হাড় যদি স্বাভাবিক অনুপাতের চেয়ে মাত্র ৩০% চওড়া হয় (এখন আবার ত্যানা পঁচাইয়েন না যে -- মানুষটা তাইলে আর মানুষ থাকবে না, আমার নিজের হাড় আমার অনেক বন্ধুর চেয়ে অনেক চওড়া, এবং এইটা একটা স্বাভাবিক ব্যাপার) তাইলে ফিমারের স্বাভাবিকের তুলনায় ক্রসশেকশন হবে ১৭০% । এই ক্ষেত্রেও এক পায়ে দাড়ানো অবস্থায় মানুষটার একটা ফিমার তার ওজনের ১৭ গুন লোড নিতে পারবে।

যদি ৩০% মোর "ডেন্স" এবং "ওয়াইড" হাড়ের সম্মিলিত ইফেক্ট বিবেচনা করি, তাইলে এক পায়ে দাড়ানো অবস্থায় মানুষটার একটা ফিমার তার ওজনের ২৯ গুন লোড নিতে পারবে।

============================================
এতক্ষন অফটপিকে কথা কইলাম, এখন অনটপিকে কথা বলি "মামা কেমন আছেন? মামি এবং মামাতো কাজিনরা কেমন আছে?"

১২ ই মার্চ, ২০১২ সকাল ১০:৫২

লেখক বলেছেন: তার মানে তাত্বিক ভাবে ৯০ ফুট উচ্চতার মানুষ হাটার সময় হাড়গোর ভেঙ্গে মাটিতে পরে থাকবে বলে হোরাস মামা যেই দাবি করিয়াছেন অবশেষে উহা সঠিক নহে বলিয়া প্রমানিত হইল। (মু হা হা হা...)

বেকুবটা কয় কি!!!!

১০৮. ১১ ই মার্চ, ২০১২ রাত ৮:৫২

আবদুল্লাহ সাঈদ খান বলেছেন: কাকপাখি ২, আমি আপনার সাথে সংযোজন করছি:

The average trabecular Young's modulus measured ultrasonically and mechanically was 14.8 GPa (S.D. 1.4) and 10.4 (S.D. 3.5) and the average Young's modulus of microspecimens of cortical bone measured ultrasonically and mechanically was 20.7 GPa (S.D. 1.9) and 18.6 GPa (S.D. 3.5)
(সূত্র:http://www.ncbi.nlm.nih.gov/pubmed/8429054

সুতরাং কর্টিকাল বোনস এবং ট্র্যাবেকুলার বোন এর কমপ্রেশন লোডিং আরো বেশী হবে। এছাড়া্ও স্কেলড মানুষটির ফিমারের ভলিউম যেহেতু বাড়বে সেহেতু তার কর্টিকাল বোনের ভিতরের স্পেস্ও বাড়বে। সুতরাং প্রস্থ না বাড়ল্ওে কর্টিকাল বোনের ভলিউম ভেতরের দিকে একটু বেশী হলে ই হল। কেননা ফিমার শ্যাফটের ভিতরে ইয়েলো ম্যারো থাকে যা সাধারণত প্রয়োজন হয় না।
এছাড়াও বোনস এর পরিমান বাড়ার মানে এর ল্যামিনার সংখ্যা বাড়া এবং একই সাথে কোলাজেন এর পরিমন বাড়া। সুতরাং স্বাভাবিক ভাবেই বোন আর বেশী কম্প্রেসিভ লোড নিতে পারবে।

এ প্রসঙ্গে আরও ইন্টারেস্টিং একটি বিষয় হল উপরে আমি দেখিয়েছি (আমার ৭ নম্বর প্রশ্নে) যে একজন ৬০ কেজি মানুষের ওজনের তুলনায় তার বেসাল মেটাবলিক রেট কনসিডারেবলি কম হবে। একজন ৭০ কেজি মানুষের যেখান প্রায় ৮২ কি.ক্যা/ ঘন্টা সেখানে ৭০০০০ কেজি মানুষের প্রায় ১৫০০০ কি.ক্যা/ ঘন্টা।

দেখুন,

In 1926 Raymond Pearl proposed that longevity varies inversely with basal metabolic rate (the "rate of living hypothesis"). Support for this hypothesis comes from the fact that mammals with larger body size have longer maximum life spans and the fact that the longevity of fruit flies varies inversely with ambient temperature. Additionally, the life span of houseflies can be extended by preventing physical activity. This theory has been bolstered by several new studies linking lower basal metabolic rate to increased life expectancy, across the animal kingdom - including humans.

http://en.wikipedia.org/wiki/Basal_metabolic_rate

সুতরাং কেন ৯০ ফুট বা ৬০ ফুট আদম (আ) বেশী আয়ুর অধিকারী ছিলেন সেটারও একটা হিন্টস পাওয়া যায়।

১০৯. ১১ ই মার্চ, ২০১২ রাত ১০:২৭

আবদুল্লাহ সাঈদ খান বলেছেন: Femur diameter: 2.8cm = 0.028m
Area: 0.00246176 m^2

Force of an average 70 kg man= 70*9.8 =686N

Pressure generated: 686/.00246176= 278662.4203821656 N/m^2

Young’s modulus of femur= 14 GPa (in practical units)= 14kN/mm^2 = 14000N/mm^2 =14000*1000000N/m^2= 14000000000N/m^2=1.4 x 10^9 N/m^2

[Source: Click This Link

[The practical units used are megapascals (MPa or N/mm²) or gigapascals (GPa or kN/mm²) Source: Click This Link

Now if we increase Femur proportionately 10 times. It’s Volume would increase 1000 times but Area would increase 100 times.

