somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাসির বাক্স ( পর্ব-১)

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[এক]
আমাদের গ্রামের বাড়ির সিদ্দিক কাকা। মারাত্মক সিনেমাখোড় একজন লোক। উনি দুইবেলা না খেয়ে থাকতে পারেন কিন্তু দিনে কমপক্ষে একটা বাংলা সিনেমা না দেখে থাকতে পারার কথা ভাবতেই পারেন না। সালটা ১৯৯৫/৯৬ এর দিকে। সিদ্দিক কাকা একাই শহরে চলে এসেছেন হলে গিয়ে সিনেমা দেখতে। তো টিকিট কেটে রংমহল সিনেমা হলের ১ নম্বর গেইট দিয়ে ঢুকবেন মাত্র,

- বাইয়ে আপনের টিকেটটা দেন দেহি।
- ওই ব্যাডা। সাবধানে মাত। আমার টিহেট তুমারে দিমু কেন?
- আরে আমি টিকেট চেকার (বলে এক রকম জোর করেই সিদ্দিক কাকার কাছ থেকে টিকিটটা ছিনিয়ে নিয়ে অর্ধেকটা ছিড়ে রাখল)
- (সিদ্দিক কাকা রাগে গড়গড় করতে করতে) কিরে ফহিন্নীর পুত তুই আমার টিহেট সিড়লি!! এউডা কি তোর বাফের টেহার কিনা আসিল নি???
- আপনে বাই ব্যাপারটা বুঝতেই আচেন না।
- রাখ ব্যাডা তোর ব্যাফারস্যাফার। আইজ তোর একদিন কি আমার একদিন।

লেগে গেল ধুন্ধুমার। এদিকে ততক্ষণে ম্যাটিনী শো এর সমাপ্তি।

[দুই]
মারামারি শেষে সিদ্দিক কাকা এবার বেশ ক্লান্ত। ভাবছেন কোন রেস্টুরেন্টে গিয়ে পেট পুরে খেয়ে নিলে মন্দ না। যেই কথা সেই কাজ। ব্যস্ত শহরে রেস্টুরেন্ট খুঁজে বের করতেও বেগ পেতে হয় নি। গিয়েই পিছনের টেবিলটায় বসে পড়লেন।

- এইযে বাইয়ে একটু এইদিক আহেন।
- কি খাইবেন কন।
- বাত দিয়া খাওনের কিতা আসে?
- গরু, মুরগি, খাসি, কাচকি মাছ। কোনডা দিমু হেইয়া কন।
- (নাহ সিদ্দিক কাকার মনে হয় মেনু পছন্দ হয় নাই) উঠে যাচ্ছেন।
- (এমন সময় কৌশলে বেয়ারা বলল) আরে ভাই খাইয়া যান। মামলেট আছে।
- মামলেট!! (এইডা আবার কি! নতুন জিনিস। খাইয়াই যাই…মনে মনে ভাবল) টিক আসে বাইয়ে তয় মমলেটই দেইন।
- বেয়ারা মামলেট নিয়ে আসল।
- হালার বৈদা…শহরে আইয়া অইলি মমলেট!! (সিদ্দিক কাকা চিৎকুর দিয়ে উঠলেন।

কি আর করা অর্ডার যেহেতু করেই ফেলেছেন তাই শেষ অবদি বেচারা কে খেয়েই উঠতে হল।

চলবে...
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৫
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৮০ দিন কর্ম পরিকল্পনা : সমালোচনা ও শপথ একই দিনে ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৮

১৮০ দিনের কর্ম পরিকল্পনা : সমালোচনা ও শপথ একই দিনে ।



নূতন সরকার, নূতন পরিকল্পনা, নূতন চিন্তা ভাবনা ।
অনেকেই আগ্রহভরে বিষয়টি পর্যালোচনা করছেন । কেউ কেউ অতীত ভূলতে পারছেন না,
তা... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে না?

লিখেছেন তানভির জুমার, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৪


চাঁদা দিতে রাজি না হওয়ায় এক ড্রাইভারকে পিটাইয়া মাইরা ফেলসে।
ঘটনাস্থল? ঢাকা।
২০ টাকার চাঁদা ২০০ হয়ে গেছে রাতারাতি।
ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে আছে ড্রাইভাররা।
একটা মানুষকে যদি ডেইলি... ...বাকিটুকু পড়ুন

ইউনুসনামা-১

লিখেছেন শেহজাদ আমান, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:১১

কী করার কথা ছিল তার, আর কী করেছেন তিনি!



প্রফেসর মুঃ ইউনুস!

জুলাই গণঅভ্যূত্থানে হাসিনার পতনের পর ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির ভিতর ঐক্য ধরে রাখা এবং তাদের সবাইকে নিয়ে কাজ... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধাদের হয়রানি বন্ধ হোক

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১৩


এই দেশে বিপ্লব করা খুবই কঠিন । কিন্তু বিপ্লব করার পর শান্তিতে থাকা আরোও কঠিন। কারণ রাষ্ট্র বিপ্লবীদের কদর বোঝে না। তাই আমরা আজকে দাবি জানাতে এসেছি :... ...বাকিটুকু পড়ুন

ধানের বেপারী খালকেটে নৌকা আনলে ধান লুট হতে পারে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৬



জুলাই যোদ্ধা নৌকা ডুবিয়ে ভেলায় চড়িয়ে ধান ভাসিয়েছে।এখন ধানের মালিক খালকেটে নৌকা আনলে নৌকার মাঝি নৌকায় করে ধান লুট করে নিয়ে যেতে পারে।প্রসঙ্গঃ সজিব ওয়াজেদ জয় একত্রিশ... ...বাকিটুকু পড়ুন

×