somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা আসলেই গরু

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


...গ+রু= গরু
ছোটবেলায় ইস্কুলে পড়ার সময় এই গরু নিয়ে অনেক পোস্টমর্টেম করেছি। গরুর কয়টা পা, চোখ, কান, লেজ এই সবই জানি। তাই আজ ভিন্ন আঙ্গিকে দৃষ্টিআকর্ষণ করা যাক।

লক্ষ্য করুন। গরু আমাদের কত উপকার সাধন করে তা কমবেশি আমরা সবাই জানি। একটু আদর করে হাত বুলিয়ে দুধের বাটে সরিষার তেল লাগিয়ে হাত মারলেই নিজের বকনাটার কথা দিব্যি ভুলে গিয়ে বিনা কসুরে ছ্যার ছ্যার করে আদর্শ পানীয় দিয়ে পাতিল ভরে দেয়। যেমনটা পদ্মার ইলিশ দিয়ে হরহামেশাই আমরা দাদাদের বাজারের নোংরা থলেটা ভরপুর করে দিচ্ছি।

ফসলি জমি চাষের কথাটা একটু ভাবুন তো। এই গরুদের ঘাড়েই কিন্তু আমরা নির্দয় পাষাণের মত বিশাল জোয়ালের বোঝা চাপিয়ে পিছনে লাঙল আর মই বেঁধে দেই। এখানেই শেষ নয়। উপরন্তু বাঁশের মোটা কঞ্চি দিয়ে উপর্যপুরি প্রহার করতে করতে অবজ্ঞাসূচক "গরু হুট হুট" বলে গাধার মত চেঁচাই। এদিকে বেচারা গরু বাবাজীর ব্যাথায় কুঁচকানো হাম্বা ডাক আমাদের কানের পর্দা ভেদ করে মস্তিষ্কের নিউরনে ঝংকার তুলে না। এক মিনিট এক মিনিট 'পরমবন্ধু' খ্যাত ভারত আমাদের সাথে কি করছে? অপসংস্কৃতির বোঝাস্বরূপ তাদের ঘরানা কুটনামির আখড়াগুলো সস্তা আকাশ সংস্কৃতির সুবাদে চড়া মূল্যে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে আমাদের স্বীয় সংস্কৃতির বিকাশ ও চর্চাকে গলা টিপে ধরেছে। পানি পানি করে হাহাকারকে চরমে তুলে আমাদের দুরন্ত যৌবনা নদীগুলোর একের পর এক শাড়ির আঁচল খামছে ধরছে। মরার উপর খাঁড়ার ঘা হয়ে দেশের প্রাণ সুন্দরবনের উপর গরম নিঃশ্বাস ছাড়ছে। আর আমরা এই অবলা গরুর মতই তাদের সব পারপাস সার্ভ করে যাচ্ছি।

এবার আসা যাক গরুর মাংস প্রসঙ্গে। আহ কত মজা তাই না? মনে হতেই জিহবায় কেমন পানি চলে আসে। বাজারে প্রতিদিন সারি সারি গরু জবাই হচ্ছে। মাঠে বেঁধে রাখা গরুটির সামনেই আরেকটি গরু পড়ে ধাপড়াচ্ছে। এতে তার ক্ষণিক ভাবান্তর লক্ষ্য করা গেলেও প্রকৃত অর্থে কোন পরিবর্তন নেই। দেখা যাবে একটু পরেই সে মনের সুখে ঘাস চিবানোতে ব্যস্ত হয়ে পড়েছে। আমাদের ক্ষেত্রে কি ঘটছে? সীমান্তে প্রতিদিন কি দেখছি?? বিএসএফ মজা করে মানুষ মারছে, ইচ্ছামত সীমান্তবর্তী অসহায় মানুষগুলোর টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে আর আমরাও ওই গরুটির মতই নিরবে সব সইয়ে যাচ্ছি। ফেসবুক, ব্লগে সাময়িক হম্ভিতম্ভি করলেও দুইদিন পরেই আবার নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি। কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো- এর শেষ কোথায়???

বলাবাহুল্য কেউ যদি উপরোক্ত লাইনগুলোতে ধর্মীয় বিদ্বেষমূলক গন্ধ খুঁজে পান তাদের বলব অতিসত্বর স্থানীয় কোন পশু চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করুন। আপনার মধ্যে 'অ্যানথ্র্যাক্স' এর প্রাথমিক লক্ষন দেখা দিয়েছে।

কিছু কথাঃ
সাম্প্রতিক ফেলানি হত্যার রায় তো আমাদেরকে গরুর থেকেও অধম করে দিয়েছে বলতে হয়। আমি অন্তত এ কথাটিই বলব। আজ তারা সদর্পে গলা উঁচিয়ে বলে সীমান্তে নাকি চালকবিহীন বিমান বা ড্রোন পাঠাবে! সময়মত পাগলা ঘোড়ার লাগাম টেনে না ধরার দায় কার? এই নতজানু পররাষ্ট্রনীতি আর কত?? ভবিষ্যৎ প্রজন্মের সামনে আমরা কি রেখে যাচ্ছি...???
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৮০ দিন কর্ম পরিকল্পনা : সমালোচনা ও শপথ একই দিনে ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৮

১৮০ দিনের কর্ম পরিকল্পনা : সমালোচনা ও শপথ একই দিনে ।



নূতন সরকার, নূতন পরিকল্পনা, নূতন চিন্তা ভাবনা ।
অনেকেই আগ্রহভরে বিষয়টি পর্যালোচনা করছেন । কেউ কেউ অতীত ভূলতে পারছেন না,
তা... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে না?

লিখেছেন তানভির জুমার, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৪


চাঁদা দিতে রাজি না হওয়ায় এক ড্রাইভারকে পিটাইয়া মাইরা ফেলসে।
ঘটনাস্থল? ঢাকা।
২০ টাকার চাঁদা ২০০ হয়ে গেছে রাতারাতি।
ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে আছে ড্রাইভাররা।
একটা মানুষকে যদি ডেইলি... ...বাকিটুকু পড়ুন

ইউনুসনামা-১

লিখেছেন শেহজাদ আমান, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:১১

কী করার কথা ছিল তার, আর কী করেছেন তিনি!



প্রফেসর মুঃ ইউনুস!

জুলাই গণঅভ্যূত্থানে হাসিনার পতনের পর ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির ভিতর ঐক্য ধরে রাখা এবং তাদের সবাইকে নিয়ে কাজ... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধাদের হয়রানি বন্ধ হোক

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১৩


এই দেশে বিপ্লব করা খুবই কঠিন । কিন্তু বিপ্লব করার পর শান্তিতে থাকা আরোও কঠিন। কারণ রাষ্ট্র বিপ্লবীদের কদর বোঝে না। তাই আমরা আজকে দাবি জানাতে এসেছি :... ...বাকিটুকু পড়ুন

ধানের বেপারী খালকেটে নৌকা আনলে ধান লুট হতে পারে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৬



জুলাই যোদ্ধা নৌকা ডুবিয়ে ভেলায় চড়িয়ে ধান ভাসিয়েছে।এখন ধানের মালিক খালকেটে নৌকা আনলে নৌকার মাঝি নৌকায় করে ধান লুট করে নিয়ে যেতে পারে।প্রসঙ্গঃ সজিব ওয়াজেদ জয় একত্রিশ... ...বাকিটুকু পড়ুন

×