So, Area of Femur of a 70000 kg man, is =0.00246176 x 100 = 0.246176 m^2

So, Pressure generated;
Force/ surface area = 70000*9.8/0.246176 = 2786624.203821656 N/m^2 = 2.78 x 10^6 N/m^2

Still it does not go near the capacity of femur to withstand pressure.

If while running it body generates 4 times more pressure that would generate: 11146496.81528662N/m^2 = 1.11 x 10^7 N/m^2 . Even now the bone can bear 100 times more weight, let alone the changes that can take place in the density and collagen amount.

১১০. ১২ ই মার্চ, ২০১২ সকাল ৯:২৮

কাকপাখি ২ বলেছেন: @আবদুল্লাহ সাঈদ খান ভাই, আপনাকে স্বাগতম। আসলে আমি বায়োলজি লাইনের লোক না, ইন্টার পর্যন্ত বায়োলজি পড়ছিলাম। হোরাস মামার সরল পাটি গনিতের হিসাব ভূল প্রমান করার জন্য এর আগে একটা ফাইট দিছিলাম।

থার্মোরেগুলেশনের ব্যাপারে আপনি যেই কমেন্ট করছেন, সেইটার যুক্তি যদি হোরাস মামা খন্ডন করতে না পারে, তাইলে বলতে হবে হোরাস মামা এই বিতর্কে পরাজিত হয়েছেন।

হাড়ের লোড বিয়ারিং ক্যাপাসিটি যে অনেক বেশি, সেইটা এর আগে যখন হোরাস মামার সাথে আলোচনা হইছিল তখনই পাইছিলাম, কিন্তু ব্যাপারটার গুরুত্ব উপলদ্ধি করতে পারি নাই। পারলে তখনই হোরাস মামার ক্যারিয়ার শেষ হইয়া যাইত। যাই হোক, নাস্তিক মামাদের এখন চরম একটা দুঃসময় আরম্ভ হইল। হাদিসে বর্নিত ৯০ ফুল লম্বা মানুষের অস্তিত্ব স্কয়ার কিউব ল অনুযায়ী সম্ভব না, এই যুক্তি দিতে গেলেই ধরা খাবে। খেঁক খেঁক।

১২ ই মার্চ, ২০১২ সকাল ১০:২৫

লেখক বলেছেন: হাদিসে বর্নিত ৯০ ফুল লম্বা মানুষের অস্তিত্ব স্কয়ার কিউব ল অনুযায়ী সম্ভব না, এই যুক্তি দিতে গেলেই ধরা খাবে।

আমি ৬০০ জোড়া পাখায়ালা নারী মুখের ঘোড়া স্পেসে কেম্নে ঊড়তে সক্ষম সেইটা অংক কষে বের করেতেছি। একটু ওয়েট করেন পায়া যাঈবেন। আপনার আর আমার যৌথ নুবেল এইবার কেঊ ঠেকাইতে পারবে না। খেক খেক।

আপনার সাথে আবার সেই একই পেনাপেনানি নিয়া টাইম নস্ট করার কোন ইচ্ছা নাই। আপনি বহুত কিছু প্রমাণ করছেন। নুবেল একা একাও পায়া যাইতে পারেন।

১১১. ১২ ই মার্চ, ২০১২ সকাল ১০:০৮

কাকপাখি ২ বলেছেন: হোরাস মামা বলিয়াছেন: আমি নিচে ফিজিক্স ফোরাম ডট কমের একটা লিঙ্ক দিচ্ছি। আপনি সেখানে গিয়ে পুরো ডিস্কাশনটা ফলো করলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবেন আশা করি। আর ওখানে যারা আছেন তারা এক্সপার্ট লোকজন। আশা করি আপনার কোন প্রশ্ন থাকলে ওনারা নিশ্চয়ই আপনার কৌতুহল মেটাতে পারবে।

