আমি একটা সরকারী সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করি। আমাদের প্রতিষ্ঠানের কাজ হলো সরকারী স্থাপনা তৈরী এবং রক্ষনাবেক্ষন। যাকে বলে গণপূর্ত। যাই হোক গত মাসের ২৫ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত আমাদের অফিস থেকে ৫ টা টেন্ডার আহব্বান করি। এক একটা টেন্ডার সিডিউল ২০০ পৃষ্ঠার উপরে (ম্যাক্সিমাম কাজ হলো কাট, কপি এ্যান্ড পেষ্ট)। পত্রিকার পাশাপাশি কোন টেন্ডার ভ্যালূ ১ কোটি টাকার উপরে হলে টেন্ডার নোটিশটি সি.পি.টি.ইউ. (সেন্ট্রাল প্রক্রিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট), প্লানিং কমিশন, শেরে বাংলা নগর ঢাকার ওয়েব সাইটে (http://www.cptu.gov.bd) প্রকাশের জন্য সিডি করে তাদের অফিসে পাঠাতে হয়। একই ভাবে নোটিশটি আমাদের নিজস্ব অধিদপ্তরের ওয়েব সাইটে (http://www.pwd.gov.bd) প্রকাশের জন্য পাঠাতে হয়। যাই হোক গত ৩০/০৯/২০০৮ তারিখে টেন্ডার সমূহের সমস্ত কাজ শেষ করে ৫টি টেন্ডারের নোটিশ সিডিতে রাইট করে (প্রতিটি ২টি) দুইজায়গায় পাঠাই।সি.পি.টি.ইউ. সাথে সাথে তাদের সাইটে নোটিশগুলি প্রকাশের ব্যবস্থা করে কিন্তু আমাদের ওয়েব সাইটে? হ্যাঁ জনাব শাহজাদারা আজ প্রকাশ করে। যদিও তাদের দোষ নেই কারন আমাদের ওয়েব সাইটটি ইরানি একটা টিম হ্যাক করে যা ঠিকঠাক করতে প্রায় এক সপ্তাহ লেগে যায়, (আমলাতান্ত্রিক জটিলতা আরকি, আর ওরা কনেইবা আমাদের ওয়েব সাইট হ্যাক করলো তা আমার বোধগম্য নয়)। যাই হোক বস আমাকে ডেকে পাঠালো তার দপ্তরে। (আমাদের ডিভিশন অফিস জাতীয় সংসদ ভবনের সপ্তম তলায় আর আমার অফিস সংসদের বাহিরে)। বুক ফুলিয়ে বসের রুমে ঢুকেই যেই ঝাড়ি (একদম ১০০% আর্টিফিসিয়াল) খেলাম তা আর বলার মত নয়। কারন? আমি নাকি আমাদের অধিদপ্তরে প্রেরিত ৫টি টেন্ডার নোটিশের একটি নাকি দুই সিডিতে পাঠিয়েছি আর একটা পাঠাইনি। আমার পারফরমেন্স নাকি দিনে দিনে শেয়ার বাজারের মত আপ এ্যান্ড ডাউন। এক সাথে ৫টি টেন্ডারের নোটিশ প্রতিটি ২টি সিডি করে এক সেট (৫টি) সি.পি.টি.ইউ.-তে পাঠাই, তারা যথাসময়ে তা প্রকাশ করে আর পনের দিন পর আমাদের নিজস্ব ওয়েব সাইটে প্রকাশের দিন তারা বলে আমি এক টেন্ডারের নোটিশ দুইবার পাঠিয়েছি; আর একটি পাঠাইনি। প্রিয় ব্লগার ভাই/বোনরা আপনারাই বলুন আমার এখন কি ভাষ্য হতে পারে? যাই হোক বসকে আশ্বস্থ করলাম আগামী কাল আবার বাধপড়া নোটিশটির সিডি পুনরায় পাঠাবো বলে।
আলোচিত ব্লগ
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।