Click This Link

=============================================

হোরাস মামার দেওয়া লিংকে "crowbird2" নিক এই অধম কাকপাখির। মামার উল্লেখিত এক্সপার্ট লোকজনের সাথে আমার যেই ডিসকাশন হইছিল, সেইটাতে উনারা উনাদের দাবির পক্ষে কোন সলিড যুক্তি দেখাইতে পারে নাই, ৩০ মিটার "স্কেলড-আপ" একজন মানুষের শ্বাস প্রশ্বাসের গতিবেগ ৭২ মাইল/ঘন্টা হবে এইপর্যন্ত অংক করে একজন দেখাইছিলেন। কিন্তু মানুষের শ্বাস প্রশ্বাসের সর্বোচ্চ গতিবেগ কত হইতে পারে সেই ব্যাপারে উনারা একধরনের তালগাছিয় দাবি করছিলেন। উনাদের একজন "মিথ-বাস্টার্স" নামের কোন একটা টিভি সিরিয়ালের রেফারেন্স দিছিলেন সেইখানে নাকি প্রমান করা হইছিল মানুষের হাঁচির সময় নাক দিয়ে বাতাস বের হওয়ার সর্বোচ্চ বেগ ৩০-৪০ মাইল প্রতি ঘন্টা হবে। এর বিপরীতে আমি ম্যাড সাইন্সের একটা এবং ড. টেরী গ্রাফ নামের একজন আমেরিকান ডাক্তারের রেফারেন্স দিছিলাম যেখানে উল্লেখ ছিল যে মানুষের হাঁচির গতিবেগ শব্দের গতির ৮৫% পর্যন্ত হইতে পারে, যেইটা মাইল প্রতি ঘন্টায় হিসাব করলে ৬৩০ মা/ঘ হয়। মজার ব্যাপার হইল যদিও হোরাস মামার "এক্সপার্ট" লোকজন তথ্যপ্রমান হিসাবে একটা টিভি-শো এর রেফারেন্স দিছিলেন, কিন্তু তার থেকেও নির্ভরযোগ্য দুইটা রেফারেন্স উনাদের কাছে গ্রহনযোগ্য হয় নাই (যার একটা একটি সাইন্স ওয়েব সাইটের এবং আরেকটা একজন আমেরিকান ডাক্তারের)।

হোরাস মামার "এক্সপার্ট" লোকজনের ডাবল স্ট্যান্ডার্ডের বিষয়টা নিঃসন্দেহে হাস্যকর। কিন্তু সমস্যা হইল আমাদের কল্প-শিক্ষিত নাস্তিক মামারা এই সো-কল্ড "এক্সপার্ট" দেরকে পীর হিসাবে মানেন, যার প্রমান পাওয়া যাবে হোরাস মামার এই উক্তির ভাষা দেখলে "আর ওখানে যারা আছেন তারা এক্সপার্ট লোকজন"। হা হা, পূরা ভন্ডপীরের মুরিদদের মত অবস্থা।

১২ ই মার্চ, ২০১২ সকাল ১০:৩১

লেখক বলেছেন: এক্সপার্ট্রে এক্সপার্ট কওন যাইব না। ক্যান আপনার মত বিরক্তিকর একটা ক্যারেক্টারকে বেইল দেয় নাই দেইখা? অবশ্য একটা কথা ঠিক, আপ্নিওএক্সপার্ট তবে লেদানীতে।

১১২. ১২ ই মার্চ, ২০১২ সকাল ১০:৩৪

কাকপাখি ২ বলেছেন: হোরাস মামা বলেছেন: আপনার সাথে আবার সেই একই পেনাপেনানি নিয়া টাইম নস্ট করার কোন ইচ্ছা নাই। আপনি বহুত কিছু প্রমাণ করছেন। নুবেল একা একাও পায়া যাইতে পারেন।

টাইম থাকলেও উপায় নাই মামা, এইবার আপনে পুরা কট।

মু হা হা হা হা হা হা হা
মূূূূূূূ হা হা হা হা হা হা হা হা

খেঁক খেঁক। B-)) B-))

১২ ই মার্চ, ২০১২ সকাল ১০:৪১

লেখক বলেছেন: আমি একা না আধুনিক কালের বিজ্ঞানীরাও কট। খুশী। এখন আর মাছির মত ভ্যান ভ্যান কইরেন না। রাস্তা মাপেন।

১১৩. ১২ ই মার্চ, ২০১২ সকাল ১০:৩৭

কাকপাখি ২ বলেছেন: হোরাস মামা বলেছেন: এক্সপার্ট্রে এক্সপার্ট কওন যাইব না। ক্যান আপনার মত বিরক্তিকর একটা ক্যারেক্টারকে বেইল দেয় নাই দেইখা? অবশ্য একটা কথা ঠিক, আপ্নিওএক্সপার্ট তবে লেদানীতে।

মামার ত্যান্যা প্যাচানি দেইখা ব্যাপুক বিনোদন পাইতেছি। B-) B-) B-)

আমি ল্যাদনিতে এক্সপার্ট -- আপনার সাথে সহমত, এইটা মানতে আমার কোন সমস্যা নাই, তবে মামা একটা কথা, যুক্তি খন্ডাইতে না পারলে কিন্তু ক্যারিয়ার শেষ!!!

১২ ই মার্চ, ২০১২ সকাল ১০:৪৩

লেখক বলেছেন: আবার .

১১৪. ১২ ই মার্চ, ২০১২ সকাল ১০:৪৪

কাকপাখি ২ বলেছেন: মামার মাথা খারাপ হইয়া গেছে, আমার কমেন্টের জবাব দিতাছে সাঈদ খান ভাইরে। খেঁক খেঁক।

ব্যাপার না মামা, এইরকম হয়। মাথা গরম থাকলে চিন্তাভাবনায় জট লাগাটাই স্বাভাবিক। B-)

১১৫. ১২ ই মার্চ, ২০১২ সকাল ১০:৫০

কাকপাখি ২ বলেছেন: হোরাস মামা বলেছেন: আমি একা না আধুনিক কালের বিজ্ঞানীরাও কট। খুশী। এখন আর মাছির মত ভ্যান ভ্যান কইরেন না। রাস্তা মাপেন।

ওকে মামা, রাস্তা মাপা আরম্ভ করলাম। তয় আপনের ব্লগীয় ভাগিনা হিসাবে বিপদের সময় একটা পরামর্শ দেই "তথাকথিত আধুনিক কালের পীরদেরকে" না ডাইকা ক্যালকুলেটর নিয়া বইসা যান, বেশি কামে দিব। এটলিষ্ট নিজের এতদিনের করা একটা ভূল বুঝতে পারবেন এবং সঠিক জিনিস উপলদ্ধি করতে পারবেন।

১২ ই মার্চ, ২০১২ সকাল ১০:৫৮

লেখক বলেছেন: ক্যাল্কুলেওটর দিয়া সব কিছু হুয় নারে পাগলা। আপনার হিসাবে আগেও ভুল বের করছি। এখন আর আপনার পিছে টাঈম নস্ট করার ইচ্ছা নাই।

নয়ফুট হওনের আগেই সুলতান কোসের ক্রাচ ছাড়া হাটতে পারে নাই।পোস্টে আরও একজনের কথা আছে তারও ব্রেস লাগায়া হাটতে হই্ত। এরকম উদাহরণ ভুরি ভুরি। আর আপনি আইছেন ৯০ ফুটের হিসাব লইয়া।

১১৬. ১২ ই মার্চ, ২০১২ সকাল ১০:৫১

ব্লগার ইমরান বলেছেন: হে হে , কট B-) B-) B-) B-)

১১৭. ১২ ই মার্চ, ২০১২ সকাল ১০:৫৫

রিমন০০৭ বলেছেন: বালের পোস্ট

এখন নিশ্চয় বলবা যে ডাইনোসর ছিল না?


PENIS
Penis PEকিন্তু ২ ইন্চি হয় আবার ১০ ইন্চিরও হয় , তোমার বিগগাণী বাবারা এইটা নিয়া গবেষণা করে নাই
?

১১৮. ১২ ই মার্চ, ২০১২ সকাল ১১:০৩

কাকপাখি ২ বলেছেন: হোরাস মামা বলেছেন: ক্যাল্কুলেওটর দিয়া সব কিছু হুয় নারে পাগলা। আপনার হিসাবে আগেও ভুল বের করছি। এখন আর আপনার পিছে টাঈম নস্ট করার ইচ্ছা নাই।

ফর ইওর কাইন্ড ইনফরমেশন মামা, আমার আগের হিসাবে ভূল ছিল, কিন্তু সেই হিসাব আর এই হিসাব এক না।

মামা, খুবই হতাশ হইলাম, আপনে এইভাবে হাল ছাইড়া দিলেন? আপনে না ব্লগীয় পাতি-নাস্তিকদের বিজ্ঞান বিষয়ক পীর। আপনের মুরিদদের কথা একবারও চিন্তা করলেন না?

১১৯. ১২ ই মার্চ, ২০১২ সকাল ১১:০৪

রিমন০০৭ বলেছেন: *** Upore kintu er aga "PENIS" hoibo

১২০. ১২ ই মার্চ, ২০১২ সকাল ১১:৪৯

ভাবসাধক বলেছেন: স্বাধীকার বলেছেন:
প্রাণীর জন্ম, বিকাশ, পরিবেশের সাথে অভিযোজন-এসব বিজ্ঞানের কথা। এ গুলোতে বিজ্ঞান বিশ্বাস করে, অবশ্যই তা বিজ্ঞান নুন্যতম প্রমানাদিও দিয়েছে। বিজ্ঞান কনসেপ্টে এরকম একজন প্রথম মানব, তার ভাষা, বেড়ে উঠা, জীবন যাপন, কাপড়-চোপড় পড়া, তারপর আবার ধর্ম কর্ম ও দীনের দাওয়াত দেওয়া-এসবকে বিজ্ঞান অনায়াসে তামাশা এবং কল্পনা হিসাবে প্রতিভাত করে। বিজ্ঞান যে যেখানে একক আদম নামের কাউকেই অবতীর্ণ বা স্বর্গচ্যুত হওয়াকে বিশ্বাস করেনা-সেখানে উচ্চতা নিয়ে আলোচনা করার কোনো যুক্তিই নেই।

১২১. ১২ ই মার্চ, ২০১২ দুপুর ১২:০৪

েশখসাদী বলেছেন:
হযরত হারূণ (আঃ) এর সমাধি ।

হযরত সালেহ (আঃ) ।

হযরত ইউশা (আঃ) - হযরত আদম (আঃ) এর পরের নিকটবর্তী নবী - জর্ডানে ।
ভারতের অযোধ্যায় এক বিরাট মন্দিরের পাশে সুদীর্ঘ এক কবর রয়েছে যেটা সম্মন্ধে যুগ যুগ ধরে জনশ্রূতি - ঐ সামাধি হযরত শীষ (আঃ) , যিনি আদি পিতা হযরত আদম (আঃ) এর পুত্র ।



Click This Link
ছবি-ই কথা বলে ।

১২২. ১২ ই মার্চ, ২০১২ দুপুর ১২:১০

১২৩. ১২ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৪৩

একলা বগ বলেছেন: ব্লগার ইমরান বলেছেন: হে হে , কট B-) B-) B-) B-)

১২৪. ১২ ই মার্চ, ২০১২ দুপুর ২:৫৮

চেয়ারম্যান বলেছেন: puraI caught khaise horans mia ;)

১২৫. ১২ ই মার্চ, ২০১২ বিকাল ৪:১০

কালো পতাকার খোঁজে বলেছেন: লেখক আবার যৌক্তিক আলোচনায় ফিরে আসবেন আশা করি :-B

১২৬. ১২ ই মার্চ, ২০১২ বিকাল ৫:১৫

একলা বগ বলেছেন: কাকপাখি ২ বলেছেন:

মামা, খুবই হতাশ হইলাম, আপনে এইভাবে হাল ছাইড়া দিলেন? আপনে না ব্লগীয় পাতি-নাস্তিকদের বিজ্ঞান বিষয়ক পীর। আপনের মুরিদদের কথা একবারও চিন্তা করলেন না?

"ব্লগীয় পাতি-নাস্তিক" নতুন একটা শব্দ শিখলাম। কাকপাখিরে ধন্যবাদ।

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ B-) B-) B-) ;) ;)

১২৭. ১৩ ই মার্চ, ২০১২ সকাল ৯:১৬

নিমপাতা১২ বলেছেন: নাস্তিকেরা নিপাত যাক,

১২৮. ১৩ ই মার্চ, ২০১২ সকাল ১০:৫৯

শিকদার বলেছেন: বিজ্ঞানের অজ্ঞানরা এমন কথা তো বলবেই। হা হা হা।

এরা বিজ্ঞান কেই সব কিছুর মাপকাঠি ধরে। পুরাই লুল। যে বিজ্ঞান কখন কয় সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে আবার কয় পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে এখন কয় দুইটাই ঘুরতেছে।

বাংলাদেশের মত এরা সব সময় উন্নয়নশীল। যারা হাজার বছর ধরে এমন উন্নয়নশীল তাদের কে সব কিছুর স্কেল হিসেবে ধরা একটা নহায়েত বোকামী ছাড়া আর কিছুই নয়।

আজকে এইটা কালকেই আবার সেইটা। যতটুকু সত্য তা নিয়াই থাকেনা এরা, যেইটা কল্পনাময় সেইটা নিয়াও লাফালাফি, লেদালেদি শুরু করে।

১২৯. ১৩ ই মার্চ, ২০১২ সকাল ১১:০০

৭১বাংলা বলেছেন: মামা কট খাইসে হা হা হা

১৩০. ১৩ ই মার্চ, ২০১২ সকাল ১১:০৯

কাকপাখি ২ বলেছেন: হাদিসে বর্নিত ৯০ ফুট লম্বা মানুষের অস্তিত্ব বৈজ্ঞানিক দৃষ্টিতে অসম্ভব - হোরাস মামার এই যুক্তি অবশেষে খন্ডিত হইল।

নাস্তিক মামাদের একটা চরম একটা দুঃসময় আরম্ভ হইল। বিজ্ঞানের দোহাই দিয়ে ধর্ম অস্বিকার করার একটা বড় খেলায় উনারা শোচনীয় ভাবে পরাজয় বরণ করলেন। হাদিসে বর্নিত ৯০ ফুল লম্বা মানুষের অস্তিত্ব স্কয়ার কিউব ল অনুযায়ী সম্ভব না, এখন থেকে এই যুক্তি দেওয়ার রাস্তা চিরতরে বন্ধ হইল।


ব্যাপারটা কিভাবে ঘটল? জানতে হলে পড়ুন:


ব্লগীয় পাতি-নাস্তিকদের বিজ্ঞান বিষয়ক পীর "হোরাস মামা" যেভাবে ধরা খাইলেন।

১৩১. ১৩ ই মার্চ, ২০১২ সকাল ১১:১১

আবদুল্লাহ সাঈদ খান বলেছেন: Let us solve the Problem regarding breathing tube:

Estimations of Jared James in Physics forum:

Based on rough estimates, I have a lung volume of ~0.009m^3.
My wind pipe is ~0.0009m^2.
It takes me 5 seconds to completely fill my lungs.
I need ~0.0045m^3 to survive with per breath.

This means I have a volumetric flow rate of 0.0018m^3/s and a flow velocity of 2.00m/s (4.50mph). This is the rate purely for me to survive.

Now let's double my size:
New lung volume = 0.072m^3.
My wind pipe is 0.0036m^2.
It still takes me 5 seconds to completely fill my lungs.
I need 0.036m^3 to survive with per breath.

This means I have a volumetric flow rate of 0.0144m^3/s and a flow velocity of 4.00m/s (9.00mph). Again, this is the rate purely for me to survive.

Now you'll note again that my breathing flow velocity roughly doubles when size is doubled. So far, I've gone from 1.78m to 3.56m in height (5ft 10in to 11ft 8in).

So using this as a basic formula, vn+1=2vn, and iterating a few times, gives me my required breathing rate at heights within the OP's specified range:

Height = 15m, Flow Velocity = 16m/s (36mph).
Height = 30m, Flow Velocity = 32m/s (72mph).

I'm not typing the pressure calcs here, but according to what I've worked out, going from 1.78m to ~15m (5ft 10in to 50ft) increases the required pressure drop in the lungs (from atmospheric) by two orders of magnitude to gain the required flow velocity. Even at only 30ft in height the required pressure is increased by one order of magnitude.

Of course, if the body can't supply the required pressure drop at the new 100x larger value than previously, that means I end up breathing slower. If I can't get enough oxygen into my lungs in time, I won't be around very long.


Problems that arise:

(According to Jared James)

1. You need a certain amount of air, within a certain amount of time in order to survive. That requires you meet a minimum average velocity for breathing.
(Note: True and agreed)

2. To generate the above average velocity, you need to produce a pressure differential. As per my above calculations, the air speed increases by the square law and so you need a bigger and bigger pressure differential with each increase in height.
(Note: Agreed, but the bigger pressure differential is not needed if you increase the cross section area, ie suppose you have a pipe with cross sectional area 1m2 and you need to generate -5 cm of water pressure to get the airflow at a certain volumetric flow rate, now if you increased the cross sectional area the volumetric flow rate will increase automatically if the pressure difference remains fixed)


Let’s see How:

(Here the measurements of Jared James will be taken as standard)

Supposing that the Measurement given by Jared James belongs to 6 feet man:

60 feet man has

Lung volume 9m3,
Surface Area of wind pipe 0.09m2
It still takes him 5 seconds to completely fill the lungs.
So, Volumetric rate of 1.8m3/s,
Flow velocity 50.00m/s (app. 112 mph)


Now,
Air flow = Pressure gradient / Air way resistance
Q= ∆P/R

(Source: Linda S Costanjo, physiology 3rd edition, page 188-189)

Airway resistance = 8 x viscosity of inspired air x length of airway / π x radius of airway to the power 4
R = 8ηL/πr^4

(Poiseuille’s law; Source: Linda S Costanjo, physiology 3rd edition, page 188-189)

As the flow has to remain fixed ie Q should be 1.8m^3/s is this 60 feet man

(So to increase flow we have to increase pressure gradient or decrease airway resistance)

We know normal negative intrapleural pressure gradient created by lungs in a tidal breath at the end of inspration is 5 cm of water = app. 490 pa or 490 N/m^2

(Click This Link)

So, Normal Resistance = R= Normal Pressure gradient of a 6 feet man/ Normal required airflow= 490/0.0018 = 272222 Ns/m (taking the measurements of Jared James)


After scaling Radius increases so resistance become = 272222/1000= 272.222Ns/m

How?
Look at Poiseuille’s law again:


R1 = 8ηL1/πr1^4
R2 = 8ηL2/πr2^4
So,
R2 = 8ηL2/ 8ηL1 x πr1^4/ πr2^4 x R1
R2 = 8η (10L1)/ 8ηL1 x πr1^4/ π(10r1)^4 x R1
[ after scaling proportionately 10 times)

R2 = 10/10000 x R1 = 1/1000 x R1


So, Pressure gradient required,
P2= Resistance x Volumetric flow rate
= 272.222 x 1.8
= 489.9996 N/m^2

Pressure requirement P1/P¬2 = 490/490, remains essentially the same

(Still this is assuming that trachea is a rigid pipe, where as trachea has semicircular rings, covered by muscular wall posteriorly giving it a certain range of distensibility)


Can trachea withstand the force created by this air?


1 L air = 1.18 g.
0.001 m^3 air = 1.18g
1m^3 of air = 1180
1.8m^3 of air = 2124 g
Force created by such air = V- U/t x M = 50 -0 / 1 x 2124 = 106200 N
Pressure = 106200N/m^2 = 1.062 x 10^5N/m^2 (Assuming that this turbulent flow of air is capable of exerting vertical pressure to the tracheal cartilage)

Youngs modulus of tracheal cartilage = 3.33 Mpa = 3.33 N/mm^2 = 3.33 x 1000000 N/m^2 = 3330000 N/m^2 = 3.33 x 10^6 N/m^2

(Without any change in composition of tracheal cartilage you can still get the required airflow without injury, if it is assumed that air is exerting vertical pressure)

Reference:

Elastic moduli of tracheal cartilage:
For cartilage, fitting the experimental curves to an elastic model, a Young's modulus of 3.33 MPa and nu=0.49 were obtained
(http://www.ncbi.nlm.nih.gov/pubmed/19926513)


The mass of 1 L of air at a pressure of 1 atmosphere and at 25oC is 1.18 g.
(Click This Link)

১৩ ই মার্চ, ২০১২ দুপুর ২:১৭

লেখক বলেছেন: খাইটা খুইটা হিসাব করছেন তার জন্য ধন্যবাদ। কিন্তু জ্যারেডের হিসাব জ্যারেডকে আগে দেখাইলে মনে হয় ভাল হইত।

১৩২. ১৩ ই মার্চ, ২০১২ সকাল ১১:৩৯

মেহেদী দা গ্রেট বলেছেন: এরা বিজ্ঞান কেই সব কিছুর মাপকাঠি ধরে। পুরাই লুল। যে বিজ্ঞান কখন কয় সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে আবার কয় পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে এখন কয় দুইটাই ঘুরতেছে।

বাংলাদেশের মত এরা সব সময় উন্নয়নশীল। যারা হাজার বছর ধরে এমন উন্নয়নশীল তাদের কে সব কিছুর স্কেল হিসেবে ধরা একটা নহায়েত বোকামী ছাড়া আর কিছুই নয়।

আজকে এইটা কালকেই আবার সেইটা। যতটুকু সত্য তা নিয়াই থাকেনা এরা, যেইটা কল্পনাময় সেইটা নিয়াও লাফালাফি, লেদালেদি শুরু করে।

সহমত..।

১৩৩. ১৩ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৩৫

কাকপাখি ২ বলেছেন: @আবদুল্লাহ সাঈদ খান ভাই, হোরাস মামার কফিনের শেষ পেরেকটা ঠুইকা দেওয়ার জন্য আন্তরিক ভাবে আপনাকে অভিনন্দন জানাচ্ছি।

ওপস !! হোরাস মামা যদি জানত, এইরকম কঠিন ধরা খাবে..... খেঁক খেঁক।

১৩ ই মার্চ, ২০১২ দুপুর ২:১১

লেখক বলেছেন: একদিনে ৮০০ ট্রাফিক আইন্যা দেয়ার জন্য ধইন্যা। যতটা াকামের ভাবছিলাম ততটা আকামের না।

১৩৪. ১৩ ই মার্চ, ২০১২ বিকাল ৩:৪৩

আবদুল্লাহ সাঈদ খান বলেছেন: Can trachea withstand the force created by this air?


Previously I did not convert the mass of air into kg so it gave a large figure..

1 L air = 1.18 g.
0.001 m^3 air = 1.18g
1m^3 of air = 1180
1.8m^3 of air = 2124 g = 2.124 kg
Force created by such air = V- U/t x M = 50 -0 / 1 x 2.124 = 106.2 N
Pressure = 106.2N/m^2 (Assuming that this turbulent flow of air is capable of exerting vertical pressure to the tracheal cartilage)

Youngs modulus of tracheal cartilage = 3.33 Mpa = 3.33 N/mm^2 = 3.33 x 1000000 N/m^2 = 3330000 N/m^2 = 3.33 x 10^6 N/m^2

(Without any change in composition of tracheal cartilage you can get the required airflow without going anywhere near to do injury, if it is assumed that air is exerting vertical pressure. Even it can withstand 10000 times more pressure without getting injury)

Reference:

Elastic moduli of tracheal cartilage:
For cartilage, fitting the experimental curves to an elastic model, a Young's modulus of 3.33 MPa and nu=0.49 were obtained
(http://www.ncbi.nlm.nih.gov/pubmed/19926513)


The mass of 1 L of air at a pressure of 1 atmosphere and at 25oC is 1.18 g.
(Click This Link)

Previously I did not convert the mass of air into kg so it gave a large figure..

১৩৫. ১৩ ই মার্চ, ২০১২ বিকাল ৩:৫৬

ডিউরডান্ট ডি শিমুল বলেছেন:

একই সাথে বিবর্তনবাদ আর ইসলামকে মিলানোর চেষ্টা করতেছেন!!!


বিবর্তনবাদ তো বিজ্ঞান না, একটা বিশ্বাস মাত্র। সকালে এক কথা আর বিকালে এক কথা।

ইস্লামে কি বলা আছে তা দেখার কি ঠেকা পড়ছে আপনার!

১৩৬. ১৩ ই মার্চ, ২০১২ বিকাল ৪:২৩

শিকদার বলেছেন: তাহইলে এতদিনে ব্যপারটা ক্লিলিয়ার যে, নাস্তিকেরা টেরাফিক তথা পোস্ট এ হিট বাড়ানোর জন্যই পোস্টায়। দারুন। হোরাস ভাইজানকে ধইন্যা স্বীকার করার জন্য। :`> :`>

লেখক বলেছেন: একদিনে ৮০০ ট্রাফিক আইন্যা দেয়ার জন্য ধইন্যা। যতটা াকামের ভাবছিলাম ততটা আকামের না। :P :P :P

আজকে থেইকা সব নাস্তিকদের কইতাছি যে, আপনারা লেদানী বন্ধ করেন আপনাদের জন্য, আমরা সবাই লেদানি ছাড়াই আপনাদের ব্লগ ভিজিট করুম।

আপনার জন্য আমিতো আর বেশি কিছু করতে পারলাম না তাই এই পোস্ট টি আপনাদের উদ্দেশ্যে ডিডিকেট করলাম

Click This Link

১৩৭. ১৩ ই মার্চ, ২০১২ বিকাল ৪:৩৫

রিফাত বিন সাদিক বলেছেন: উলটা পালটা বুঝায়া হুদা মানুষরে ভুল বুঝানোর ধান্দায় থাকে ,
এখন কট খায়া সব গুলা ভাগছে,
শিরনাম দেখেই প্লাস
যত্তসব বোকচোদ

১৩৮. ১৩ ই মার্চ, ২০১২ বিকাল ৫:১৬

সৈয়দ রাহী বলেছেন: মামা ডোন্ট মাইন্ড। এইবার গুতা খাইছেন। সমস্যা নাই। পরেরবার হইব ;) কট B-)) B-))

১৩৯. ১৪ ই মার্চ, ২০১২ রাত ১২:৫২

ম্যাভেরিক বলেছেন:


১৪০. ১৪ ই মার্চ, ২০১২ রাত ১২:৫৭

ম্যাভেরিক বলেছেন: সামুর দৈর্ঘ্যের কারণ স্কেল ল'টি মনে হয় ভালোভাবে ফুটেনি ছবিতে!!!:

১ ফুটি ডাইনোসর vs. ২০০ ফুটি ডাইনোসর

১৪১. ১৫ ই মার্চ, ২০১২ রাত ১:৩৫

ফেরিওয়ালা২০০৮ বলেছেন: "বিবর্তনের ইতিহাস অনুযায়ী মানুষের গড় উচ্চতা বিবর্তনের ধারায় তাদের পূর্ব পুরুষদের তুলনায় ঊত্তোরত্তর বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে আরও কিছুটা বাড়বে। সেই হিসাব অনুযায়ী ৯০ ফুট কোন মানুষ (আদম) বা কোন মনুষ্য গোত্রের অস্তিত্ব অতীতে থাকা কোন ভাবেই সম্ভব না"
।।.।.।.।
আপনি আপনার দাদার চাইতে কত লম্বা বলবেন কি?

১৪২. ০৩ রা এপ্রিল, ২০১২ বিকাল ৪:১২

বিদ্রোহী_বাংলা বলেছেন: জনাব হোরাস , আপনি যেহেতু একটু আক্টু বিজ্ঞান বুঝেন ,তাই দয়া করে এইবার নিরপেক্ষভাবে উইলিয়াম ক্যাম্পবেল আর জাকির নায়েকের ডিবেটটা একটু দেখেন, তারপরে কোরআন এন্ড মর্ডার্ণ সায়েন্সের উপরে জাকির নায়েকের লেকচারটা শুইনেন। তয় নিরপেক্ষভাবে শুইনেন কইলাম :)

১৪৩. ০১ লা মে, ২০১২ সকাল ৮:২৪

হোরাস্‌ বলেছেন: ScienceDaily (Mar. 12, 2012) — The world's tallest man appears to have stopped growing following treatment at the University of Virginia Medical Center, earning the medical center a mention in the 2012 Guinness World Records. In May 2010, 8-foot-3-inch Sultan Kosen of Turkey made his first visit to UVA for treatment by endocrinologist Mary Lee Vance, MD. Kosen suffers from acromegaly, which is usually caused by a tumor in the pituitary gland. The tumor causes a large amount of growth hormone to be produced, which can lead to gigantism if the excess growth hormone is produced before puberty begins.
The condition can cause a range of health problems, Dr. Vance says. "His skeleton just can't support him," she says.

Click This Link

১৪৪. ১৩ ই জুলাই, ২০১২ সকাল ১০:৫২

তামিম ইবনে আমান বলেছেন: লিখক মারাত্মক স্লাইড দিছে, আই মিন পিছলাইছে আর কি

১৪৫. ০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ৮:৩৬

সক্রিয় বলেছেন: ami 100 no cmnt ta kori. বিদ্রোহী_বাংলা বলেছেন: জনাব হোরাস ,
আপনি যেহেতু একটু আক্টু বিজ্ঞান বুঝেন ,তাই
দয়া করে এইবার নিরপেক্ষভাবে উইলিয়াম ক্যাম্পবেল
আর জাকির নায়েকের ডিবেটটা একটু দেখেন,
তারপরে কোরআন এন্ড মর্ডার্ণ সায়েন্সের
উপরে জাকির নায়েকের লেকচারটা শুইনেন। তয়
নিরপেক্ষভাবে শুইনেন কইলাম camble ra pagol koira laisa

১৪৬. ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:২০

রাতুলবিডি বলেছেন: ৯০ ফুট আদমের ক্ষেত্রে সেটা হবে ২৭০০০ গুণ বনাম ৯০০[/sb ] - কি হিসাব দিলেন? ৯০ ফুট আদম কি ৫ ফুট বকরের চেয়ে ৩০ গুন লম্বা?
৬ ফুট যায়েদের থেকে ৯০ ফুট মনুষ ১৫ গুন লম্বা। ভুল হিসাব কেন দেন? হাতে যুক্তি প্রমাণ ঠিক মত থাকলে তো মিছা বলঅ লাগেনা, গালি দেওয়ারও দরকার হয় না!

এত বড় বড় পোষ্ট , এত কমেন্ট , এত হিসাব, এত কচকচানি - সোজা কথায় বলেন না কেন ৬ ফুট মানুষের তুলনায় ৯০ ফুট মানুষের হাড়ে কতগুন চাপ পড়বে? অনেক গুলা পোষ্টেই দেখলাম প্রশ্ন করলে উত্তর না দিয়া পিছলান, তাই আমি বলে দিচ্ছি : মাত্র ১৫ গুন। ৫ ফুট হলে ১৮ গুন। আর কাকপাখির হিসাবেই তো দেখা গেল মানুষের ফিমার ১৮১ গুন ভার নিতে পারবে, তো অসুবিধা কোথায়?

হিসাব পত্র কিছু বুঝেন? ১০-১২ কেলাশের ফিজিক্ক্সের বিদ্যা পেটে আচে? না থকলে আওয়ায দিয়েন!

১৪৭. ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:২২

রাতুলবিডি বলেছেন: তাপ নি:সবরণে কি অসুবিধা? তাপমাত্রা একটু বাড়লে তাপ নি:স্বরণ বেড়ে যাবে অনেক বেশী।

১০-১২ কেলাশের ফিজিক্ক্সের বিদ্যা পেটে থাকলে তো এটা জানার কথা!

 

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

 

© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি | বিজ্ঞাপন